Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

তার মানদন্ডও কেবল তারই হাতে । মানুষের কর্তব্য হচ্ছে কেবল দায়িত্ব পালনে এগিয়ে আসা । আল্লাহর সংগে সম্পাদিত অংগীকার পূরণ করা । অতপর তাই হবে তাই ঘটবে, যা আল্লাহ তায়ালা ইচ্ছা করেন, যেভাবে এবং যে উপায়ে তিনি তা ঘটাতে চান সেভাবেই হবে । তিনি ইচ্ছা করলেন যে এক অল্প বয়স্ক ঘূবকের হাতে এ প্রবল প্রভাবশালী দুর্দমনীয় স্বেচ্ছাচারীর পতন হোক । যাতে লোকেরা এটা বুঝতে পারে যে, দুর্বলরা যে দোর্দন্ড প্রতাপশালীকে এতো ভয় পায় একজন অল্প বয়স্ক যুবকও তাকে পরাভূত করতে পারে । এটা তখনই সম্ভব যখন আল্লাহ তায়ালা কাউকে হত্যা করার ইচ্ছা করেন। এখানে আরো একটি গোপন রহস্য ছিলো, আর তা ছিলো এই, তিনি ফয়সালা করে রেখেছিলেন যে, তালুতের পর দাউদের হাতে নেতৃত্ব দান করা হবে। তার পুত্র সোলায়মান হবে তার উত্তরাধিকারী, বনী ইসরাইলের সুদীর্ঘ ইতিহাসে তার যুগটাই হবে সোনালী যুগ। আকীদা বিশ্বাসের ক্ষেত্রে তাদের মনে যে বিভ্রান্তি আর গোমরাহী বাসা বেঁধেছিলো তা দুর হয়ে তারা বিশুদ্ধ দ্বীনী আকীদায় বিশ্বাসী হয়ে উঠবে । “আল্লাহ তায়ালা তাকে দান করলেন রাজত্ব ও প্রজ্ঞা, দুরদর্শিতা এবং তাকে শিক্ষা দিলেন এমন কিছু_ যা তিনি শিক্ষা দিতে চান” হযরত দাউদ (আ.) ছিলেন যুগপৎ বাদশাহ এবং নবী । আন্মাহ তায়ালা তাকে যুদ্ধান্ত্র এবং লৌহবর্ম নির্মাণের কৌশল শিখিয়েছিলেন। কোরআন মজীদের অনেক স্থানে এর বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। এখানে বর্ণনাধারায় গোটা কাহিনীর পেছনে ভিন্ন লক্ষ্যের প্রতি দৃষ্টি দেয়া হয়েছে। এখানে কেবল কাহিনীর পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। যে কথাটি এখানে স্পষ্ট ঘোষণা দিয়ে বলা হয়েছে তা হচ্ছে, শেষ পর্যন্ত দৃঢ় ঈমানী শক্তিরই জয় হয়, বস্তুবাদী শক্তির নয়। জয় হয় ঈমানের, সংখ্যা সেখানে প্রধান বিষয় নয়। এখানে একটি বিরাট লক্ষ্যের কথা স্পষ্ট ব্যক্ত করা হয়েছে। সে মহান লক্ষ্য কোনো সম্পদ হস্তগত করা নয়, ছিনতাই করাও নয়। মর্যাদা আর প্রতুতৃ কর্তৃতুও তার উদ্দেশ্য নয়। তা হচ্ছে কেবল পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। অন্যায়ের সংগে সংঘাতে লিপ্ত হয়ে ন্যায় প্রতিষ্ঠার পথ সুগম করাই হচ্ছে সে মহান লক্ষ্য, এক আাক্োেম দিকে আনেক যাজেমকে দমন “আর আল্লাহ তায়ালা যদি কতক লোককে দিয়ে কতক লোককে প্রতিহত না করতেন, তবে পৃথিবী নিশ্চিত বিপর্যস্ত হতো, কিন্তু আল্লাহ তায়ালা তো জগ্বাসীর প্রতি দয়াশীল।' এ ্ুদ্র বাক্যে পৃথিবী পরিচালনার ব্যাপারে আল্লাহর একটা রহস্য বর্ণনা করা হয়েছে। এসব ঘটনা সংঘটিত হয়েছে শক্তির সংঘাত, ক্ষমতার ছন্দ এবং দুনিয়ায় আধিপত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এখানে চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে সংঘাতময় জীবনের নানা দিক, যা সমুদ্রের উত্তাল তরংগের মতো মানুষের জীবনকে তরংগায়িত করে তোলে । একে অপরকে প্রতিহত করে নিজ লক্ষ্যে উপনীত হওয়ার এক প্রতিযোগিতায় লিপ্ত হয়। এসবের পেছনে আল্লাহর ক্রিয়াশীল প্রজ্ঞাময় শক্তিই মূল নিয়নত্রণভার ধারণ করে । অবশেষে আল্লাহর সেই প্রজ্ঞাময় শক্তির নেতৃত্ব এ সংঘাতময় শক্তিকে নেতৃত দিয়ে কল্যাণ আর উন্নতির দিকে নিয়ে যায়। যদি কতক লোককে দিয়ে কতক লোককে প্রতিহত না করতেন, তাহলে মানুষের গোটা জীবন দুর্বিষহ হয়ে উঠতো । এ জীবন হয়ে পড়তো পৃতিগন্ধময়, আল্লাহ তায়ালা মানুষকে যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, তাতেই বাহ্যিক স্বার্থের সংঘাত নিহিত রয়েছে । একারণেই একে অপরের ওপর বিজয়ী হওয়ার জন্যে অন্যকে প্রতিহত করার জন্যে এমনিতেই মানুষ প্রতিযোগিতায় অবতীর্ণ, হয়। আল্লাহ তায়ালা মানুষের প্রবৃত্তিতে এই প্রতিযোগিতার ভাবধারা নিহিত না রাখলে মানুষকে বিলাল ২ ৩৭ , ৬//৬/.105100901-1000

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।