যদিও চুক্তি ভংগ করা, ওয়াদা খেলাফ করা, জেহাদে রওয়ানা দিয়ে মাঝপথ থেকে ফিরে আসা সহ আরো নানা ধরনের অবাধ্যতায় বনী ইসরাইলের জুড়ি ছিলো না, তথাপিও ঈমানী প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে কৃপ্রবৃত্তিকে দমন করে আত্মাকে চূড়ান্তরূপে পরিশ্তুদ্ধ করে না নিতে পারলে এমন দুর্বলতা এমন পরিস্থিতির শিকার যে কোনো যুগের মুসলিম উম্মাহই হতে পারে, এতে আশ্চর্য হবার কিছু নেই। এই দুর্বলতাকে দূর করতে না পারলে মুসলিম নেতৃত্বকে যুগে যুগে এই ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশংকাকে মোটেই উড়িয়ে দেয়া যায় না। সুতরাং ঘটনাটি সামনে রেখে মুসলমানরা শিক্ষণীয় অনেক কিছুই গ্রহণ করতে পারে। এই ঘটনাটি ভালোভাবে পর্যবেক্ষণ করে আরো একটি বিষয় বুঝা যায় এবং তা হচ্ছে, মুসলিম জামায়াতের উৎসাহ ও বীরত্ব্কে ঈমানের কষ্ঠিপাথরে একবার নয় বারবার যাচাই করে নেয়া দরকার। কেননা এখানে আমরা দেখতে পাচ্ছি যে, বনী ইসরাইল জোশের সাথে অনেক উৎসাহব্যঞ্জক কথাবার্তা বলেছিলো । তাদের প্রচণ্ড আগ্রহ প্রকাশের পরিপ্রেক্ষিতেই তাদের ওপর যুদ্ধ ফরয করা হয়েছিলো । কিন্তু সামান্য কিছু সংখ্যক আল্লাহর সাহসী বান্দা ছাড়া তাদের অধিকাংশই পরবর্তীতে পৃষ্ঠপ্রদর্শন করেছিলো, যুদ্ধের ময়দান ও ঈমান একীনের সঠিক পথ ছেড়ে পালিয়েছিলো। এমনকি এই পর্যায়ে উন্নীত ঈমানদারদের অবস্থাও খুব একটা সুখকর ছিলো না, তারাও যুদ্ধে যাওয়ার জন্যে পুরোপুরি প্রস্তুত ছিলো না। ফেরেশতার মাধ্যমে তাদের নবীদের স্মৃতিচিহ্ন বিজড়িত এঁতিহাসিক সিন্দুক এনে দেখানোর পর যখন তারা বুঝতে পেরেছিলো যে তারা আল্লাহ তায়ালাকর্তৃক বিশেষভাবে বাছাই করা দল তখনই তারা তালুতের সাথে যুদ্ধের জন্যে বেরিয়েছিলো। এখানেই শেষ নয়, পরবর্তী পরীক্ষায় এদেরও একটা বিরাট অংশ ইতিপূর্বে পৃষ্ঠ | প্রদর্শনকারীদের দলে গিয়ে শামিল হলো । এই পরীক্ষায় এদের অন্তরে লুকিয়ে থাকা দুর্বলতাও প্রকাশ হয়ে পড়লো । ঘটনার এই পর্যায়ের ব্যাখ্যা দিতে গিয়েই কোরআন বলছে, “তালুত সেনাবাহিনী নিয়ে যখন এগিয়ে গেলো তখন (কিছুদূর গিয়ে) বললো, আল্লাহ তায়ালা একটি নদীর পানি দিয়ে তোমাদের পরীক্ষা করবেন, যে এই নদীর পানি পান করবে সে আমার দলভুক্ত থাকবে না, আর যে পান করবে না সেই আমার সাথে থাকতে পারবে । তবে সামান্য এক আজলা যদি কেউ খায় তবে সেটা ভিন্ন কথা । অতপর দেখা গেলো যে, সামান্য সংখ্যক লোক ছাড়া সবাই তৃত্তিসহকারে পানি পান করলো ।' কিন্তু হাতে গোনা এই সামান্য সংখ্যাটাও শেষ পর্যন্ত টিকলো না। তারাও পরীক্ষার স্তরগুলো পার হয়ে পূর্ণ সফলতা অর্জন করতে পারলোনা । জীবনের মায়া, শত্রুপক্ষের শক্তি ও সংখ্যাধিক্য দেখে যুদ্ধে যাওয়ার আগেই তারা হেরে গেলো, মৃত্যু ভয়ে মরার আগেই তারা মরে গেলো। “অতপর যখন সে (তোলুত) এবং তার সাথের ঈমানদাররা নদী পার হয়ে গেলো তখন তারা বলে উঠলো, “এই মুহুর্তে জালুত ও তার বিশাল সেনাবাহিনীর মোকাবেলা করার শক্তি সামর্থ তো আমাদের নেই'। এই পর্যায়ে এসেই আমরা দেখতে পাই ঈমানের পরীক্ষায় চূড়ান্তভাবে উন্নীত মোমেনদের সংখ্যা নগন্য হলেও তাদের সাথীদের পিছুটান দেখেও তারা অত্যন্ত দৃঢ়তার সাথে ঈমানের ওপর টিকে থাকলো । সফলতার সাথে সকল পরীক্ষায় উন্নীত এই মোমেনরা একমাত্র আল্লাহর উপর ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।