Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

মনোবলই একের পর এক পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার জন্যে প্রয়োজনীয় সাহসিকতা যোগায় । সুতরাং একজন সেনা নায়কের অবশ্যই তার বাহিনীকে যাচাই বাছাই করে নিতে হবে। যাচাই করে নিতে হবে তার সৈন্যদের মনোবল মনোভাব ধৈর্য ও আস্থা । খতিয়ে দেখতে হবে লোভ লালসার মোকাবেলায় ঈমানের ওপর তারা কতোটা অনড়। কঠিন অবস্থা, প্রতিকূল পরিস্থিতি, দুঃখ দুর্দশায় তারা কতোটা অবিচল ও দৃঢ়তার পরিচয় দিতে পারে তাও যাচাই করা দরকার। ঠিক এই উদ্দেশ্যেই তালুত তাদেরকে পানি পান না করতে বলে একটা বড়ো ধরনের পরীক্ষায় ফেলেছিলেন। বর্ণনায় পাওয়া যায় যে, তারা সে সময় পিপাষার্ত ছিলো । তালুতও এই সুযোগে যাচাই করে নিতে চাইলেন ধৈর্যের সাথে কে তাদের সাথে থাকে, তার আনুগত্য করে- আর কে অধৈর্য হয়ে মুখ ফিরিয়ে নেয় । দেখা গেলো তার এই বিচক্ষণতা ঠিকই কাজে লেগেছে। “সামান্য কিছু লোক ছাড়া অধিকাংশই তৃপ্তিসহকারে পানি পান করলো । তালুত তাদেরকে অনুমতি দিয়েছিলেন পথ চলতে চলতে হাতের কোষ ভরে সামান্য পানি পান করার, যাতে পিপাষাও মেটে আবার সবার থেকে বিচ্যুত হয়েও না পড়ে । কিন্তু তারা পরিপূর্ণ তৃপ্তির সাথে পানি পান করতে গিয়ে অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লো । পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলো না। তাদের ওপর অর্পিত গুরুতায়িত্ব পালনের জন্যে তারা অযোগ্য বিবেচিত হলো । এমতাবস্থায় তাদেরকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করে দেয়াটাই ছিলো বিচক্ষণতা ও দুরদর্শিতার পরিচয় । শুধু সৈন্যসংখ্যা বাড়ানোর জন্যে তাদেরকে বাহিনীতে রাখার কোনোই প্রয়োজন নেই; বরং এই ধরনের লোক বাহিনীতে থাকলে অনেক সময় এরা অকল্যাণ বয়ে আনতে পারে । কেননা এরা হলো দলের মধ্যে দুর্বলতা, পরাজয় ও বিশৃংখলার বীজ। কোনো সেনা বাহিনীর শক্তি কখনোই সংখ্যাধিক্যের ছারা বৃদ্ধি হয় না। ঈমানের দৃঢ়তা, অটল অবিচল সংকল্প ও আনুগত্যের একনিষ্ঠতাই হলো একটি বাহিনীর প্রাণশক্তি । এই ঘটনা প্রমাণ করে যে, শুধু মনের ইচ্ছাই যথেষ্ট নয় বরং সম্মুখ সমরে ঝাপিয়ে পড়ার আগে সেনাবাহিনীর বাস্তব অবস্থা যাচাই করে নেয়া দরকার। নেতৃত্বে ও সেনা পরিচালনায় যারা থাকেন তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা এখানে দেখতে পাই। প্রথম পরীক্ষায় অধিকাংশ সৈন্যের পশ্চাদপসরণ সেনা প্রধানের ওপর সামান্যতম প্রভাব ফেলতে পারেনি, তিনি একটুও হতোদ্যম হয়ে পড়েননি । তিনি তার সিদ্ধান্ত অনুযায়ী বলিষ্ঠভাবেই এগিয়ে গেলেন। ্িজন্স কোনোদিন স্ৎখ্যাক ওর নির্ভল কনে লা এই পরীক্ষার পর তালুতের বাহিনী অনেক ছোটো হয়ে গেলো । কিন্তু তাতে সে তার মিশন বন্ধ করেনি। “অতপর সে যখন তার ঈমানদার সাথীদের নিয়ে নদী পার হয়ে এগিয়ে গেলো তখন তারা নিজেদের সংখ্যা স্বল্লতা দেখে বললো, এই মুহূর্তে জালুত ও তার বাহিনীর মোকাবেলা করার শক্তি আমাদের নেই।' এভাবে সৈন্যসংখ্যা কমতে কমতে মাত্র হাতেগোনা কিছু লোকই তার সাথে ছিলো এবং তারা একথাও জানতো যে, তারা লড়াই করতে যাচ্ছে দুর্ধর্ষ সেনাধ্যক্ষ জালুতের বিশাল বাহিনীর .বিরুদ্ধে। কিন্তু সামান্যতম বিচলতাও তাদের মধ্যে দেখা যায়নি । এরাই ছিলো সত্যিকার ঈমানদার যারা কোনো অবস্থাতেই নবীর সাথে করা অংগীকার ভংগ করেনি । সর্বোপরি যে বাস্তব অবস্থা তারা চোখে দেখছিলো তাতে শক্রশক্তির মোকাবেলায় নিজেদের শক্তিকে অপ্রতুল মনে করাটা অস্বাভাবিক কিছু নয়। বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে বিচার করলে শত্রর তুলনায় তারা ছিলো খুবই দুর্বল ও নগন্য । এটা ছিলো তাদের জন্যে এক কঠিন পরীক্ষা। আল্লাহ তায়ালা দেখতে চাচ্ছিলেন যে, তারা সকল শক্তির নিয়ন্ত্রক, মহাশক্তিধর, মহা ক্ষমতাবান আল্লাহর অদৃশ্য শক্তিতে বিশ্বাস করে ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।