Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

“মুত্যু ভয়ে যারা নিজেদের ভিটেমাটি ছেড়ে বেরিয়ে এসেছিলো অথচ তারা সংখ্যায় ছিলো হাজার হাজার ।' কিন্তু তাতে কী লাভ হয়েছে? এই মৃত্যুভয় তাদের কোনো উপকারেও আসেনি, আবার তাদের এই ভিটেমাটি ছেড়ে চলে যাওয়াও আল্লাহর নির্ধারিত ফয়সালার হাত থেকে তাদের রক্ষা করতে “অতপর আল্লাহ তায়ালা তাদের (এই কাপুরুষোচিত আচরণে রুষ্ঠ হয়ে) বললেন, নিপাত হয়ে যাও তোমরা । তারপর তিনি আবার তাদের জীবন দান করলেন" যে বিষয়টি এখানে স্পষ্ট হয়ে ফুটে ওঠে তা হলো, মৃত্যু থেকে.বাচার জন্যে তাদের চেষ্টা প্রচেষ্টা তাদের কোনোই কাজে আসেনি । আবার জীবন ফিরে পাওয়ার ব্যাপারেও তাদের কারো কোনো কর্তৃত্ব ছিলো না। উভয় অবস্থায় চূড়ান্তভাবে একমাত্র আল্লাহর ইচ্ছাই বাস্তবায়িত হয়েছে। কোরআন এই অভিজ্ঞতাপূর্ণ ঘটনা তুলে ধরার মধ্যে দিয়ে ঈমানদারদের দৃষ্টি আকর্ষণ করে । ধন সম্পদ ও জীবনকে আন্নলাহর পথে বিলিয়ে দিতে তাদের উৎসাহিত করে । জীবন ও সম্পদের মোহে বিভোর মানুষের মস্তিষ্কে সজোরে আঘাত করে বলে- এই জীবন এই সম্পদ তো তিনিই দিয়েছেন এবং যে কোনো মুহূর্তে তা তিনি ছিনিয়ে নিতেও পূর্ণ সক্ষম । দ্বিতীয় ঘটনাটি হচ্ছে বনী ইসরাইল জাতির । এটি হযরত মুসা (আ.)-এর ইন্তেকালের পরের ঘটনা । বনী ইসরাইলরা তখন তাদের সম্মান নেতৃত্ব সবকিছু হারিয়ে একান্ত নিঃস্ব হয়ে পড়েছিলো । দুশমনরা তাদের সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে। শত্রদের কাছে পরাজিত হয়ে তারা অপমান ও লাঞ্কনার জীবন কাটাচ্ছিলো ৷ এর কারণ একমাত্র এটাই ছিলো যে, তারা তাদের রবের দেয়া পথনির্দেশনা ও নবীদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়েছিলো । অপমান, লাঞ্কনা-গর্জনা সইতে সইতে এক পর্যায়ে গিয়ে তারা তাদের ভুল বুঝতে পারে । তারা অনুধাবন করতে পারে যে এই মানবেতর জীবন জগদ্বল পাথরের মতো কেন তাদের ওপর চেপে বসেছে, তারা তাদের ভুল বুঝতে পেরে গা ঝাড়া দিয়ে উঠে দীড়ায়, পাপ-পংকীলতার পর্দা ভেদ করে তাদের অন্তরের সুপ্ত ঈমান আকিদা আবার জেগে ওঠে । তারা তাদের হারানো এতিহ্য ফিরে পেতে নতুন উদ্যোমে আল্লাহর পথে জেহাদের জন্যে প্রস্তুত হয়ে যায়। তাদের অন্তরে জেহাদের জযবা জেগে ওঠে । “যখন তারা তাদের নবীর কাছে দাবী জানিয়েছিলো যে, আমাদের জন্যে একজন বাদশাহ ঠিক করে দিন, যেন তার নেতৃত্বে আমরা আল্লাহর পথে জেহাদ করতে পারি' হৃদয়ে আলোড়ন সৃষ্টিকারী কোরআনের এই বর্ণনাভংগীর মাধ্যমে অনেক বাস্তব সত্য আমাদের সামনে প্রতিভাত হয় । এর মধ্যে রয়েছে সকল যুগের মুসলিম উম্মাহর জন্যে সুস্পষ্ট দিক নির্দেশনা । যাদের সামনে কোরআন নাযিল হয়েছে সেই মুসলিম জামায়াতের প্রথম দিকের সৌভাগ্যবান দলটির জন্যেও রয়েছে শিক্ষণীয় অনেক কিছু । এই পুরো ঘটনাটি মন্থন করলে যে শিক্ষণীয় বিষয়টি বেরিয়ে আসে তা হলো তারা তাদের মৃত আকীদাকে সঞ্জীবিত করা ও সুপ্ত ঈমানকে জাগিয়ে তোলার মাধ্যমে অসাধারণ এক সাফল্য লাভ করেছিলো । অথচ ইতিপূর্বে পরীক্ষার সময় তাদের অলসতা, অবাধ্যতা, যুদ্ধের ডাকে পিছটান, দলে দলে বিভক্ত হয়ে ছ্বীন থেকে বিচ্যুত হয়ে যাওয়ার ইতিহাস কারোই অজানা নয়, এইসব আলসেমী দুর্বলতা ঝেড়ে ফেলে যখন তারা ঈমানের বলে বলিয়ান হয়ে বলিষ্ঠভাবে দ্বীনের ঝাণ্ডাকে উচ্ুতে তুলে ধরেছে, তখনই এই অসাধারণ সাফল্য এসে তাদের হাতে ধরা দিয়েছে। বিলাল ২য় ৩৫ ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।