Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

কোরআন শুধু সূর করে পড়ার কোনো কেতাব নয়, এটি একটি সর্বাত্মক জীবন ব্যবস্থা। জীবনকে সুন্দর সঠিক পথে পরিচালিত করার জন্যে কোরআন প্রয়োজনীয় সকল প্রশিক্ষণের মূলনীতি ও বাস্তব জীবনের দৈনন্দিন কর্মপদ্ধতি । কোরআন মানব ইতিহাস থেকে অনেক ঘটনা ও অভিজ্ঞতাকে শিক্ষণীয় বিষয় হিসেবে তুলে ধরেছে যাতে করে এই গ্রন্থ যে প্রশিক্ষণ দানের জন্যে এসেছে মুসলমানরা তার প্রয়োজনীয় সকল দিক নির্দেশিকা এর মধ্যে খুঁজে পেতে পারে । এ পর্যায়ে কোরআন হযরত আদম (আ.) থেকে হযরত মোহাম্মদ (স.) পর্যন্ত ঈমানী দাওয়াত দানের অভিজ্ঞতা ও অনেক রক্তরঞ্জিত ইতিহাস পাঠকদের সামনে তুলে ধরেছে। অন্য কিছু নয়, এর একমাত্র উদ্দেশ্য হলো যুগে যুগে দ্বীনের পতাকাবাহীরা যেন কোনো ধরনের প্রতিকুল পরিবেশের মুখোমুখি হয়ে ঘাবড়ে না যায়। এই সমস্ত ঘটনা থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে, পাথেয় সঞ্চয় করে তারা যেন বলিষ্ঠ পদক্ষেপে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যেতে পারে । কোরআনের উপস্থাপিত এই সব অভিজ্ঞতার মধ্যে যেমন রয়েছে বাস্তব জীবনের কর্মপন্থা নির্ধারণের দিক নির্দেশনা, তেমনি রয়েছে মনস্তাত্বিক ও আধ্যাত্মিক শক্তি সঞ্চয়ের উপকরণ । এতো ঘটনা এতো অভিজ্ঞতার সমাহার কোরআন এ কারণেই করেছে যে, মুসলিম উম্মাহ যেন যে কোনো পরিস্থিতিতে অত্যন্ত সতর্ক ও সচেতনতার সাথে সত্যের ওপর টিকে থাকতে পারে । এই প্রয়োজনে কোরআন অনেক ঘটনাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্ন ভিন্ন আর্থগিকে বর্ণনা করেছে। এর মধ্যে সব চেয়ে বেশী বিস্তারিতভাবে এসেছে বনী ইসরাইলের ইতিহাস । এর অনেক যৌক্তিক কারণও আছে। যার কিছু কিছু আমি প্রথম পারায় বনী ইসরাইলের আলোচনার শুরতে পেশ করেছি । আরো কিছু কারণ বিভিন্ন জায়গায় প্রসংগক্রমে আলোচনা করেছি। এখানে আমি এমন একটি কারণ উল্লেখ করতে চাচ্ছি যা আমার দৃষ্টিতে সবচেয়ে বড়ো ও উল্লেখযোগ্য । কারণটি হলো, আল্লাহ তায়ালা ভালো করেই জানতেন যে, ঈমান আকীদার ব্যাপারে বনী ইসরাইলরা যেমন বিভিন্ন ধরনের ফেতনা, ফেরকা ও ঈমান আকীদা বিধ্বর্স কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলো তেমনিভাবে উম্মতে মুসলিমাহও বিভিন্ন যুগে এমন কিছু ক্রান্তিলগ্ন, এমন কিছু সংকটময় সময়, এমন কিছু ঈমান আকিদা বিধ্বংসি ফেতনার মুখোমুখি হবে, যা থেকে বেঁচে হয়ে দীড়াবে । তখন যেন তারা এই সমস্ত ঘটনার বিশ্লেষণ করে হকের ওপর টিকে থাকার জন্যে প্রয়োজনীয় পথনির্দেশ সেখান থেকে খুঁজে নিতে পারে । এই জন্যেই কোরআন ইতিহাসের আলোকে কিছু বাস্তব অভিজ্ঞতা মুসলিম উম্মাহর সামনে তুলে ধরে, যাতে সে স্বয়ং আল্লাহর তুলে ধরা আয়নায় নিজের প্রতিচ্ছবিটা দেখে নিতে পারে । সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার আগেই সে যেন সে নিজের করণীয় সম্পর্কে জেনে নিতে পারে । বনী ইসরাইলীরা যেমন পথত্রষ্ঠ হয়ে বিভ্রান্তির বেড়াজালে পা জড়িয়ে সত্যবিচ্যুত হয়ে পড়েছিলো তেমন দুরাবস্থা যেমন এই উম্মাহর ভাগ্যলিপি না হয়- সে জন্যেই কোরআন আমাদেরকে বারবার ইতিহাসের পাতা থেকে ঘুরিয়ে আনে । চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয় কোনটা হক-কোনটা বাতিল, কোনটা সত্য-কোনটা মিথ্যা, কোনটা গ্রহণীয়-কোনটা বর্জনীয় কোরআনই একমাত্র গ্রন্থ যাকে সকল যুগের সকল পরিবেশে মুসলমানরা প্রয়োজনীয় সকল পথ নির্দেশের জন্যে অধ্যয়ন করবে । সব সময় মনে রাখতে হবে, কোরআন একটি জীবন্ত গ্রন্থ, কোরআন চির নতুন । কোরআনই একমাত্র গ্রন্থ যা সকল যুগের, সকল পরিবেশের, সকল সমস্যার এমন বলিষ্ঠ সমাধান দেয় যে, মনে হয় যেন এটি এই মাত্র নাধিল হয়েছে এবং এই সমস্যাটির ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।