Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

তারা সত্যিই উপলব্ধি করতে পেরেছিলো যে, কাফেরদের হাতে নয় সকল শক্তি একমাত্র আল্লাহর কুদরতী হাতেই নিয়ন্ত্রিত, এ জন্যে তারা সেই আল্লাহর কাছেই সাহায্যের দরখাস্ত করেছিলো । তারা সেই সত্ত্বার দরবারেই হাত তুলেছিলো যিনি তাদের একমাত্র মালিক এবং দিতে চাইলে একমাত্র তিনিই কিছু দিতে পারেন। হৃদয় যখন ঈমানের আলোয় উদ্ভাসিত হয়, অদৃশ্যজগতের মহাসত্যের সাথে যখন. তার সত্যিকার সম্পর্ক স্থাপিত হয় তখন সকল কাজ কর্ম চিন্তা-চেতনা দৃষ্টিভংগি সবকিছুই এভাবে আমুল পরিবর্তন হয়ে যায়। এই বিশ্লেষণের আলোকে এ কথাটিও প্রমাণিত হয় যে, কোনো পরিস্থিতিকে দৃষ্টিগোচর ও বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে বিচার করে সিদ্ধান্ত নেয়ার চেয়ে চির প্রতিষ্ঠিত আল্লাহর ওয়াদার ওপর নির্ভর করে পরিপূর্ণ ঈমানী দৃষ্টিভংগী নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পদক্ষেপ নেয়াটাই সর্বাধিক যুক্তিযুক্ত ও বুদ্ধিমত্তার পরিচয়! আলোচিত ঘটনা থেকে সামান্য কিছু শিক্ষণীয় ইংগিত নিয়ে আলোচনা করে কোরআনের দৃষ্টিভংগিকে সীমাবদ্ধ করে দেয়া আমাদের উদ্দেশ্য নয়! মানুষের অভিজ্ঞতার ইতিহাস পর্যালোচনা করলে যে বিষয়টি জানা যায় তা হলো, কোরআনের সাথে একজন পাঠকের হৃদয়ের সম্পর্কের গভীরঘার ওপর নির্ভর করে কোরআন তার জ্ঞানভাগ্ডারের কতোটুকু তার সামনে তুলে ধরবে এবং কাকে সে কতোটুকু দেবে । যে হৃদয়ের সাথে কোরআনের সম্পর্ক যতো গভীর কোরআন তার ভেতরে লুকিয়ে থাকা মোজেযা ততোটাই তার সামনে প্রকাশ করে এবং তার প্রয়োজন অনুসারে যে পর্যায়ে যতোটুকু দরকার কোরআন ততোটুকু জ্ঞানই তাকে দান করে। দৃষ্টিভৎশীন্ন আসুজল পন্সিবর্তন এই সংক্ষিপ্ত আলোচনার পর এবার আমরা এই অধ্যায়ের বিস্তারিত ব্যাখ্যার দিকে মনোনিবেশ করবো । “তুমি কি ভেবে দেখেছো তাদের কথা যারা মৃত্যু ভয়ে ........ অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা আদায় করে না। এই হাজার হাজার সংখ্যার লোক কারা ছিলো যারা মৃত্যুভয়ে নিজেদের ভিটেমাটি ছেড়ে পালাচ্ছিলোঃ কোন অঞ্চলের অধিবাসী ছিলো তারা, এটা কোন. যুগের ঘটনা? এ ব্যাপারে মোফাসসেররা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন । আমি এর ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে মাথা ঘামানোর পক্ষপাতি নই । কেননা এসব বিষয় সম্পর্কে জানা যদি আমাদের খুব বেশীই প্রয়োজন হতো তবে আল্লাহ তায়ালা নিজেই তা বর্ণনা করে দিতেন। কেননা আল্লাহ তায়ালা অনেক ঘটনাই তো কোরআনে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন । ঘটনার স্থান বা সময় বর্ণনা করা এখানে উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হলো ইতিহাসের আলোকে মুসলিম উম্মাহকে কিছু শিক্ষণীয় উপদেশ ও বস্তুনিষ্ঠ দিকনির্দেশনা দান এবং এই উদ্দেশ্য পূরণের জন্যে ঘটনার স্থান বা সময় বর্ণনা করতে গিয়ে সময় নষ্ট করার মধ্যে বাড়তি কোনো ফায়দাও নেই। মূলত এর উদ্দেশ্য হলো জীবন মৃত্যু এবং এর মধ্যকার দৃষ্টিগোচর ও অদৃশ্য জগত সম্পর্কে মানুষের দৃষ্টিভংগী বিশুদ্ধ করা। মানুষের সামনে এই বিষয়টি স্পষ্ট করে তুলে ধরা যে, জীবন মৃত্যুর বিষয়টি সেই সত্ত্বা, সেই শক্তির ওপরে ছেড়ে দেয়াই শ্রেয় যার ক্ষমতা সৃষ্টি জগতের সর্বত্র প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে, যে শক্তি সবকিছু নিয়ন্ত্রণ ও পরিচালনা করছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ফয়সালাকে প্রতিটি মানুষের সস্তৃষ্টচিত্তে মেনে নেয়া উচিৎ এবং প্রত্যেকের ওপর আল্লাহর আরোপিত দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিৎ। কেননা জীবন মৃত্যুসহ সকল ব্যাপারেই আল্লাহ তায়ালা যা নির্ধারণ করে রেখেছেন তাই-ই হবে, তবে জবাবদিহি করতে হবে ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।