Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

“অতপর যখন তাদের ওপর যুদ্ধ ফরয করে দেয়া হলো তখন সামান্য সংখ্যক লোক ছাড়া তারা সকলেই পালিয়ে গেলো ।' এ পর্যায়ে এসে আমাদের সামনে বনী ইসরাইল জাতির চরিত্রের জঘন্যতম দিকগুলো স্পষ্ট হয়ে পড়ে। ওয়াদা খেলাফ, চুক্তি ভংগ, আনুগত্য স্বীকারে অনীহা, দায়িত্ব পালনে অবহেলা, স্ববিরোধী কথা বার্তা ও স্পষ্ট সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়ে দলাদলি ফেরকাবাজী করে উম্মাহকে দ্বিধাবিভক্ত করে ফেলা- এসবই ছিলো তাদের অভ্যাস। এই স্বভাব তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিলো না। এই ধরনের স্বভাব তাদের মধ্যেও পাওয়া যাবে যাদের ঈমানী প্রশিক্ষণ ও তারবিয়তের মাধ্যমে মানসিক গঠন এখনো পরিপক হয়নি। একমাত্র দীর্ঘ পরিশ্রম ও ঈমানী তারবিয়তের মাধ্যমেই এই ধ্বংসাত্মক দুর্বলতা দূর করা সম্ভব । হবে। কোনো গুরুতৃপূর্ণ পদক্ষেপ নেয়ার সময় তাদের অবশ্যই সতর্ক হতে হবে । গভীরভাবে এ দিকটি পর্যবেক্ষণ করে নিতে হবে। প্রয়োজনবোধে অধীনস্তদের ঈমানী দৃঢ়তাকে সৃন্ম কৌশলে যাচাই করে নিতে হবে। কেননা এমনটি কখনো কাংখিত নয় যে, কোনো সিদ্ধান্ত নিয়ে ময়দানে ঝাপিয়ে পড়ার পর কঠিন পরিস্থিতির মুখোমুখী হলে তারা ঘাবড়ে যাবে, তারা পেছন ফিরে পালিয়ে যাবে, আর গোটা মুসলিম জাতি হয়ে পড়বে সমুহ ক্ষতির সম্মুখিন। আসলে বিভিন্ন গোত্র, বর্ণ, জাতি, প্রজাতি নির্বিশেষে যে বিশেষ দলটি এ কাজের জন্যে গড়ে ওঠে সে দলটি যদি সুদীর্ঘ ঈমানী তারবিয়তের মাধ্যমে নিজেদেরকে যাবতীয় পধ্কিলতা থেকে পরিশুদ্ধ করতে না পারে তাহলে এই ধরনের পরিস্থিতির সম্মুখিন হওয়াটা মোটেই অভাবনীয় কিছু নয়। তাদের এই চরম কাপুরচ্ষতা ও পশ্চাদপসরণের প্রেক্ষাপটেই কোরআন তাদের সাবধান করে দেয়, “আর আল্লাহ তায়ালা যালেমদের ভালো করেই জানেন ।' এই বাক্যটি থেকে বোঝা যায় যে, আল্লাহ তায়ালা তাদের এই আচরণকে কতোটা অপছন্দ করেছেন। তাদের নিজেদের দাবীর প্রেক্ষিতেই তাদের ওপর যুদ্ধ ফরয করা হয়েছিলো, অথচ তাদের অধিকাংশই এরপর পৃষ্টপ্রদর্শন করেছে। মৃত্যুভয়ে তারা আল্লাহর হুকুম অমান্য করেছে, নবীর অবাধ্য হয়েছে। আল্লাহ তায়ালা এদের যালেম আখ্যা দিয়েছেন। তারা আল্লাহর হুকুমের অবাধ্যতা করে নিজেদের ওপরই যুলুম করেছে। তারা তাদের নবীর ওপর যুলুম করেছে। সঠিক সত্যকে উপলব্ধি করেও বাতিলের মোকাবেলায় সত্যকে সাহায্য না করে ও সত্যের পক্ষে না থেকে সত্যের ওপর যুলুম করেছে। বনী ইসরাইলের নেতৃস্থানীয় লোকদের মতো যারা নিজেদের আকীদা বিশ্বাস ও পথ পদ্ধতিকে সত্য বলে জানে এবং শক্রদের ভ্রান্ত মতবাদকেও ভালো করে চেনে, তারা যদি সত্যের পক্ষ অবলম্বন করে তাদের ওপর আল্লাহপ্রদত্্ দায়িত্ব পালনে আলসেমী করে, সত্যের পক্ষ অবলম্বনের অংগীকার ভংগ করে তাহলে তারা নিসন্দেহে যালেম বলে পরিগণিত হবে। এই যুলুমের পরিণতি তাদের ভোগ করতেই হবে । কেননা আল্লাহ তায়ালা যালেমদের ভালো করেই জানেন। ঘটনা এগিয়ে চলছে বনী ইসরাইলের বেয়াদৰী ধৃষ্ঠতা আর অবাধ্যতার আলোচনার মধ্য দিয়ে । এরশাদ হচ্ছে, ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।