Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

ঠিক একইভাবে আল্লাহর পথে সম্পদ খরচ করলে সম্পদও শেষ হয়ে যায় না। এই অর্থ আল্লাহ তায়ালা উত্তম খণ হিসেবে গ্রহণ করেছেন। আন্নাহর কাছে এটা জমা থাকবে । এই খণ আদায়ের যিম্মাদার স্বয়ং আল্লাহ তায়ালা, তিনিই এর যামিন। এর বিনিময় তিনি অনেকগুণ বৃদ্ধি করে দেবেন। দুনিয়ায় তিনি তাদের সুখ শান্তি, ধন সম্পদ ও আর্থিক প্রশান্তি দান করবেন এবং কেয়ামতের সেই কঠিন দিনে তিনি এর বিনিময়ে চূড়ান্ত পর্যায়ের সাফল্য, অফুরন্ত নেয়ামত, সীমাহীন বিত্তবৈভব সর্বোপরি তার একান্ত নৈকট্য দান করবেন। দারিদ্র ও প্রাচুর্য সম্পূর্ণভাবে আল্লাহর কুদরতী হাতে নিয়ন্ত্রিত । মুক্ত হস্তে দান করলেই একজন মানুষ নিঃস্ব হয়ে যায় না আবার কৃপণতা করে যক্ষের ধনের মতো অর্থ সম্পদ আগলে রাখলেই কেউ সম্পদশালী হতে পারে না। “আল্লাহই দরিদ্র বানান আল্লাহই ধনী বানান ।" শেষ পর্যন্ত এই মোহময় জীবন, ধন সম্পদ ও ধশ্ব্ধ্য সবকিছু ছেড়ে আল্লাহর দরবারেই সবাইকে হাযির হতে হবে। “এবং তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে ।” মৃত্যুভয়ে শংকিত হয়ে লাভ নেই। দারিদ্রের ভয়ে কার্পন্য করেও লাভ নেই। কেননা আল্লাহর সামনে হাযির হওয়া ছাড়া বান্দার কোনো উপায় নেই। পরিণতি যখন এটাই চূড়ান্ত হয়ে আছে তাহলে জানমাল দিয়ে নির্বিঘ্নে নিশ্চিন্তে আল্লাহর পথে যুদ্ধের জন্যে প্রতিটি ঈমানদারেরই প্রস্তুত | থাকা উচিৎ। সর্বোতভাবে নিজেকে আল্লাহর সামনে সমর্পণ করে দিতে হবে । এই বিশ্বাস প্রতিটি মোমেনের অন্তরে বদ্ধমূল করে নেয়া দরকার যে, একটি মানুষ জীবনে কতোবার নিঃশ্বাস ছাড়বে কতোবার নেবে, তা অনেক আগেই স্থির হয়ে আছে । রুষযী, রোযগার, প্রাচুর্য, ধন সম্পদ কতোটুকু সে পাবে তা আগেই নির্ধারিত হয়ে আছে এবং এগুলো বেধে দেয়া নিয়ম অনুযায়ীই তার' কাছে আসতে থাকবে । সুতরাং মানসিক অস্থিরতা, শংকিত জীবন নিয়ে কাপুরুষের মতো জীবন যাপন না করে সবল স্বাচ্ছন্দ বিরতৃপূর্ণ সম্মানজনক জীবন যাপন করাই শ্রেয়। কেননা সর্বাবস্থায় শেষ পর্যন্ত আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। কোনআনে উপস্থাপিত কিছু জীবস্ত প্রতিচ্ছবি আয়াতে উপস্থাপিত ঈমানী শিক্ষার বিষয়টি আলোচনার পর আমি এবার শৈল্পিক দৃষ্টিকোণ থেকে বর্ণনাভংগির সৌন্দর্যের বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই । আয়াতের স্বাভাবিক বর্ণনাভংগিই আমাদের সামনে হাজার হাজার ভীতসন্ত্রস্ত পলায়নপর মানুষের একটি প্রতিচ্ছবি জীবন্তরূপে তুলে ধরে। “তুমি কি দেখোনি?' মাত্র এই শব্দদুটির মাধ্যমেই আল্লাহ তায়ালা এতো গুরুতৃপূর্ণ বিষয়টি স্বার্থকভাবে উপস্থাপন করেছেন। অন্য কোনো বর্ণনাভংগি মানুষের বিবেককে এতো জোরে নাড়া দিতে পারে না। পারে না হাজার হাজার মানুষের ইতিহাসকে সার্থকভাবে এতো স্বল্প শব্দে তুলে ধরতে, অথচ আল্লাহ তায়ালা মাত্র দুটি শব্দের মাধ্যমে তা তুলে ধরেছেন। আয়াতটি এক জীবন্ত দৃশ্য আমাদের সামনে তুলে ধরে । আমরা যেন দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ মৃত্যুভয়ে ভীতসন্্স্ত হয়ে দিকবিদিক ছুটছে। তারা পালিয়ে মৃত্যু থেকে বাচতে চাইছে। নিমেষেই দৃশ্য পরিবর্তন হয়ে নতুন দৃশ্য আসছে। যে মৃত্যুতয়ে তারা পালাচ্ছে সেই সর্বগ্রাসী মৃত্যুই তাদের সামনে এসে হাযির হয়েছে। মাত্র একটি শব্দে এই দৃশ্যটি আল্লাহ তায়ালা চিত্রায়ন করেছেন। ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।