Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

(মৃতু) “মরে যাও তোমরা" । এই একটি শব্দই বলে দিচ্ছে যে, তাদের এই ভয়ভীতি, তাদের শংকা, মৃত্যু থেকে বাঁচার জন্যে তাদের সকল প্রচেষ্টা সর্বোতভাবে ব্যর্থ, সম্পূর্ণ নিক্ষল, একেবারেই অর্থহীন ছিলো, “মরে যাও' শব্দটি যে তথ্য আমাদের চেতনায় বদ্ধমূল করে দিতে চায় তা হলো, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা ব্যর্থ প্রয়াস ছাড়া কিছু নয়। আয়াতটি আমাদেরকে আরো বুঝিয়ে দিচ্ছে যে, আল্লাহর ফায়সালা অবধারিতভাবে কার্যকর হবে, তার সিদ্ধান্তই চূড়ান্ত । আল্লাহ তায়ালা চাইলে মুহুর্তেই তা বাস্তবায়িত হয়। “অতপর তিনি তাদেরকে (পুনরায়) জীবিত করলেন' তাদেরকে পুনজীবন দেয়ার কারণ কী ছিলো তা আল্লাহ তায়ালা এখানে বলেননি । এটা বলার কোনো প্রয়োজনও ছিলো না। আয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালা এ বিষয়টি একেবারে স্পষ্ট করে তুলে ধরতে চান যে, মানুষ ভালো করে বুঝে নিক যে, এমন এক মহাপরাক্রমশালী সত্ত্বা রয়েছেন, যার কুদরতী হাতে রয়েছে জীবন মৃত্যুর নিয়ন্ত্রণ। তিনিই বান্দার অবস্থার পরিবর্তন ঘটান। তার কোনো সিদ্ধান্ত, কোনো ইচ্ছা বাস্তবায়নে কেউ বাধা দিতে পারে না। কারো এমন ক্ষমতা নেই যে, তার ইচ্ছার বাস্তবায়নে কোনো ব্যঘাত ঘটাতে পারে । তিনি যা চান তা-ই হয়েছেও তা-ই হচ্ছে এবং চিরকাল তা-ই হবে । এ ব্যাখ্যাই মানুষের সামনে জীবন মৃত্যুর বাস্তব ও স্বার্থক চিত্র তুলে ধরে। জীবন দেয়া মৃত্যু দেয়া অন্যকথায় জান কবয করা এবং তা আবার ফিরিয়ে দেয়া, তথা জীবন রি হুডি বি দিকে আলোচনা এগিয়ে চলেছে। এ পর্যায়ে কোরআন বলছে_ “আল্লাহই (রেষেক) সংকীর্ণ করে দেন এবং তিনিই (যাকে চান তাকে) প্রাচুর্য দান করেন।' “কবয' এবং “বাস্ত” শব্দ ব্যবহার করে খুবই সংক্ষিপ্ত ও সৃক্ধ্মভাবে আল্লাহ তায়ালা রূহ কবয ও তা পুনরায় ফিরিয়ে দেয়ার অর্থের সাথে রেষেক দেয়া ও কেড়ে নেয়ার সামঞ্জস্যবিধান করেছেন। শাব্দিক সাযুজ্যের মাধ্যমে বিষয় দুটির মধ্যে বাস্তব সাদৃশ্যের দিকে ইংগীত রয়েছে। দৃশ্য দুটির চিত্রায়নের মাঝে সুক্্ম এক জীবন্ত মিল রাখা হয়েছে। সামঞ্জস্যপূর্ণ শব্দ চয়নের মাধ্যমে আলোচিত দুটি বিষয়ের এমন সাদৃশ্য তুলে ধরা হয়েছে যাতে পাঠকের হৃদয়ে এর অন্তর্নিহিত মিলের বিষয়টিও স্পষ্ট হয়ে ফুটে ওঠে । ইহন্ছদীদেক চরম হঠকারীতা এরপর দ্বিতীয় ঘটনার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাতে আমরা মূসা আ.) পরবর্তী বনী ইসরাইলের একটি দৃশ্য দেখতে পাই । এরশাদ হচ্ছে, “তুমি কি বনী ইসরাইলের নেতাদের ঘটনাটি দেখোনি? সম্পর্কে ভালো করেই জানেন। “তুমি কি দেখোনি? প্রশ্নটি এমনভাবে করা হয়েছে যেন দৃশ্যটি এখন ঘটছে, এবং তা এই মুহূর্তেও চোখে দেখা যায়। যে দৃশ্যটি তুলে ধরা হয়েছে তা হলো বনী ইসরাইলের কিছু নেতৃস্থানীয় লোক তাদের সমকালীন নবীর দরবারে উপস্থিত হয়েছে। তারা তাদের নবীর কাছে এই দাবী নিয়ে এসেছে যে, তাদের জন্যে তিনি যেন এমন একজন নিযুক্ত করে দেন, যার নেতৃত্বে তারা আল্লাহর পথে যুদ্ধ করবে। িম্পাম্প ক্স ৩৬ ৬//৬/.105100016-1100

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।