Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

০জহাদ শ্প্রু আল্লাহর পত্থে কথাটি তাদের আকীদা বিশ্বাসের পূনর্জাগরণের বিষয়টিকেও তুলে ধরে। তাদের অন্তরে এক অনুপ্রেরণা, এক ঈমানী চেতনা জেগে উঠেছে। তারা বুঝতে পেরেছে যে, তারাই সত্যপথের ওপর আছে। তারাই সত্যিকার ঈমান আকিদার ধারক বাহক এবং তাদের শক্ররা পথন্রষ্ট-ভ্রান্ত। তারা কুফরী ও অন্ধকারের ভেতর নিমজ্জিত আছে। কোরআন এখানে তাদের সমকালীন নবীর নাম বলেনি । বনী ইসরাইলের মধ্যে একের পর এক অনেক নবীরই আগমন ঘটেছে। নবীর নাম জানানো এই ইতিহাস পর্যালোচনার উদ্দেশ্য নয় এবং তা উদ্দেশ্য ব্যহতও করতে পারে না। নিজের ঈমান আকীদা সম্পর্কে এই স্বচ্ছতা স্পষ্টতা দৃঢ়তা মোমেনের অন্তরে অসাধারণ এক শক্তি যোগায় । একজন মোমেনকে অবশ্যই আস্থা রাখতে হবে যে, সে একটি চিরসত্য বিষয়ের ওপর প্রতিষ্ঠিত। লক্ষ্য উদ্দেশ্য কর্মপদ্ধতি সবই তার কাছে দিবালোকের মতো স্পষ্ট । বাতিলপন্থী ও ভ্রান্তদের মতো সে অন্ধকারে হাতড়ে মরে না। তারা নবীর কাছে উপস্থিত হলে নবী তাদের দৃঢ় প্রতিজ্ঞা, উৎসাহ-উদ্দীপনামূলক কথাবার্তা এই গুরুতৃপূর্ণ দায়িত্ব পালনের জন্যে কতোটুকু বাস্তবে রূপান্তরিত হতে পারে তা যাচাই করে “তোমাদের অবস্থা এমন হবে না তো যে, তোমাদের যুদ্ধের হুকুম দেয়া হবে অথচ তোমরা যুদ্ধ করতে চাইবে না? অর্থাৎ তোমাদের ওপর যুদ্ধ ফরয করে দেয়া হলে তোমরা মুখ ফিরিয়ে নেবে না তো? এখনো সুযোগ আছে ভালো করে ভেবে দেখো, কারণ এখনো পর্যন্ত যুদ্ধ ফরয করা হয়নি। তোমাদের দাবী মোতাবেক যদি যুদ্ধ ফরয করেই দেয়া হয়, তখন কিন্তু আর কোনো অবকাশ থাকবে না, যুদ্ধ তোমাদের ওপর তখন ফরয হয়ে যাবে। যুদ্ধ থেকে পালানো তখন চরম সীমালংঘন হিসেবে গন্য হবে । কোনো বাহানায়ই তখন যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নেয়া যাবে না। নবীর পক্ষ থেকে এটাই যুক্তিযুক্ত কথা । কেননা নবীদের কথা ও হুকুমের বিরোধিতা করা বা তার মতের বিপরীত কোনো মত পেশ করার কোনো অবকাশ কারো নেই । কোনো সুযোগ নেই তাদের কথাকে গুরুত্বহীন মনে করার । নবীর একথার জবাবে তারা যে দৃঢ়তা দেখিয়েছিলো আল্লাহ তায়ালা তা এভাবে তুলে ধরেছেন, “তারা বললো, এটা কি করে সম্ভব যে, আমরা আল্লাহর পথে যুদ্ধ করবো না- অথচ আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেয়া হয়েছে, আমাদের ছেলেমেয়েদের থেকে আলাদা করে দেয়া হয়েছে?" তাদের জবাব শুনে মনে হয় যেন তারা আগেই জানতো তাদের কী বলা হবে। যেন তারা জানতোই যে কী কর্মসূচী তাদের জন্যে আসতে পারে। তারা জানতো যে, যারা আন্মাহর দ্বীনের দুশমন তারা তাদেরও দুশমন । তারাই তাদের বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে। সন্তান স্তুতি, আত্মীয় স্বজন থেকে তাদের আলাদা করে দিয়েছে। তাদের স্ত্রী পুত্রদের দাসত্বের শৃংখলে আবদ্ধ করে রেখেছে। সুতরাং যুদ্ধ অনিবার্ধ। তাদের যুলুম নির্যাতন থেকে বাচতে হলে একটি মাত্র পথই তাদের সামনে খোলা-_ তা হলো যুদ্ধ এবং এর জন্যে তারা দৃঢ় সংকল্পবদ্ধ। এ ব্যাপারে বিপরিতমুখী তর্কবিতর্কের কোনো অবকাশ নেই। দুঃখজনক হলেও সত্য যে, আয়াতের পরবর্তী অংশের দিকে তাকালে যে দৃশ্য আমরা দেখতে পাই তাতে তাদের এই দীর্ঘ গলাবাজী ও উৎসাহ উদ্দীপনার বিন্দুমাত্র বাস্তবতা নেই। কোরআন তাদের এই লজ্জাজনক অধ্যায়টি আমাদের কাছে স্পষ্ট করে তুলে ধরে। ২ স্ুক্রা আআন্ল বাকান্লা বুক পাকা ২ মনবিষ্ল ১ ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।