নিসন্দেহে অটল অবিচল থাকার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকেই আসে, তার কুদরতী হাতেই এর সবকিছু নিয়ন্ত্রিত হয়। তিনিই মোমেনদেরকে সত্যের ওপর এমনভাবে অটল অবিচল রাখেন যে, কোনো কিছুই তাদেরকে বিন্দুমাত্র বিচ্যুত করতে পারে না। “এবং কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো ।' এ পর্যায়ে এসে পুরো বিষয়টি একেবারে দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে । এ যুদ্ধ ঈমান ও কুফরের, এ যুদ্ধ হক ও বাতিলের । আল্লাহ তায়ালা অবশ্যই তার শক্র কাফেরদের মোকাবেলায় তার বন্ধু ঈমানদারদেরকে সাহায্য করবেন, তাদেরকে বিজয় দান করবেন। সুতরাং তাদের মনে কোনো প্রকার হীনতা, জড়তা, অস্পষ্টতা ও দোদুল্যমানতা আদৌ শোভা পায়.না। লক্ষ্য উদ্দেশ্য পথ পদ্ধতি এখানে স্পষ্ট । সন্দেহ সংশয়ের কোনো অবকাশ এখানে নেই। মোমেনদের বিশ্বাস অনুযায়ী তাদের প্রতিক্ষিত ফলাফল আল্লাহ তায়ালাই দান করেছেন । “তারা আল্লাহর ইচ্ছায় তাদের পরুস্ত করে দিলো ।” “ইযন' অর্থাৎ আল্লাহর ইচ্ছার ওপর বিশেষভাবে জোর দেয়া হয়েছে। যাতে করে মহাবিশ্বের প্রতিটি ঘটনা, প্রতিটি নিয়ন্ত্রণ যে একমাত্র মহাশক্তিমান আল্লাহর কুদরতি হাতেই নিবদ্ধ তা মোমেনরা যথাযথভাবে উপলব্ধি করতে পারে । বাস্তব সত্যটা হলো মোমেনরা আল্লাহর হাতিয়ার, আল্লাহ তায়ালা তাদের দ্বারা যা খুশি তাই করান। তাদের মাধ্যমে মূলত তিনি তার ইচ্ছাই বাস্তবায়ন করেন এবং এর ভেতরে অন্য কারো ইচ্ছার কোনো প্রভাব নেই । এমনকি যাদের মাধ্যমে তিনি তার ইচ্ছা বাস্তবায়িত করেন তাদেরও কোনো ক্ষমতা নেই। আন্নাহ তায়ালাই নিজের ইচ্ছা বাস্তবায়নের জন্যে তাদের মনোনীত করেছেন, তার অনুমতিক্রমেই তাদের মাধ্যমে তীর ইচ্ছা বাস্তবায়ন হয়। এ এমনই এক শক্তি যা মোমেনের হৃদয় শাস্তি, স্বস্তি ও নিরাপত্তায় কানায় কানায় তরে দেয়। তারা হলো আল্লাহর বান্দা আর স্বয়ং আল্লাহ তায়ালা তাদের বাছাই করেছেন, এটা আল্লাহর এক অসীম দয়া ও মেহেরবানী । এদের জন্যে রয়েছে সম্মান আর সম্মান । প্রথমত আল্লাহ তায়ালা এক মহান দায়িত্ব পালনের জন্যে তাদেরকে বাছাই করে সম্মানিত করেছেন। দ্বিতীয়ত এই দায়িত্ব পালনের পর তাদেরকে প্রতিদানস্বরূপ সাফল্যের তাজ পরিয়ে দিয়েছেন ৷ এটাও আল্লাহর এক সীমাহীন করুনা । তিনি যদি দয়া করে তাদেরকে সাহায্য না করতেন তাহলে তারা এই দায়িত্ব পালনে সক্ষম হতো না এবং সাফল্যও তারা পেতো না। এমনিভাবে যখন লক্ষ্য উদ্দেশ্যের মহত, পথ ও পদ্ধতির পরিচ্ছন্নতা একজন মোমেনের কাছে স্পষ্ট হয়ে যায় তখন আল্লাহ তায়ালা তার নিয়তের মধ্যে খুলুসিয়াত ও কাজে কর্মে একনিষ্ঠতা দান করেন। তখন তার মধ্যে ব্যক্তিগত কোনো স্বার্থ বা রিপু কাজ করে না। অপরদিকে নিয়তের বিশুদ্ধতা, পবিত্রতা, আনুগত্যের দৃঢ় সংকল্প আর একান্ত নিষ্ঠার সাথে কাজ করলেই আল্লাহ তায়ালা একজন মানুষকে এ সবকিছুর অধিকারী করেন। অতপর কোরআন হযরত দাউদ (আ.)-এর ঘটনা আমাদের সামনে এভাবে তুলে ধরে, “আর দাউদ জালুতকে হত্যা করলো'। বনী ইসরাইলের মধ্যে হযরত দাউদ (আ.) তখন নিতান্ত যুবক মাত্র । আর জালুত হচ্ছে শক্তিধর বাদশাহ, প্রবল প্রতাপশালী এক দুর্ধর্ষ নেতা । কিন্তু আল্লাহ তায়ালা ইচ্ছা করলেন যে, গোটা জাতি এটা দেখুক যে, নিছক বাহ্যিক অবস্থা অনুযায়ীই সবকিছু হয় না, বরং ঘটনা ঘটে বাস্তবতার নিরীখে, যে বাস্তবতার জ্ঞান রয়েছে কেবল আল্লাহর, আর সে বাস্তবতার পরিমাণ আর ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।