Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

অস্থিরতা বা হা হুতাশ- কখনো আল্লাহর সিদ্ধান্তকে টলাতে পারে না। পারে না মৃত্যু থেকে জীবন রক্ষা করতে । জীবন একমাত্র আল্লাহর হাতে । আল্লাহ তায়ালা নিজের ইচ্ছায় তাকে এই মূল্যবান জীবন দান করেছেন এবং নির্ধারিত সময়েই তা আবার ফিরিয়ে নেবেন । সুতরাং মৃত্যুভয়, কাপুরুষতা দেখিয়ে কোনো লাভ নেই! “এবং আল্লাহর পথে যুদ্ধ করো আর (ভালো করে) জেনে নাও যে, আল্লাহ তায়ালা সবকিছু শোনেন সবকিছু দেখেন।' এ আয়াতের মাধ্যমে আমরা আলোচিত ঘটনাটি বর্ণনা করার আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারি। আমরা উপলদ্ধি করতে পারি যে, ইতিহাসের পাতা থেকে মুসলিম উম্মাহর সামনে এই ঘটনা তুলে ধরার অন্তর্নিহীত তাৎপর্য ও উদ্দেশ্য কী? আসলে এর একমাত্র উদ্দেশ্য হলো মুসলমানরা যেন কখনো জীবনের মোহ কিংবা মৃত্যুভয়ে আল্লাহর পথে জেহাদ ছেড়ে না দেয়। কেননা জীবন মরণ একমাত্র আল্লাহর কুদরতী হাতেই নিয়ন্ত্রিত। “আল্লাহর পথে জেহাদ করো ।' অর্থাৎ অন্য কোনো পথে নয় অন্য কোনো উদ্দেশ্যে নয় অন্য কোনো লক্ষ্যেও নয়-. একমাত্র জামায়াতুল মুসলিমীনের পতাকাতলে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নিয়ে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে। অন্য কোনো পতাকাতলে নয়, “এবং জেনে রেখো আল্লাহ সব জানেন সব দেখেন ।” ও তিনি মানুষের মুখের কথাও শোনেন এবং তার মনের উদ্দেশ্যও জানেন । অথবা তিনি সকল দোয়া শোনেন এবং তা কবুলও করেন। তিনি জীবনের জন্যে কোন জিনিষ সবচেয়ে কল্যাণকর এবং আন্তরিক প্রশান্তির জন্যে কী প্রয়োজন তাও সবচেয়ে ভালো জানেন । “যুদ্ধ করো (একমাত্র) আল্লাহর পথে। কেননা আল্লাহর পথে কোনো আমল কখনোই বিনষ্ট হয় না। এই মোহময় জীবন তো তিনিই দিয়েছেন আবার সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়ে একদিন তিনিই একদিন ফিরিয়ে নেবেন। আল্লাহর পথে যুদ্ধ করতে জান মাল দুটোরই ত্যাগ স্বীকার করতে হয়। এজন্যে প্রাসংগিকভাবেই জেহাদের আলোচনার সাথে আল্লাহর পথে ব্যয়ের আলোচনাও এসে যায়। তৎকালীন যুগে এই বিষয়টি আরো গুরুত্ব বহন করতো, কেননা তখন জেহাদের ব্যয় বহন করার জন্যে কোনো রাষ্ট্রিয় তহবিল ছিলো না। মোজাহেদদের যার যার ব্যয়ভার তাকে নিজেকেই বহন করতে হতো । এ. কারণে অনেক সময় দেখা গেছে যে, অনেক সাহাবাদের জেহাদে যাওয়ার আত্তরিক ইচ্ছা ও সর্বাত্মক প্রচেষ্টা থাকা সত্তেও যুদ্ধে যাওয়ার ব্যয়ভার বহন করতে না পারার কারণেই তারা যুদ্ধে যেতে পারেননি । এজন্যে অত্যন্ত গুরুত্বের সাথে আন্নাহ তায়ালা এই বিষয়টির উপস্থাপন করেছেন । যাতে অর্থনৈতিকভাবে দুর্বলদের জন্যেও আল্লাহর পথে লড়াই করা সহজ হয়ে যায়। আল্লাহ তায়ালা বলেছেন, “তোমাদের মাঝে এমন কে আছো যে, আল্লাহকে উত্তম খণ দেবে তারপর আল্লাহ তায়ালা খণের অংককে বহুগুনে বৃদ্ধি করে দেবেন এবং আল্লাহই কাউকে গরীব কাউকে ধনী করে দেন আর সবশেষে তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে।' জীবন মৃত্যু আল্লাহর হাতে, সুতরাং শুধু মাত্র যুদ্ধে যাওয়ার কারণে কোনো মানুষের মৃত্যু হতে পারে না। আল্লাহ তায়ালা যদি তার জীবন বাচিয়ে রাখেন কোনো পরিস্থিতিই তাকে মৃত্যু দিতে পারে না, আর আন্লাহ তায়ালা যদি মৃত্যু দেয়ার সিদ্ধান্ত করেন তবে কোনো কৌশলই মৃত্যু থেকে রক্ষা করতে পারেনা। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।