সমাধান দেয়ার জন্যেই নাধিল হয়েছে । কোরআন আজকের সমস্যার সমাধান যেমন বলিষ্ঠভাবে করে আগামী দিনের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করে । কোরআন এমন কোনো গ্রন্থ নয় যে, সুমধুর-সুললিত কণ্ঠে পাঠ করাই যথেষ্ঠ । কোরআন এমন কোনো অথর্ব ইতিহাসের জঞ্জালে ভরা কোনো কেতাব নয়। বর্তমান প্রেক্ষাপটে যার কোনো প্রয়োজনীয়তা নেই। না এটা কোনো অতীতের থ্িলিং গল্পের সমাহার । কোরআন তখনই আমাদের সামনে তার সঠিক ভাবমূর্তি নিয়ে আত্মপ্রকাশ করবে যখন আমরা একমাত্র আল্লাহকে ভয় করে আমাদের জীবন সমস্যা সমাধানের জন্যে কোরআন অধ্যয়ন করবো, কোরআনের কাছে হাযিরা দেবো । মুসলিম জমায়াতের প্রথম সেই মহান দলটি যেমন জীবন সমস্যার এশী সমাধান খুজতে কোরআনের আয়াত থেকে আয়াতে ঘুরে ফিরতেন, যেভাবে তারা এ থেকে চির নতুন পথ নির্দেশিকা নিয়ে নিজেদের জীবনকে ধন্য করতেন- ঠিক তাদের মতো মানষিকতা নিয়ে যখন আমরা কোরআন অধ্যায়ন করবো তখনই কোরআন আমাদের সামনে তার জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার খুলে ধরবে, তখনই আমরা আমাদের প্রয়োজনীয় সকল তথ্য, সকল দিক নির্দেশনা কোরআনের পাতায় খুঁজে পাবো । এমন সব আশ্চর্যজনক তথ্য কোরআনের পাতায় আবিস্কৃত হবে যা কেউ কল্পনাও করতে পারবে না। একমাত্র এভাবে পাঠ করলেই আমরা দেখবো কোরআনের অক্ষর শব্দ সবই জীবন্ত এবং তা সক্রিয়ভাবে আমাদের জীবন চলার সকল পথ |. নির্দেশ দান করে যাচ্ছে। কোরআন সরাসরি আমাদের বলে দিচ্ছে, এটা করো, এটা করো না, এই অবলম্বন করতে হবে, কোন সমস্যা মোকাবেলায় আমাদের কী প্রস্তুত রাখতে হবে । আমাদের সকল কাজকর্মে সকল ক্ষেত্রে কোরআন আমাদের স্পষ্ট দিক নির্দেশ দেয় । এ সকল অবস্থা সামনে রেখে আমরা যখন কোরআনের দারস্থ হবো তখনই আমরা দেখতে পাবো যে, কোরআনে শুধু জীবনোপকরণ নয় বরং গোটা জীবনই নিহীত রয়েছে তার মধ্যে । সত্যি কথা হচ্ছে, তখনই আমরা আল্লাহর বাণীকে যথাযথ উপলব্ধি করতে সক্ষম হবো । “হে ঈমানদারেরা! তোমরা আল্লাহ তায়ালা ও তার রসুলের ডাকে সাড়া দাও যখন সে তোমাদেরকে নতুন জীবন দানের দিকে ডাকে (সূরা আল আনফাল, ২৪)। আসলে এটাই হচ্ছে জীবনের দাওয়াত । অনন্ত জীবনের দাওয়াত, নতুন জীবনের দাওয়াত । তাও আবার এমন কোনো জীবন নয় যার বিচরণ ইতিহাসের কোনো সীমাবদ্ধ গণ্ডির মধ্যেই আবদ্ধ । এই আয়াতগুলোতে অতীত জাতিসমূহের ঘটনাবলীর মধ্যে অভিজ্ঞতাপূর্ণ দুটো ঘটনা তুলে এনে মুসলিম উম্মাহর অভিজ্ঞতার ভান্ডারকে আরো সমৃদ্ধ করে তোলা হচ্ছে। এর মাধ্যমে মুসলিম উম্মাহকে তার ওপর অর্পিত গুরু দায়িত্ব পালন করতে গিয়ে যুগে যুগে যেসব সমস্যা মোকাবেলা করতে হবে, যে কন্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হবে তার জন্যে কোরআন প্রস্তুত করে । এসব প্রেক্ষাপটে সঠিক নির্দেশনা কি তা জানিয়ে দেয় । কেননা ঈমানী আকীদা ও দ্বীনের ময়দানে এরাই তো এসব অভিজ্ঞতার উত্তরাধিকারী । আলোচিত ঘটনা দুটির প্রথমটির বর্ণনা দিতে গিয়ে কোরআন বলে দেয় না যে, এই অভিজ্ঞতা কারা অর্জন করেছে। অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে পেশ করা হলেও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়ার জন্যে ঘটনাটি যথেষ্ট কার্যকর ভূমিকা রাখে । এটি এমন একটি দলের ঘটনা যাদের বর্ণনা করতে গিয়ে প্রথমে বলা হয়েছে, ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।