শক্রদের কাছে লজ্জাজনকভাবে পরাজিত, লাষ্কিত, অপমানিত ও দীর্ঘ বিপর্যস্ত জীবন কাটানোর পর ঈমানের চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহর পথে জেহাদের বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের' ফলেই আল্লাহ তায়ালা তাদের এই বিজয় দান করেছেন। এই বিজয়ের সুত্র ধরেই প্রতিষ্ঠিত হয়েছিলো হযরত দাউদ ও সোলায়মান (আ.)-এর সুবিশাল রাজত্ব । এ সময় বনী ইসরাইলের সম্রাজ্য ছিলো পৃথিবীর সবচেয়ে উন্নত সমাজ। এটা ছিলো তাদের ইতিহাসের এক সোনালী অধ্যায়। তাদের এই অবিস্মরণীয় উন্নতি অগ্রগতির কথা ছিলো মানুষের মুখে মুখে । এটা ছিলো সফলতার এমন এক শীর্ষচূড়া, যেখানে স্বয়ং মুসা (আ.) থাকতেও তারা পৌছতে সক্ষম হয়েছিলো না। অধপতনের শেষ সীমায় পৌছে যাওয়া সত্তেও একমাত্র ঈমান-আকিদার পুনর্জাগরণ ও আল্লাহর পথে দৃঢ়তার ফলেই জালুতের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের এই অবিশ্বরণীয় বিজয় সম্ভব হয়েছিলো | এই মৌলিক শিক্ষা ও উপদেশ ছাড়াও এমন কিছু খুঁটিনাটি বিষয় আলোচিত ঘটনার মধ্যে দিয়ে পরিক্ষৃটিত হয়ে ওঠে যার মধ্যে সকল যুগের মুসলিম উম্মাহর জন্যেই গুরুত্পূর্ণ উপদেশ বিদ্যমান রয়েছে। এর একটি হলো এই, শুধুমাত্র জযবা, উৎসাহ উদ্দীপনার ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত নিলে তা ব্যর্থতায় পর্যবসিত হওয়ার সন্তাবনাই থাকে বেশী । মনে রাখতে হবে জোশের সাথে ইশও অপরিহার্য । এজন্যে লড়াইয়ের ময়দানে ঝাপিয়ে পড়ার পূর্বে সার্বিক পরিস্থিতিকে আল্লাহর পথনির্দেশ ও রসূলের আদর্শের নিরীখে বিশ্লেষণ করে, জনবল, অস্ত্রবল ও দলীয় বীরত্বের অহমিকাবোধ ঝেড়ে ফেলে শুধু আল্লাহর ওপর ভরসা রেখে সিদ্ধান্ত নিতে হবে । ঘটনার মধ্যে আমরা দেখতে পাই যে, নির্বাচিত করতে বললেন যার নেতৃত্বে তারা তাদের শক্রদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যে দুশমনরা তাদের রাজত্ব ছিনিয়ে নিয়েছিলো, যারা মুসা ও হারুন (আ.)-এর স্থৃতিচিহনটুকুও লুটে নিয়েছিলো, যারা তাদের ধন সম্পদ ছিনিয়ে নিয়েছিলো । তাদের তদানিত্তন নবী তাদের কথার সত্যতা যাচাইয়ের জন্যে তাদের বললেন- “এমন তো হবে না যে, তোমাদের ওপর যখন যুদ্ধ ফরয করা হবে তখন তোমরা বলবে যে, আমরা যুদ্ধ করবো না।" একথা শুনে তাদের জযবা আরো বেড়ে গেলো । তারা বললো- “তা কি করে সম্ভব!) এমন কী হলো আমাদের যে, আমাদেরকে আমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়ার পর এবং ছেলেমেয়েদের থেকে আলাদা করে দেয়ার পরও আমরা আল্লাহর পথে যুদ্ধ করবো না? কিন্তু ইতিহাসের যে ধারা আমরা একটু পরেই দেখতে পাবো- এই বক্তব্যের সাথে তার যোজন যোজনের দুরত্ব বিদ্যমান । সামান্য সময়ের ব্যবধানেই তাদের এই জযবা ঠাণ্তী হয়ে গেলো, তাদের ঈমানী চেতনাও মরে গেলো । দলে উপদলে বিভক্ত হয়ে তারা পথত্রষ্টতার বিনিময়ে ঈমান আকীদাকে বিকিয়ে দিলো ৷ ঘটনার এই সংক্ষিপ্ত অধ্যায়টি কোরআনের আয়াতে সুস্পষ্ট হয়ে ফুটে ওঠে “অতপর যখন (সত্যি সত্যিই) তাদেরকে (আল্লাহর পক্ষ থেকে) যুদ্ধের আদেশ দেয়া হলো তখন সামান্য সংখক (মোমেন) ছাড়া অধিকাংশই পালিয়ে গেলো ।' ৬//৬/.105100901-1100
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।