তথা বিনয়াবনত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সবচেয়ে নির্ভরযোগ্য উক্তি অনুযায়ী হচ্ছে আল্লাহর সমীপে বিনয়ের সংগে দীড়ানো এবং নামাযে আল্লাহর স্মরণে নিবিষ্ট চিত্তে মনোনিবেশ করা। ইতিপূর্বে তারা নামায আদায় কালে বিশেষ জরুরী প্রয়োজনে কথা বলতেন । এ আয়াতটি নাধিল হলে তারা জানতে পারবেন যে, আল্লাহর সমীপে বিনয়াবনত হওয়া এবং একান্তভাবে নিঝিষ্ট চিত্তে তার সমীপে দীড়ানো ছাড়া নামাযে অন্য কোনো কাজ করা যাবে না। ১. মুসলিম শরীফ অবশ্য যখন এমন আশংকাজনক পরিস্থিতি বিরাজ করে, যাতে কেবলামুখী হয়ে নামায আদায় করার কোনো উপায় থাকে না তখনো বিন্দুমাত্র ইতস্তত না করে নামায আদায় করে নিতে হবে। সওয়ারীতে আরোহনকারী এবং পদব্রজে বিচরণকারী, জেহাদে নিয়োজিত ব্যক্তিও তখন নামাযে মনোনিবেশ করবে এবং অবস্থা আর পরিবেশ পরিস্থিতির দাবী অনুযায়ী ব্যবস্থা নেবে। নামাযের রুকু আর সেজদার জন্যে সংক্ষিপ্ত ইংগিত করবে। সুরা নিসায় ভয়ের নামাযের যে অবস্থার কথা বলা হয়েছে, এটা তার চেয়ে ভিন্ন। সেই বিবরণটি এমন অবস্থার সংগে সম্পৃক্ত, যখন সারিবদ্ধ হয়ে নামাযে দীড়াবার সুযোগ থাকে,তখন একদল ইমামের পেছনে সারিবদ্ধ হয়ে দীড়াবে, অপর দল পেছনে তাদেরকে পাহারা দেবে । অতপর দ্বিতীয় দল আবার নামায আদায় করবে আর যে দল আগে নামায আদায় করেছে, তারা এবার পাহারায় নিয়োজিত থাকবে । অবশ্য আশংকা যখন বৃদ্ধি পাবে এবং যুদ্ধ শুরু হয়ে যাবে কার্যত তখন ইশারা ইংগিতে নামায আদায় করতে হবে। এখানে সূরা বাকারায় ইংগিতে নামায আদায়ের কথা বলা হয়েছে। এ বিষয়টি সত্যিই বিস্বয়কর। নামাযের প্রতি আল্লাহ কত বিরাট গুরুত্ব আরোপ করেন এ থেকে তা প্রকাশ পায়। আল্লাহ তায়ালা মুসলমানদের অন্তরে নামাযের গুরুত্ব বদ্ধমূল করেন। এ বিধান চরম ভীতিকর অবস্থার জন্যে । চরম ভীতির অবস্থায়ও নামায ত্যাগ করা যাবে না। এমনি যুদ্ধ ক্ষেত্রের যোদ্ধা নামায আদায় করবে আর তখন তার হাতে থাকবে অস্ত্র এবং মাথায় থাকবে শিরক্ত্রান এমন কঠিন মুহূর্তেও নামায আদায় করবে এ জন্যে যে, মোমেনের জন্যে নামায হচ্ছে ধাতব অস্ত্রের মতোই একটা অস্ত্র। যে ঢাল মোমেনকে রক্ষা করে সে ঢালের মতোই নামায মোমেনের জন্যে একটা হাতিয়ার । মোমেন এ অবস্থায়ও নামায আদায় করবে আর পালনকর্তার সংগে সংযোগ স্থাপন করবে । মোমেন তো আল্লাহর সংগে সম্পর্ক স্থাপনেরই বেশী মুখাপেক্ষী | মোমেন এভাবেই আল্লাহর সবচেয়ে বেশী নিকটবর্তী হতে পারে । ভীতিকর অবস্থায়ও ঘমোমেনকে এভাবে আল্লাহর সংগে সম্পর্ক স্থাপন করতে হবে । দ্বীন-ইসলাম বিস্ময়কর কিন্তু সহজ সরল এক বিচিত্র জীবন ব্যবস্থা । তা হচ্ছে এবাদাতের রীতি নীতি । এবাদাতের অনেক রূপ চিত্র রয়েছে এতে । এসব রূপ আর চিত্রের মধ্যে শীর্ষস্থানীয় হচ্ছে নামায । নামাযের পথ ধরেই মানুষ সর্বোচ্চ পর্যায়ে পৌছতে পারে । আর নামাঘের পথ ধরেই মানুষ কঠোর বিপদকালে দৃঢ় হতে পারে। সুখ-স্বাচ্ছন্দকালে সুসভ্য ও পরিশীলিত হতে পারে। এবাদাতের পথ ধরেই মোমেন পুরোপুরি ইসলামে প্রবেশ করতে পারে । পারে শাস্তি স্বস্তিতে ধন্য ও বিভষিত হতে । এভাবে নামাযের মাধ্যমে সে এ দানে ধন্য হতে পারে । তখন তার হাতে আর কীধে থাকে অস্ত্র । যখন নিরাপত্তা অর্জিত হবে, তখন সে নামায আদায় করবে। যা করতে আল্লাহ তায়ালা মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তায়ালা যেভাবে তীকে স্মরণ করতে শিক্ষা দিয়েছেন, সেভাবে তীকে ম্মরণ করবে । আল্লাহ শিক্ষা না দিলে তারা জানতো না কিভাবে আল্লাহকে স্মরণ করতে হবে। ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।