Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

ব্যক্তির উপর অর্পিত দায়িত্ব সম্পর্কে। মৃত্যুতয় কখনো কারো উপকারে আসে না। ভয়ভীতি জীবনে কোনো কল্যাণও বয়ে আনতে পারে না। একটি মুহুর্ত এই জীবনের সময়সীমাকে বাড়িয়ে দিতে পারে না, পারে না আল্লাহর কোনো সিদ্ধান্তকে ঘুরিয়ে দিতে ৷ যিনি জীবন দিয়েছেন তিনিই ফিরিয়ে নেবেন। এই দেয়া এবং নেয়া উভয় ক্ষেত্রেই আল্লাহ তায়ালা মেহেরবান দয়ালু ৷ উভয় অবস্থাতেই আল্লাহর অদৃশ্য ক্ষমতা কার্যকর । জীবন মৃত্যু, জীবন দেয়া-জীবন নেয়া উভয়ের মধ্যে মানুষের কল্যাণ নিহিত এবং উভয় অবস্থাতেই আল্লাহ তায়ালা মানুষের কল্যাণকামী | “নিশ্চয়ই আল্লাহ তায়ালা মানুষের ওপর অনুগ্বহশীল কিন্তু অধিকাংশ মানুষই (তর) কৃতজ্ঞতা আদায় করে না।' আলোচিত ঘটনায় তারা যেভাবে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলো এই ধরনের ধৈর্যহীনতা, অস্থিতিশীলতা এবং হা হুতাশ- যে কোনো যুগেই মানুষের মাঝে দেখা যেতে পারে । হতে পারে এই পলায়ন শক্রভয়ে কিংবা আল্লাহর কোনো গযব থেকে বাচার উদ্দেশ্যে; কিন্তু সত্য কথা হচ্ছে, এসব চেষ্টা তদবীর কখনোই কাউকে মৃত্যু থেকে বাচাতে পারে না, পারে না একটি মুহূর্ত মৃত্যুক্ষণকে বিলম্বিত করতে । | নিপাত হয়ে যাও তোমরা । আল্লাহ তায়ালা কথাটা কিভাবে তাদের বলেছেন? মৃত্যুভয়ে পলায়নের কারণেই মৃত্যু তাদের তাৎক্ষণিকভাবে ঘ্েফতার করে? নাকি অন্য কোনো কারণে যা তারা চিন্তাও করেনি এগুলো ভেবে সময় নষ্ট করা মূর্খতা বৈ কিছু নয়। এগুলোর কোনো বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ তায়ালা দেননি । কেননা যে শিক্ষণীয় বিষয়টি মানুষের সামনে তুলে ধরার জন্যে ঘটনাটির অবতারনা করা হয়েছে, তার সাথে এসব বিষয়ের কোনো সম্পর্ক নেই। যে বিষয়টি মুসলিম উম্মাহকে বুঝানোর জন্যে ইতিহাসের এই অধ্যায়টি কোরআনের পাতায় তুলে ধরা হয়েছে তা হচ্ছে- হা হুতাশ, ভয় ভীতি, শংকা, পলায়নপর মনোভাব কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্তে পরিবর্তন আনতে সক্ষম নয়। এর মাধ্যমে কখনোই আল্লাহর ফয়সালা রহিত হয়ে যায় না। সুতরাং এইভাবে আল্লাহর উপর এই নির্ভরতা ছেড়ে না দিয়ে যদি তারা ধৈর্যের সাথে তাঁর ওপর ভরসা করে ঈমানী বলে বলীয়ান হয়ে দৃঢ়তার সাথে বলিষ্ঠভাবে পরিস্থিতি মোকাবেলা করতো সেটাই তাদের জন্যে কল্যাণকর হতো । “অতপর আল্লাহ তাদের পুনরায় জীবন দান করলেন।' এটা কিভাবে হলোঃ আল্লাহ তায়ালা কি তাদের মৃতাবস্থা থেকে পুনজীবন দান করেছিলেন? নাকি তাদের বংশধরদের মধ্যে এমন জাতির উদ্ভব করেছিরেন যারা ছিলো জীবনী শক্তিতে উজ্জীবিত, যারা অস্থিরতা, ধৈর্যহীনতা প্রদর্শন করেনি বা হা হুতাশ করেনি । এরও কোনো বিস্তারিত জবাব আল্লাহ তায়ালা দেননি । গতানুগতিক অনেক তাফসীরের মতো আর রূপকথার গোলক ধাধায় ঘুরপাক থেকে চাই না যার কোনো সহীহ সনদ কিংবা দলীল প্রমাণ আমাদের হাতে নেই । এটা না করে, আমরা যদি কোরআনের এই ঘটনা তুলে ধরার পেছনে যে তাৎপর্য নিহিত এবং এর শিক্ষণীয় বিষয়গুলোর দিকে দৃষ্টিপাত করি তাহলে সেটাই হবে আমাদের জন্যে অধিক কল্যাকর, আর তা হলো এই যে, তাদের বিন্দুমাত্র চেষ্টা ছাড়াই আল্লাহ তায়ালা তাদের জীবন ফিরিয়ে দিয়েছেন এবং যখন আল্লাহ তায়ালা তাদের মৃত্যু দিয়েছেন তখন কোনো কলাকৌশল চেষ্টা-প্রচেষ্টা কিছুই তাদেরকে মৃত্যু থেকে বাচাতে পারেনি । ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।