Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

আর দ্বিতীয় আয়াতে তালাকপ্রাপ্তা স্ত্রীর জন্যে সাধারণ অধিকার নির্ণয় করা হয়েছে । আর গোটা বিষয়টিকে তাকওয়া তথা খোদাভীতির সাথে সম্পৃক্ত করা হয়েছে। “আর তালাকপ্রাপ্তা স্ত্রীদের জন্যে প্রচলিত নিয়ম অনুযায়ী খরচ দেয়া মোত্বাকীদের কর্তব্য ।' কোনো কোনো তাফসীরকারক এখানেও এ মত পোষণ করেন যে, পূর্ববর্তী বিধান দ্বারা এ বিধানটিও রহিত করা হয়েছে। আমাদের মতে রহিত সাব্যস্ত করার কোনো প্রয়োজন নেই। এখানে যে খরচের কথা বলা হয়েছে, তা হচ্ছে সকল তালাকপ্রাপ্তা স্ত্রীর জন্যে খরচ সাব্যস্ত করা । তা সেনারীর সংগে সংগম করা হোক বা না হোক। তার জন্যে মোহর ধার্য করা হোক বা না হোক। কারণ খরচ কথাটি দ্বারা তালাকের পরিবেশের যেমন ইংগিত পাওয়া যায় তেমনি এক দুঃখজনক বিচ্ছেদের জন্যেও তা মনকে প্রস্তুত করে। এই আয়াত তাকওয়া তথা খোদাভীতির অনুভূতি জাগ্রত করে আর এ খোদাভীতির সংগেই ব্যাপারটি সম্পৃক্ত। আর এ খোদাভীতি হচ্ছে সবচেয়ে এবং একমাত্র গ্যারান্টি । ইতিপূর্বে উন্লেখিত সমস্ত বিধানের পরিসমাপ্তি হিসাবে তৃতীয় আয়াতে বলা হয়েছে, “আর এভাবে আল্লাহ তোমাদের জন্যে তার (নির্ধারিত পারিবারিক জীবনের বিধান-সন্বলিত আয়াতগুলো স্পষ্ট করে ব্যক্ত করেন, যাতে তোমরা মোত্তাকী হতে পারো । এভাবে আল্লাহ তায়ালা তোমাদের জন্যে তার আয়াতগুলো ব্যক্ত করেন, যা তোমাদেরকে তা অনুধাবন করার দিকে নিয়ে যাবে, তোমাদেরকে চালিত করবে সে বিষয়ে চিন্তা ভাবনা করার দিকে । নিয়ে যাবে তার পেছনে যে গোপন রহস্য লুক্কায়িত রয়েছে সেদিকে । তার অভ্যন্তরে যে দয়া আর অনুগ্রহ প্রচ্ছন্ন রয়েছে, নিয়ে যাবে সেদিকে, নিয়ে যাবে তা থেকে প্রকাশ্য বা অনুভূত অপ্রকাশ্য অসংখ্য নেয়ামতের দিকে । আর সে নেয়ামত হচ্ছে সহজ করা এবং উদার করে দেয়া । আর তার সংগে রয়েছে দৃঢ়তা ও স্থিরতা। রয়েছে শাস্তি স্বস্তির উপকরণ, যা জীবনকে করে তোলে ধন্য ও পুলকিত । মানুষ যদি এ বিধানের সার্থকতা অনুধাবন করতে সক্ষম হতো আর খোদায়ী বিধান নিয়ে চিন্তা গবেষণা করতো, তবে তাদের অবস্থা আজ হতো অনেক উন্নত গতিশীল ও প্রাণবন্ত । তাদের অবস্থা হতো আনুগত্য আত্মসমর্পণ আর পরিতুষ্টি ও মেনে নেয়ার । তখন তাদের চিত্তে বিরাজ করতো অনাবিল শাস্তি স্বস্তি ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।