যার প্রতিষ্ঠার জন্যে রসূল (স.) প্রেরিত হয়েছিলেন । নিষেধ করেছেন পৃথিবীর যে কোনো জাতির কাছে হার না মানতে, কারণ মানসিক দিক দিয়ে পরাজিত বোধ করায়, এমন দলীয় মনোভাব বা দুর্বল দল গড়ে ওঠার পথ খুলে যায় যা মনকে ভীষণ ছোট করে ফেলে এবং অন্য কোনো দলের আনুগত্য করতে প্ররোচনা দেয়, অথচ মুসলিম উম্মাহকে তো সৃষ্টিই করা হয়েছে গোটা মানব মন্ডলীকে পরিচালনার উদ্দেশ্যে । সুতরাং তাদের নিজেদের নেতৃত্বের যোগ্যতার ওপর আত্মবিশ্বাস থাকা প্রয়োজন যেমন তাদের আকীদা বিশ্বাসের শ্রেষ্ঠত্বের ওপর গভীর প্রত্যয় বিরাজ করে । তাদেরকে নেতৃত্বের দায়িত্ব তিনিই তো দিয়েছেন যিনি তাদেরকে পৃথিবীর নেতৃত্বের জন্যে বাছাই করেছেন। আল্লাহ তায়ালা চান, মুসলমানরা মাথা উঁচু করে থাকবে পৃথিবীর বুকে, যেহেতু তারা মধ্যম পথ অবলম্বনকারী কেন্দ্রীয় জাতি । তাদেরকে সর্বোত্তম জাতিরূপে মানবজাতির মধ্য থেকে বের করা হয়েছে যেন তারা সারা জগতের সকল মানুষের ওপর নেতৃত্ব করতে পারে। অন্যরা কোথায় পাবে জীবন পরিচালনার সুনিশ্চিত ধ্যান-ধারণা ও নিখুঁত জীবন পদ্ধতি? কোথায় পাবে তারা নেতৃত্বের যোগ্যতা ও নির্ভুল জীবন বিধান? গোটা মানব জাতির জন্যে জীবন বিধান তো একমাত্র আল্লাহ তায়ালা দিতে পারেন৷ তিনি মুসলমানদেরকে সমগ্র জীবনের জন্যে বিধান দান করে তাদেরকে অত্যন্ত দুর্বল অবস্থা থেকে উন্নতির শিখরে তুলেছেন। ইসলাম মানুষকে উচ্নুমানের চিন্তাশক্তি দান করেছে । দিয়েছে তাকে অত্যন্ত সুন্দর জীবন বিধান। এই কারণেই তারা গোটা মানব মন্ডলীকে এই জীবন বিধান গ্রহণ করতে আহবান জানায়। আর ইসলাম যে আদর্শের ভিত্তিতে সারা পৃথিবীতে একই মানব গোষ্ঠী গড়ে তুলতে চায় এবং এ জন্যে যে উৎসাহ দেয় এমন আদর্শও অন্য কেউ দেখায় না বা গোটা মানবজাতিকে এক পতাকাতলে সমবেত করার জন্যেও কেউ এইভাবে উৎসাহ দেয় না। সুতরাং, হে ভ্রান্ত মানুষ, একবার ভেবে দেখো, যিনি তোমাকে বিশ্বপ্রভু আন্নাহর একত্কে গ্রহণ করার জন্যে আহবান জানাচ্ছেন, যিনি জানাচ্ছেন ইসলামের সর্বোৎকৃষ্ট ধ্যান-ধারণাকে গ্রহণ করার জন্যে, যিনি উন্নততর জীবন বিধান গ্রহণ করতে বলছেন, যিনি অন্য যে কোনো মূল্যে ৰা যে কোনো জিনিসের লোভে আল্লাহর পথ ছাড়তে নিষেধ করছেন, যিনি আহবান শুভ্র-সমুজ্ল জ্ঞানের আলোর মধ্য থেকে অজ্ঞান অন্ধকারের দিকে ফিরে যেতে নিষেধ করছেন, তিনি কি কারো সাথে বিদ্বেষ পোষণ করার জন্যে উদ্বুদ্ধ করতে পারেন, না কখনও নয়, বরং সাময়িক ও তুচ্ছ স্বার্থের কারণে ও জেনে বুঝে, তীর সাথেই আজ বিদ্বেষ পোষণ করা হচ্ছে। তিনি সবার প্রতি কল্যাণ, সত্য সঠিক পথ এবং সংশোধনীর দিকেই উদাত্ত আহবান জানিয়ে চলেছেন! আর যে মুসলিম জামায়াত এই পার্থক্য নির্ণয়কারী কেবলাকে কেবলা হিসেবে গ্রহণ করেছে কেবলাকে নির্ধারিত করা হলো । কেবলা শুধু একটি বিশেষ এলাকা বা নামায পড়ার জন্যে একটি দিকই নয়। ওই স্থানটি বা ওই দিকটির দিকে মুখ করা সে তো একটি নিদর্শন, অন্যান্যদের সাথে পার্থক্য নির্ণয় ও বৈশিষ্ট্যপূর্ণ হওয়ার ইংগীতবাহী এক চিহ্ৃ! এ পবিত্র ঘর চিন্তাধারার মধ্যে বিপ্রব-আনয়নকারী, ব্যক্তিত্ গড়ে তোলার অনুপম মাধ্যম, বাস্তব জীবনের জন্যে বিশেষ লক্ষ্য নির্ধারক, জীবনের গুরুত্বপূর্ণ বিষয়াদির প্রতি ইংগীতবাহী এবং মানুষের স্বভাবকে পরিবর্তনকারী। আজকের মুসলিম উম্মাহ তর্জন গর্জনকারী নানা প্রকার ভুল মত ও পথে বিভক্ত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। যে সব ভুল লক্ষ্যের পথে তারা এগিয়ে চলেছে তা অন্যান্য ভূল ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।