“তোমরা যখন নিরাপত্তা লাভ করবে, তখন আল্লাহকে স্মরণ করবে, যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। যা তোমরা জানতে না ।” আল্লাহ মানুষকে শিক্ষা না দিলে মানুষ কি করে জানতে পারতো? আল্লাহ যদি তাদের শিক্ষা না দিতেন, তাহলে সকল দিনে সকল ক্ষণে কী করে তার এবাদাত করতে হবে, মানুষ তা কিছুতেই জানতো না। ব্বিধবা ও তাল্াকপ্রানু্ডা লাক্লীক্ন অধিকাল সহলক্ষণ তোমাদের মধ্য থেকে যদি কেউ বিধবা স্ত্রী, জীবিত রেখে মৃত্যুমুখে পতিত হয়, সে যেন (তার উত্তরসূরীদের) অসিয়ত করে যান যেন তারা তার বিধবা স্ত্রীর এক বছর পর্যন্ত যাবতীয় জীবিকা ও ব্যয়ভার বহন করে- (কোনো অবস্থায়) তাকে যেন তার ভিটেমাটি থেকে বের করে না দেয়, ....... এভাবেই আল্লাহ তায়ালা (দাম্পত্য জীবনেরর সাথে জড়িত) তার নির্দেশ খুলে সুস্পষ্ট করে (খুলে খুলে) বলে দিয়েছেন, যাতে তোমরা বুঝে শুনে চলতে পারো । (আয়াত ২৪০-২৪২) প্রথম আয়াতে যে নারীর স্বামী মৃত্যুবরণ করেছে, তার অধিকার নির্ণয় করা হয়েছে। এমন স্বামীর কর্তব্য হচ্ছে স্ত্রীর জন্যে ওসীয়ত করে যাওয়া, যাতে সে সুখে শান্তিতে এক বৎসর কাল স্বামীর ঘরে বসবাস করতে পারে । এ সময় সে স্বামীর ঘর ছেড়ে চলে যাবে না। অন্য কোনো পুরুষকে বিবাহও করবে না, অবশ্য এটাকে যদি সে তার নিজের জন্যে কল্যাণকর মনে করে । এই প্রসংগে পূর্ববর্তী আয়াতে তাকে এ অধিকারও দেয়া হয়েছে যে, চার মাস দশ দিন অতিক্রান্ত হওয়ার পর সে স্বামীর ঘর ছেড়ে চলেও যেতে পারে । ইদ্দত পালন করা তার জন্যে ফরয । আর এক বছর স্বামীর ঘরে অবস্থান করাটা হলো তার অধিকার । আর কোনো কোনো মোফাস্সের এ অভিমত ব্যক্ত করেছেন যে, বর্তমান আয়াতটি পূর্ববর্তী আয়াত দ্বারা রহিত হয়েছে । আমাদের মতে আয়াতটিকে রহিত মনে করার কোনো প্রয়োজন নেই। কারণ দুটি আয়াতের বক্তব্য ভিন্ন ভিন্ন। আমরা পূর্বেই এ কথা উল্লেখ করেছি। বর্তমান আয়াতটি তার জন্যে একটা অধিকার নির্ণীত করে দেয়। সে ইচ্ছা করলে এ অধিকার প্রয়োগ করতে পারে । আর পূর্ববর্তী আয়াতটি তার উপর একটা কর্তব্য বর্তায়, যা পালন না করে তার উপায় নেই। এখানে “আলাইকুম” শব্দটি বলে সে দলটিকে বুঝানো হয়েছে, যারা এ ক্ষেত্রে দায়িতৃশীল। এ ব্যাপারে যা কিছু ঘটবে, তার দায়িত্ব সে দলটি গ্রহণ করবে এবং এজন্যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যাবে । এরা হচ্ছে তারা যাদের সংগে এ বিষয় আর এ বিধানের সম্পর্ক, সকল বিষয় আর সকল কর্মের জন্যে যারা দায়িত্বশীল । এ এমন এক দল, যাদেরকে তার সদস্যদের দায়দায়িত্ বহন করতে হবে । মুসলিম জামায়াতের আসল মূল্য এবং তার গুরুত্ব এ একটি মাত্র শব্দে ব্যক্ত করা হয়েছে। এতে এমন একটি দল গঠনের প্রয়োজনীয়তার উপরও গুরুত্বারোপ করা হয়েছে। সামষ্টিক জীবনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা এবং কোনো সদস্য তা থেকে বিচ্যুত হলে তাকে ঠিক রাখা মুসলিম জামায়াতের কর্তব্য । সদস্যদের ছোট বড় সব কাজে গোটা দলকেই দায়িত্বশীল করা । মুসলিম দলের সকল সদস্যের অনুভূতিতে এ তত্ত্ব বদ্ধমূল করার জন্যে তাকে এভাবে সন্বোধন করা হয়েছে এবং এ দিকেই তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ব্যক্তি ও দলের অনুভূতিতে এ সত্য বদ্ধমূল করাই এর উদ্দেশ্য । আয়াতের শেষে বলা হয়েছে, “আর আল্লাহ হচ্ছেন মহান পরাক্রমশালী এবং অতি কুশলী ।' আল্লাহর ক্ষমতা অন্তরে বদ্ধমূল করা এবং তিনি যা নির্ধারণ করেছেন, তাতে তার যে কিছু রহস্য ও নিগুঢ় তত্ব নিহিত রয়েছে তা অনুধাবন করানোর জন্যেই এ কথা বলা হয়েছে । এতে ভীতি প্রদর্শন আর হুমকি নিহিত রয়েছে। বিলাল ২ম ৩৪ ণ পু ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।