মুসলমান নিজেদেরকে একই পথের পথিক ও একই আদর্শের অনুসারী বলে ঘোষণা দিতে পারে। এইভাবে নিজেদের স্বাতন্ত্র্য ঘোষণা দ্বারা তারা সচেতনভাবে নিজেদের বৈশিষ্ট্যের কথা দুনিয়াকে জানিয়ে দেয়। এমনি করে সকল দিক থেকে তারা তাদের নিজেদের বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য গড়ে তোলে। অমুসলিমদের অনুকনণ এই কারণেই মুসলমানদের চিন্তা-চেতনা ও আকীদার বহিপ্রকাশ স্বরূপ বাস্তব আনুগত্যপূর্ণ ও আনুষ্ঠানিক যে এবাদাতগুলো রয়েছে তা যেন অমুসলিমদের কোনো পূজা অর্চনার সাথে সাদৃশ্যপূর্ণ না হয়ে যায় সে বিষয়ে সতর্ক করা হয়েছে। একইভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদের বিভিন্ন ব্যবহারের সাথে মুসলমানদের ব্যবহারের সাদৃশ্য করাকে । এটা কোনো বিদ্বেষপ্রসূত ব্যবহার বা কাজ নয়। এ বাস্তব ব্যবহারগুলোর পেছনে অত্যন্ত গভীর কিছু তাৎপর্য রয়েছে। এবাদাতের প্রকাশ্য রীতির পেছনে রয়েছে এমন কিছু গোপন বিষয় যা এক জাতিকে আর এক জাতি থেকে পৃথক করে। পার্থক্য দেখায় এক জাতির যৌক্তিকতা ও চিন্তাধারা থেকে আর এক জাতির যৌক্তিকতা ও চিন্তাধারার মধ্যে । এমনকি ওই কাজগুলো পৃথক করে, আলাদা করে দেয় এক জাতির বিবেক বুদ্ধি থেকে আর এক জাতির বিবেক বুদ্ধিকে এবং এক জাতির নৈতিকতা থেকে আর এক জাতির নৈতিকতা পার্থক্য সুস্পষ্টভাবে দেখিয়ে দেয়, জীবন ও জগৎ সম্পর্কেও তাদের দৃষ্টিভংগীকে আলাদা করে দেয়। | এ বিষয়ের ওপর আলোকপাত করতে গিয়ে আবু হোরায়রা (রা.) বর্ণিত হাদীসে রয়েছে- তিনি বলেন, নবী কারীম (স.) বলেছেন, “ইহুদী ও নাসারারা (দাড়ি, চুল ও ইত্যাদিকে) রং করে না। অতএব তাদের থেকে তোমাদের ব্যবহারকে পৃথক করো ।” (মালেক, বোখারী, মুসলিম ও আবু দাউদ) আর একটি হাদীস, “রসূলুল্লাহ সে.) একদল মুসলমানের কাছে গেলেন তখন তারা উঠে দীড়ালো ৷ তারপর রসূলুল্লাহ (স.) বললেন, অনারব লোক (মোশরেকরা) যেমন করে কারো আগমনে সম্মান প্রদর্শনের জন্যে উঠে দীড়ায় তাদের মতো তোমরা উঠে দীড়িয়ো না। তারা একজন অপরজনের বড়ত্ প্রদর্শন করে । তোমরা তাদের মতো করোনা ।' (আবু দাউদ, ইবনে মাজাহ) অন্য হাদীসে রসূলুল্লাহ (স.) বলেন, “আমার সাথে ব্যবহারের ব্যাপারে তোমরা সেইভাবে সীমা অতিক্রম করো না যেমন করে মারইয়াম ছেলে (ঈসা আ.)-এর সাথে ব্যবহারের ব্যাপারে নাসারারা সীমা অতিক্রম করেছিলো । আমি আল্লাহর একজন গোলাম, সুতরাং আমাকে আব্দুল্লাহ (আল্লাহর গোলাম) ও তাঁর রসূল বলবে ।' (বোখারী) এইভাবে রসূল সে.) কোনো জিনিসে অথবা পোশাক-আসাকে সাদৃশ্য করতে নিষেধ করেছেন৷ তিনি নিষেধ করেছেন যেন কোনো অংগভংগী অথবা ব্যবহারেও আমরা তাদের মতো না করি, এমনকি কথা ও আদব কায়দা বা শিষ্টাচার প্রদর্শনেও যেন তাদের সাথে আমাদের মিল না হয়। এর কারণ হচ্ছে এসব প্রত্যেক জিনিসের সাথে সেই গোপন অনুভূতি জড়িত রয়েছে যা বিভিন্ন জাতির ধ্যান-ধারণা ও চিন্তাধারাকে পৃথক করে দেয়। এমনকি পৃথক করে দেয় তাদের জীবন পদ্ধতিতে ও সাংগঠনিক জীবন যাপনে । এর সাথে রসূলুল্লাহ সে.) আরও নিষেধ করেছেন গায়রুল্লাহর আল্লাহ ছাড়া অন্য কারো সাথে এমন সম্পর্ক স্থাপন না করতে যা মুসলমানকে তার সেই বিশিষ্ট পথ থেকে সরিয়ে দিতে পারে, ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।