Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

*ইতিহাসে এমন অনেকবার দেখা গেছে যে,) আল্লাহর ইচ্ছায় কতো ক্ষুদ্র দলও বিশাল সেনাবাহিনীর ওপর বিজয়লাভ করেছে, আল্লাহ তায়ালা (সব সময়) ধৈর্যশীলদের সাথেই থাকেন ।' এই ক্ষুদ্র দলটির ঈমানী দৃঢ়তার কারণেই ইতিহাসের সফলতার পাল্লা এদের দিকে ঝুকে পড়েছে। এই ক্ষুদ্র দলটিই আল্লাহর সাহায্যে বিজয় ও সম্মানের উপযুক্ত হয়ে উঠেছে। এই অভিজ্ঞতার আলোকে মুসলিম উম্মাহর জন্যে ঈমানদার, বিচক্ষণ ও দুরদর্শী নেতৃত্বের | প্রয়োজনীয়তার বিষয়টি বিশেষভাবে লক্ষ্য করতে হবে। তালুতের নেতৃত্বের মধ্যে এই সব কয়টি গুণাবলীই আমরা বিদ্যমান দেখতে পাই। বাহ্যিক জোশ, জযবা, তেজন্বীতা বা বীরত্ব দেখে প্রতারিত না হয়ে তিনি তাদেরকে বারবার পরীক্ষা করে নিচ্ছিলেন। একবার পরীক্ষা করেই তিনি ক্ষান্ত হননি, বারবার পরীক্ষা করে নিচ্ছেন। সম্মুখ লড়াইয়ের আগেই তিনি তার সৈন্যদের ঈমানী দৃঢ়তা ও আনুগত্যের বিষয়টি বারবার যাচাই করে নিচ্ছেন এবং যাদের ভেতরই দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে তাদেরকে তার সেনাবাহিনী থেকে আলাদা করে দিচ্ছেন। একবার নয় বারবার । সত্যিই তার দুরদর্শি নেতৃত্বের বিচক্ষণতাও বিশেষভাবে বিশ্লেষণের দাবী রাখে । তিনি কোনো অবস্থাতেই দুর্বলতা কিংবা পিছুটানের স্বভাবকে প্রশয় দিতে রাি নন। অথচ প্রতিটি পরীক্ষাতেই দেখা যাচ্ছে তার সৈন্য সংখ্যা কমেই চলেছে । শেষ পর্যন্ত হাতে গোনা খুবই নগন্য সংখ্যক লোক তার সাথে টিকে থাকলো । সংখ্যায় কম হলেও মূলত এরাই সত্যিকার ঈমানের বলে বলিয়ান, ঈমানের ধনে ধন্য । এই স্বল্প সংখ্যক খালেস ঈমানদারদের ঈমানী শক্তি নিয়ে একমাত্র আল্লাহর সাহায্যের ওপর ভরসা করে তালুত বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাপিয়ে পড়লেন। | সর্বশেষ আরো একটি মূলবান শিক্ষণীয় বিষয় আমাদের সামনে ফুটে ওঠে তা হলো এই যে, বস্তুগত সীমানার গণ্ডি পেরিয়ে মহান রব্বুল আলামীনের সাথে যে হৃদয়ের সম্পর্ক স্থাপিত হয় সে |. হৃদয়ের দৃষ্টিভংগি চিন্তা চেতনা সব কিছুতেই এক আমুল পরিবর্তন সাধিত হয়। তুচ্ছ ও সীমিত ছোটোখাটো ঘটনাকে সে এমন দৃষ্টিভংগি নিয়ে প্রত্যক্ষ করে যা তার কাছে ছোটো-বড়ো নিরবিচ্ছিন্ন সকল ঘটনাকে অদৃশ্য জগতের মহানিয়ন্তার সাথে মিলিয়ে দেয়। যে দৃষ্টি জড়বাদী সীমারেখা ছিন্ন করে সকল কিছুকে মহাজাগতিক মহাসত্যের সাথে সম্পৃক্ত করে দেয়। এই দৃষ্টি তাকে ক্ষুদ্র সীমিত ঘটনার পেছনে লুকায়িত আসল নিয়ন্ত্রক সত্ত্বার সাথে মিলিয়ে দেয় । সুতরাং ঈমানের বলে বলিয়ান যে ক্ষুদ্র মোমেন দলটি শেষ পর্যস্ত দৃঢ়পদে ঈমানকে আকড়ে দিকেই ঝুকে পড়ে । বাহ্যিকভাবে নিজেদের সংখ্যা স্বল্পতা, শক্রদের শক্তি ও সংখ্যাধিক্য তাদের “এই মুহূর্তে জালুতের বাহিনীর সাথে লড়াই করার সামর্থ আমাদের নেই।' কিন্তু তারা শুধু এই বাহ্যিক দৃষ্টিভংগি দিয়েই সিদ্ধান্ত গ্রহণ করেনি, তাদের সিদ্ধান্ত ছিলো সম্পূর্ণ ভিন্ন, তারা বলেছিলো, “আল্লাহর ইচ্ছায় কতো ক্ষুদ্র দল বিশাল বাহিনীর ওপর বিজয় লাভ করেছে, আল্লাহ তায়ালা সব সময় ধৈর্ধ্যধারণকারীদের সাথেই থাকেন।' “হে আমাদের মালিক! তুমি আমাদের সবরের তাওফীক দাও । দুশমনদের মোকাবেলায় আমাদের পদযুগলকে অটল রাখো আর কাফেরদের ওপর তুমি আমাদের সাহায্য করো ।" ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।