“তাদের নবী তাদের বললো তালুতকে আল্লাহ তায়ালা তোমাদের জন্যে বাদশাহ মনোনীত করে পাঠিয়েছেন, একথা শুনে তারা বললো তার কী অধিকার আছে আমাদের ওপর রাজত্ব করার এই ধৃষ্ঠতাপূর্ণ ঝগড়ার মধ্যে দিয়ে বনী ইসরাইলের জঘন্য চরিত্রের বিষয়টি আরেকবার স্পষ্ট হয়ে ফুটে ওঠে। অবশ্য এ বিষয়ের দিকে এই সূরার আরো অনেক আয়াতেই ইংগীত করা হয়েছে। তাদের দাবীই তো ছিলো এমন একজন বাদশাহ নিযুক্ত করার, যার নেতৃত্বে বাতিলের বিরুদ্ধে তারা আল্লাহর পথে যুদ্ধ করবে । শুরুতে তারা স্পষ্ট করেই বলেছিলো যে, তারা একমাত্র আল্লাহর পথে যুদ্ধ করতে চায়। অথচ নেতা নির্ধারণ করে দেয়ার পর এরাই এখন নবীর মাধ্যমে আল্লাহর মনোনয়নের ব্যাপারে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে। তারা ওয়াদা খেলাফ করতে শুরু করেছে, সত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। স্বয়ং আল্লাহ তায়ালা যে তালুতকে তাদের বাদশাহ হিসেবে মনোনয়ন দিয়েছেন তার ব্যাপারেই তারা বলছে, সে কেন তাদের বাদশাহ হবে? কী অধিকার আছে তার বাদশাহ হবার? সে তো কোনো শাহী বংশোদস্ভুতও নয়। তার চেয়ে তারাই তো নেতৃত্বের বেশী উপযুক্ত, বেশী হকদার। এর কারণ হলো যে, তারা মনে করেছে এমন কী ধন সম্পদ এশ্বর্ধ্য তার আছে, যে আমরা চোখবুজে তার নেতৃত্ব মেনে নেবো? মুলত এগুলো সত্যিকার অর্থে কোনো ওযরই ছিলো না। এসব কথার সামান্যতম যৌক্তিকতও ছিলো না। এগুলো তাদের চিন্তার বিভ্রান্তি । এটা তাদের চির পরিচিত চারিত্রিক বৈশিষ্ট্য । তাদের নবী তাদের বুঝিয়ে বললেন যে, তালুতকে বাছাই করার ভেতরে নিশ্চয়ই আল্লাহর কোনো হেকমত আছে এবং সকল বিবেচনায় সে-ই এই পদের জন্যে বেশী উপযুক্ত । কোরআন বিষয়টি এভাবে তুলে ধরেছে, “আল্লাহই তাকে তোমাদের ওপর বাছাই করেছেন এবং এ কাজের জন্যে প্রয়োজনীয় শারিরীক যোগ্যতা ও জ্ঞানগত প্রতিভা তিনি তাকে বাড়িয়ে দিয়েছেন ! নেতৃত্বের জন্যে তালুতের“উপযুক্ততা প্রমাণের জন্যে এতোটুকুই যথেষ্ট যে, স্বয়ং আল্লাহ তায়ালা তাকে বাছাই করেছেন। দ্বিতীয়ত এর জন্যে প্রয়োজনীয় শারীরিক ও জ্ঞানগত যোগ্যতা “আর আল্লাহ তায়ালা তার রাজত্ব যাকে খুশি তাকেই দিতে পারেন ।' আল্লাহ তায়ালা যাকে চান তাকেই নেতৃত্ব দান করেন। মূলত রাজত্ব তো আল্লাহরই হাতে । তিনিই এই বিশ্বলোকের সবকিছুর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করেন। তিনি তার বান্দাদের মধ্যে নেতৃত্বের জন্যে যাকে খুশি তাকে বাছাই করতে পারেন, আর আল্লাহর ভান্ডার প্রশস্ত তিনি তো মহাবিজ্ঞ। তীর দয়া অনুগ্হ কেউ রোধ করতে পারে না, তার দানের কোনো সীমা পরিসীমা নেই। কল্যাণ কিসে আছে তা তিনিই ভালো জানেন। তিনিই ভালো জানেন কোন দায়িত্ব কাকে দিতে হবে, কোন জিনিষ কোথায় রাখতে হবে । বিষয়টি সুন্দরভাবে সুস্পষ্ট করে বিশ্লেষণ করা হয়েছে । এরপর তাদের সকল সন্দেহ সংশয়, বক্র চিন্তাধারা দূর হয়ে যাওয়ার কথা ছিলো । কিন্তু বনী ইসরাইলের বক্র স্বভাবের কথা তাদের নবীর অজানা ছিলো না। তাদের মনের সংকীর্ণতা দূর করার জন্যে এতোটুকুই যথেষ্ট ছিলো না। ৬//৬/.105100901-1100
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।