Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

দেখানোটাই তিনি শ্রেয় মনে করলেন। অলৌকিক কিছু দেখানো হলে হয়তো তাদের মনে দৃঢ় প্রত্যয় জন্ম নিতে পারে। আত্মবিশ্বাস ফিরে আসতে পারে, তাই নবী তাদের বললেন, “তার তোলুতের) রাজত্্র প্রমাণ হলো যে, সে তোমাদের সামনে সেই হারানো সিন্দুক এনে এখানে এসে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হয়। মুসা (আ.)-এর ইন্তেকালের পর বনী ইসরাইলরা ইউশা বিন নূনের নেতৃত্বে তাদের পুন্যভূমি ফিলিস্তিন দখল করে নিয়েছিলো । কিন্তু কিছুদিন পরই আবার তাদের শত্রুরা তাদেরকে সেখান থেকে বের করে দেয়। সে সময় তাদের দুশমনরা তাদের সেই এঁতিহ্যবাহী পবিত্র বরকতময় সিন্দুকটিকে ছিনিয়ে নিয়েছিলো যাতে তাদের নবী মূসা ও হারুন (আ.)-এর স্বৃতি বিজড়িত কিছু জিনিষ ছিলো । কথিত আছে যে আন্লাহ তায়ালা মুসা (আ.)কে তাদের শরীয়তের হুকুম আহকাম লিখিত যে ফলক দান করেছিলেন তাও সেই সিন্দুকে সংরক্ষিত ছিলো । স্ৃতি বিজড়িত সকল জিনিষসহ ফেরেশতাদের মাধ্যমে তাদের হারানো সিন্দুক ফিরিয়ে আনার ঘটনাকে তালুতকে আল্লাহ কর্তৃক বাছাই করার স্বপক্ষে একটি নিদর্শনস্বরূপ উপস্থাপন করা হলো। এতে হয়তো তাদের মনে আস্থা ফিরে আসবে । হৃদয়ে প্রশান্তি জন্মাবে এবং তারা যদি সত্যিকার ঈমানদার হয়ে থাকে তাহলে এই প্রমাণ তাদের জন্যে যথেষ্ট বিবেচিত হবে। কোরআনের বর্ণনাভংগিতে মনে হয় এ ঘটনা তাদের হারানো মনোবল ও দৃঢ় প্রত্যয় ফিরিয়ে আনতে পেরেছিলো। দুরদর্শি নেতৃত্তের ব্ুুফন্প এরপর আমরা দেখতে পাই যে, যারা জেহাদ থেকে মুখ ফিরিয়ে নেয়নি, নবীকে দেয়া প্রতিশ্রুতি ভংগ করেনি তাদের সময়ে তালুত তার সেনাবাহিনী প্রস্তুত করলেন। দৃশ্য দুটির চিত্রায়নে কোরআন যে ধারা বর্ণনা অবলম্বন করেছে তা খুবই তাৎপর্যপূর্ণ প্রথম দৃশ্যটির ইতি টানার সাথে সাথেই দ্বিতীয় দৃশ্যের অবতারণা করা হচ্ছে। তালুত তার সেনাবাহিনী নিয়ে বের হয়েছেন। “তালুত তার বাহিনী নিয়ে যখন শক্রর মোকাবেলা করার জন্যে বেরিয়ে পড়লো এই পর্যায়ে এসে তালুতকে মনোনীত করার অন্তর্নিহিত রহস্য, আল্লাহর হেকমত আমাদের সামনে স্পষ্ট, হয়ে ওঠে । তিনি এগিয়ে চলছেন সম্মুখ সমরে । অথচ তার সাথে যে সেনাবাহিনী রয়েছে তাদের গুণগতমান মোটেই আশাব্যঞ্জক নয়। তারা তো পরাভূত, পরাস্ত ও দাসত্বের শৃংখলে দীর্ঘদিন আবদ্ধ একটি জাতি । পরাজয়, অবমাননাই তাদের ইতিহাস । অথচ তাদেরকে নিয়ে মোকাবেলা করতে হবে শক্তিশালী ও বিজয়ী একটি জাতির । সুতরাণৎ এই জাতির মোকাবেলায় টিকে থাকতে হলে অবশ্যই তাদেরকে প্রচন্ড মনোবল আস্থা ও ধৈর্যের পরিচয় দিতে হবে। অস্ত্র ও জনবলের মোকাবেলায় টিকতে হলে আগে তাদের মনে প্রচ্ছন্ন এক শক্তির উন্মেষ ঘটাতে হবে। আল্লাহর ওপর ভরসা, প্রচর্ড মনোবল ও দৃঢ় সংকল্পই মানুষের মধ্যে এমন শক্তি এনে দিতে পারে যা প্রবৃত্তির সকল কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে পারে । এই ধরনের ঈমানী মনোবলই সুখে-দুঃখে, অভাবে-অনটনে, বিপদে-আপদে, মানুষকে সত্যের ওপর অটল রাখতে | পারে। এই মনোবলই মানুষকে বস্তুবাদী জগতের ওপরে তুলে এক মহাশক্তির সাথে পরিচিত করতে পারে । এই মনোবলই যে কোনো পরিস্থিতিতে মানুষকে আনুগত্যের ওপর অটল রাখতে পারে। যে কোনো কষ্ট সহ্য করে সত্যের ওপর টিকে থাকতে এটিই তাকে শক্তি যোগায় । এই ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।