Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

মধ্যকার পারস্পরিক সহানুভূতির কথা বিস্থৃত হয়ো না। আর তোমরা যা কিছু করো, সে সম্পর্কে আল্লাহ ভালো করেই দেখছেন।' এতে তাকওয়া পরহেযগারীর অনুভূতি জাগ্রত করা হয়েছে। সংগে সংগে উদারতা বদান্যতার অনুভূতিও জাগ্রত করা হয়েছে। আল্লাহ তায়ালা যে সব কিছু দেখেন, সে অনুভূতিও জাগিয়ে তোলা হয়েছে। আল্লাহই তো সর্বক্ষণ তাদেরকে নিরীক্ষণ পর্যবেক্ষণ করছেন, সম্পর্ক পূর্ণ হোক, কি অপূর্ণ, এভাবে আচরণ করলে পরিবেশে একটা উদারতা বিরাজ করবে, পরিবেশ সুস্থ সুন্দর হবে। অন্তর হয়ে উঠবে স্বচ্ছ নির্মল নিফলুষ। সর্বাবস্থায় আল্লাহর সাথে অন্তরের সম্পর্ক স্থাপিত হবে । জীবন একটি অম্থভ্ড উউন্িট যে পরিবেশে অন্তরকে আল্লাহর সংগে সম্পৃক্ত করা হয়, যে পরিবেশে ইহসান অনুগ্তহ আর ভালো কাজকে নিজেরা এবাদাতে পরিণত করে, ঠিক সে পরিবেশে ইসলামের সবচেয়ে বড় এবাদাত নামায সম্পর্কে আলোচনার অবতারণা করা হয়। কোরআন মজীদ এসব আলোচনার অবতারণা থেকে নিবৃত হয় না। এসব বিধান বর্ণনা থেকে বিরত থাকে না। এসব বিধানের মধ্যে রয়েছে সে স্ত্রীর বিধান, যার স্বামী মৃত্যুবরণ করেছে। আলোচনা করা হয়েছে স্ত্রীর পক্ষে ওসিয়ত সম্পর্কে | সে ওসিয়ত স্বামীর ঘরে তার টিকে থাকার সুযোগ এনে দেবে, সুযোগ এনে দেবে স্বামীর সম্পদে তার জীবন ধারনের । এ প্রসংগে বিশেষভাবে তালাকপ্রাপ্তা স্ত্রীদের ভরণ পোষণ দানের বিষয়টি । এবং এর সাথে নামায সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এসব ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করা নামাযের মতোই এবাদত । এটা মূলতঃ এবাদাতেরই পর্যায়ভুক্ত । এটা কোরআন মজীদের সূক্ষ্ম ইংগিতসমূহের অন্যতম । মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে ইসলামের যে দর্শন তার সংগে এটা সংগতিপূর্ণ। মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে কোরআন মাজীদে বলা হয়েছে, “জিন এবং ইনসানকে আমি কেবল আমার এবাদাতের জন্যেই সৃষ্টি করেছি'। আর এবাদাত কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সকল আচার-আচরণকেই এবাদাত তার অন্তর্ভুক্ত করে নেয়। যে কাজে আল্লাহর প্রতি মনোনিবেশ করা হয়, যে কাজে আল্লাহর আনুগত্যই উদ্দেশ্য, তাই-ই এবাদাত। তোমরা তোমাদের নামাযসমূহের ব্যাপারে (গভীর) যত্ববান হও মধ্যবর্তী নামাযসহ |" তখন (ধীরে ধীরে শান্তিপূর্ণভাবে নামাযের মাধ্যমে) আল্লাহ তায়ালাকে স্মরণ করো, যেভাবে আল্লাহ তায়ালা তোমাদের (তোকে স্মরণ করার নিয়ম) শিখিয়েছেন, কিছুই তোমরা ইতিপূর্বে জানতে না।' এখানে সব নামা হেফাযত করার নির্দেশ দেয়া হয়েছে। অর্থাৎ যথাসময়ে নামায আদায় করার নির্দেশ দেয়া হয়েছে, নামাযের আরকান ঠিকমতো আদায় করতে বলা হয়েছে, তার শর্তাবলী যথাযথভাবে পালন করে নামায আদায় করতে বলা হয়েছে। অবশ্য মধ্যবর্তী নামায সম্পর্কে যতো বর্ণনা পাওয়া যায়, তা থেকে প্রতীয়মান হয় যে, মধ্যবর্তী নামায হচ্ছে আসরের নামায । কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহযাব যুদ্ধের দিন বলেছেন, তারা আমাদেরকে মধ্যবর্তী নামা- আসর থেকে বিরত রেখেছে। আল্লাহ তাদের অন্তর আর ঘরকে আগুনে পরিপূর্ণ করুন। সম্ভবত এখানে মধ্যবর্তী নামাযের উল্লেখ করা হয়েছে। এ জন্যে যে, দুপুরে খাবার পর বিশ্রামান্তে আসরের নামাযের সময় হয় এবং কখনো কখনো আসরের নামায বাদ পড়ে যায়। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।