Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

মতাবলম্বীদের থেকেই গৃহীত । সেই সব ল্লানাপ্রকার ভুল জিনিসের প্রতি তারা গুরুত্ব দিয়ে চলেছে যার প্রতি অমুসলিমরা গুরুত্ব দিচ্ছে। অমুসলিমরা যে ভুলে ভরা ঝান্ডাকে বুলন্দ করার জন্যে উঠে পড়ে লেগেছে, আজকের মুসলমানরাও তাদের অনুসরণে সেই মূল্যবোধের গুরুত্ব দেয়ার প্রয়োজন বোধ করছে, যাদেরকে অমুসলিম জাহেলরা গুরুত্ব দিচ্ছে, তারা জীবন ও জগৎ সম্পর্কে ওই বিশেষ চিন্তাধারার গুরুত্ব দিচ্ছে যা অন্যরা দিয়ে চলেছে, অথচ উচিত ছিলো জাহেলিয়াতের ধ্বজাধারীদের সাথে এই সকল বিষয়ে পার্থক্য রাখা এবং নিজেদের আদর্শের আলোকে এবং স্বতন্ত্র লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে পৃথক পথ অবলম্বন করা সেই বিশিষ্ট পতাকাকে সমুন্নত করা যা একমাত্র আল্লাহর শ্রেষ্ঠত্বের ইংগীত বহন করে, তাহলেই তারা সেই “উম্মতে ওয়াসাৎ” নামের যোগ্য হতে পারতো, যার জন্যে গোটা পৃথিবীর পরিচালনার দায়িত্ব দিয়ে তাদেকে গড়ে তোলা হয়েছিলো । তাহলেই তারা আকীদার আমানত বহন করতে পারতো এবং তার উত্তরাধিকারীও-হতে পারতো । এই আকীদা বিশ্বাসের ভিত্তিতেই গড়ে উঠেছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা । আর এই উন্নত |. জীবন ব্যবস্থাই পরবর্তী মুসলিম জনগোষ্ঠীকে ওই আকীদা বিশ্বাসের অধিকারী করেছে যা পূর্ববর্তীদেরকে দিয়েছিলো মানসন্ত্রম ও পৃথিবীর মধ্যে সর্বাধিক মর্যাদা । যাদেরকে দেখে শিক্ষা গ্রহণ করেছিলো এক সময় সকল স্তরের মানুষ, তারা মুসলিম উম্মাহর জীবনে এই জীবন বিধানকে প্রয়োগ করে তাদেরকে দান করতে পেরেছিলো এক বিশেষ বৈশিষ্ট্য । জীবনের লক্ষ্যসমূহ নির্ধারণের শক্তি ও সঠিক বিষয়াদির প্রতি যথাযথ গুরুত্বারোপের মাধ্যমে তারা মুসলিমদের স্বাতন্ত্ এনে দিয়েছিলো । দিয়েছিলো তাদেরকে বিশেষ পতাকা ও পরিচয়বহ চিহ্ন, দিয়েছিলো তাদেরকে সেই বলিষ্ঠ ও সার্বিক নেতৃত্ব যা একমাত্র তাদের জন্যে সৃষ্টি করা হয়েছিলো! এইভাবেই তাদেরকে গোটা মানবমন্ডলীর জন্যে গড়ে তোলা হয়েছে। ইসলামের এই জীবন পদ্ধতিই তাদেরকে মহাকালের অন্ধকারে বিলীন হয়ে যাওয়া থেকে রক্ষা করেছে। এই সুনির্দিষ্ট জীবন বিধানের অভাবে তারা দিক বিদিক দিশেহারা হয়ে অন্যান্য জাতির মতোই হয়তো ছুটোছুটি করতো । শিকার হয়ে যেতো বিভিন্ন রুচি । পোশাক-আসাক ও চালচলন ও বিভ্রান্তিকর বিভিন্ন পরিচয়ের । নকেবলা পল্লিবর্তন ও ইন্ছদীদেন ভুমিকা আরও বিস্তারিত আলোচনার দিকে ফিরে আসতে চাই। “শীঘ্বই কিছু নির্বোধ জাহেল লোকেরা বলবে কোন জিনিস তাদেরকে সেই কেবলা থেকে ফিরিয়ে নিলো যার ওপরে ওরা এ পর্যন্ত প্রতিষ্ঠিত ছিলো? (ওদেরকে) বলে দাও পূর্ব পশ্চিম সবটাই তো আল্লাহর (সৃষ্টি,) সঠিক ও মযবুত পথের দিকে আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা তাকে পথনির্দেশ করেন ।' কোরআনের প্রেক্ষাপট ও মদীনার ঘটনাবলীকে সামনে রাখলে একথা স্পষ্ট হয়ে যায় যে “সুফাহা” বলতে এখানে ইহুদীদেরকেই বুঝানো হয়েছে। কেবলা পরিবর্তনের হুকুম এসে যাওয়ার পর তারাই তো টেচামেচি শুরু করে দিয়েছিলো । তারাই তো একে অপরকে জিজ্ঞাসা করছিলো, কোন জিনিস তাদেরকে সেই কেবলা থেকে ফেরালো যার ওপর তারা এতোদিন প্রতিষ্ঠিত ছিলো? অর্থাৎ মাসজিদে আকসার (বোয়তুল মাকদেসের) দিকে তারা এতোদিন মুখ করে নামায পড়তো, আজকে কোন কারণে তারা সেই কেবলা থেকে ফিরে গেলো? এ বিষয়ে বা*রা ইবনে আযেৰ (রা.) থেকে একটি হাদীস পাওয়া যায়, তিনি বলেছেন, রসূল (স.) মদীনায় পদার্পণ করে সর্বপ্রথম তার নানার বাড়ীতে ওঠেন, (অথবা বলেছেন, মামার বাড়ী ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।