কি না। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, এই ধরনের নাযুক পরিস্থিতিতে অটল অবিচল থাকা শুধু আল্লাহর সাথে সম্পৃক্ত, যাদের সকল শক্তির মূল উৎস হলো নির্ভেজাল ও একনিষ্ঠ ঈমানী চেতনা । তারা কখনো সেই সব সংকীর্ণমনা লোকদের মতো নয় যাদের দৃষ্টি বস্তুবাদী জগতের সংকীর্ণতায় আবদ্ধ । এই কঠিন পরীক্ষার পরও একদল আত্মনিবেদিত মোমেন সত্যের পথে অবিচলভাবে টিকে রইলেন। “যারা বিশ্বাস করতো যে আল্লাহর সামনে একদিন দীড়াতে হবে হা, এটাই হচ্ছে চূড়ান্ত সত্য । জয় পরাজয়ের ব্যাপারে এটাই হচ্ছে মৌলিক নীতি । এটা একমাত্র তারাই অনুভব করতে পারে যারা একদিন আল্লাহর দরবারে হাযির হওয়ার কথা মনে প্রাণে বিশ্বাস করে। হা, এটাই তো স্বাভাবিক যে, মোমেনরা সংখ্যায় খুবই সামান্য থাকবে। কেননা এরা তো সেই দল যারা অনেক কষ্টের পাহাড় পাড়ি দিয়ে, অনেক দুঃখ দুর্দশা বিপদ আপদ সহ্য করে, অনেক চড়াই উত্রাই পার হয়ে আল্লাহর বাছাই করা বান্দাদের কাতারে শামিল হয়েছে। সংখ্যায় তারা যতো স্বল্পই হোক না কোনো চূড়ান্ত বিজয় এদের হাতেই ধরা দেবে । কেননা তাদের সম্পর্ক রয়েছে সেই মহাশক্তিমান আল্লাহর সাথে যিনি সকল ক্ষমতার উৎস। তারা তো সেই শক্তির প্রতিভু যে শক্তি সৃষ্টিজগতের সকল কিছুর ওপর বিজয়ী ও প্রতিষ্ঠিত। তাদের সংযোগ সেই আল্লাহর সাথে যার ইচ্ছা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়ে কার্যকর হয়। যিনি অহংকারী, দান্তিক ও প্রতাপশালীদেরকে যে কোনো মুহূর্তে অপমানিত, অপদস্থ, লাঞ্থিত করে পরাজিত করতে সক্ষম । তারা সাহায্য ও বিজয়ের বিষয়টি পরিপূর্ণভাবে আল্লাহর ওপর ন্যস্ত করে। তারা বলে আল্লাহর অনুমতিক্রমে আল্লাহর ইচ্ছায়ই সবকিছু হয়, তারা বিশ্বাস করে- “আল্লাহ সবসময় ধৈর্যশীলদের সাথেই রয়েছেন।' এবং তারা এটাও উপলব্ধি করে যে, হকের পক্ষ হয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে স্বয়ং আল্লাহ তায়ালা তাদের বাছাই করেছেন। সেই ক্ষুদ্র মোমেন দলটির ঘটনা এগিয়ে চলেছে, যারা নিরংকুশভাবে এক আল্লাহর ওপর ঈমান এনেছিলো। যারা ধৈর্য ও দৃঢ়তার সাথে আল্লাহর ওপর ভরসা করে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে এগিয়ে এসেছিলো । আমরা দেখতে পাচ্ছি শত্রুদের শক্তি, সংখ্যাধিক্য ও নিজেদের সংখ্যা স্বল্পতা সত্তেও তাদের মনে কোনো দুর্বলতা সৃষ্টি হয়নি, তারা সর্বাবস্থায় ধৈর্য ও দৃঢ়তার 'পরিচয় দিয়েছেন। কঠিন সংকটময় পরিস্থিতিতেও তারা সাহায্য চেয়েছেন একমাত্র আল্লাহর কাছে। বিজয়ের ব্যাপারে সম্পূর্ণ আল্লাহর ওপর ভরসা করেছেন। “তারপর যখন সে তার সৈন্য নিয়ে মোকাবেলার জন্যে দাড়ালো তখন তারা আল্লাহর কাছে “হে আমাদের প্রতিপালক! আমাদেরকে সবরের তাওফীক দাও এ কথাটি তাদের ধৈর্যের চিত্রটি ফুটিয়ে তোলে এবং এই সবরের ক্ষমতা যে আল্লাহর পক্ষ থেকেই আসে তাও প্রতিভাত হয়। শব্দ চয়নে মনে হয় যেন সবর তাদেরকে ছেয়ে ফেলেছে। কঠিন সংকটময় পরিস্থিতিতে দৃঢ় মানসিক শান্তি ও অবিচল থাকার শক্তি তাদের ওপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে। “এবং আমাদের কদমকে অটল রাখো ।” ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।