Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

সুন্দর করে তোলে । ইসলাম মানব প্রকৃতিকে সমূলে উৎপাটিত না করে তাকে সংহত ও নিয়ন্ত্রিত করতে চায়। এ কারণে ইসলাম অনুভূতির পরিচ্ছন্নতা আর বিবেকের পরিশুদ্ধির পরিপন্থী বিষয় সম্পর্কে বারণ করে দেয়। কিন্তু সে সব নারীদেরকে সংগোপনে কোনো প্রতিশ্রুতি দেয়া যাবে না । তবে নারীদেরকে আকার ইংগিতে বিয়ের পয়গাম দেয়া যাবে কিংবা নিজেদের মনে মনে আকাংখা লুক্কায়িত রাখা যাবে, তাতে কোনো দোষ নেই, নেই কোনো পাপ। কিন্তু সে জিনিসটা নিষিদ্ধ, তা হচ্ছে ইদ্দত পূর্ণ হওয়ার পূর্বে সংগোপনে বিয়ের প্রতিশ্রুতি দেয়া। এভাবে সংগোপনে বিয়ের প্রতিশ্রুতি দেয়া শিষ্টাচারের পরিপন্থী, এতে করে বিয়ের আলোচনা ত্বরান্বিত হয় এবং আল্লাহর ভয় আর লজ্জা শরম হাস পায় । অথচ আল্লাহ তায়ালা তো জীবনের দুটি পর্যায়ের মধ্যে ইদ্দতকে সীমানা হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। অবশ্য তোমরা বর্ণিত রীতি অনুযায়ী কোনো কথা সাব্যস্ত করে নিতে পারো । যাতে আপত্তিকর এবং অশ্লীল কিছু থাকবে না। এ অতীব সূক্ষ্ম বিষয়ে আল্লাহ তায়ালা যে সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন । তার পরিপন্থী কিছুও এতে থাকতে পারবে না। “আর নির্ধারিত ইদ্দত সমাপ্তির পর্যায়ে না যাওয়া পর্যন্ত তোমরা বিয়ে করার কোনো সংকল্প করবে না।' লক্ষ্য করার বিষয় যে, এখানে- *তোমরা বিবাহবন্ধনে আবদ্ধ হবে না" বলা হয়নি, বরং বলা হয়েছে, 'তোমরা বিয়ে করার দৃঢ় সংকল্প করবে না। যাতে অসুবিধার সম্মুখীন হতে না হয়, সে জন্যে আগ বাড়িয়ে এভাবে বলা হয়েছে। যে দৃঢ় সংকল্প বিবাহের বন্ধন সাধন করে, তা করতে নিষেধ করা হয়েছে । এ কথা যেন- মানুষ ভুলে না যায় তাই বলা হয়েছে “এটা হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা", “তোমরা তার ধারে কাছেও ঘেষবে না'। এতে অর্থের দিক থেকে এক ধরনের চরম মেহেরবাণী এবং সূক্ষ্রতা প্রকাশ পায়। “তোমরা জেনে রাখবে যে, তোমাদের অন্তরে যা কিছু রয়েছে, আল্লাহ তা ভালো করেই জানেন । সুতরাং তোমরা তাকে ভয় করে চলবে ।' এখানে আল্লাহর বিধান আর আল্লাহর ভয়কে একাকার করা হয়েছে । উভয়ের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে। মনের গভীরে লুক্কায়িত বিষয়েও আল্লাহ তায়ালা জ্ঞাত আছেন । নারী পুরুষের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে মনের গভীরে যে ভাবের উদয় হয়, যে গোপন অনুভূতি জাগ্রত হয় , এখানে তারও মূল্য রয়েছে। এসব সম্পর্ক নিতান্ত স্পর্শকাতর । অন্তরের সংগে এর সম্পর্ক। মনের গভীরে তা প্রোথিত । আল্লাহর ভয় এবং মনে যে ভাবের উদয় হয়, আল্লাহ তায়ালা তা জানেন, এ অনুভূতি হচ্ছে সর্বশেষ রক্ষাকবচ । এর সংগে রয়েছে আল্লাহর বিধান এবং সে বিধানের বাস্তবায়ন । আল্লাহর ভয়-ভীতি যখন মানব মনকে নাড়া দেয়, তখন তা পরিশুদ্ধ হয় এবং তা থেকে সৃষ্টি হয় তাকওয়ার কম্পন। তখন মনোজগতে বিরাজ করে আল্লাহর পক্ষ থেকে শীস্তি ও স্বস্তি । আল্লাহর ক্ষমার আস্থা এবং তার পক্ষ থেকে ধের্য ওক্ষমা। “তোমরা জেনে রাখবে যে, আল্লাহ হচ্ছেন মহা ক্ষমাশীল, অতি ধৈর্যশীল ।' তিনি ক্ষমাশীল, অন্তরের অপরাধ ক্ষমা করেন। এতে মনে আল্লাহর অনুভূতি জাগ্রত হয় যে, মনের গভীরে লুক্কায়িত বিষয়ও তিনি জানেন । তিনি ধৈর্যশীল, তাই তৎক্ষণাৎ অপরাধের শাস্তি দেন না। শাস্তি দেন না এজন্যে যে, হয়তো তার অপরাধী বান্দা তাওবা করে অপরাধ থেকে ফিরে আসবে। ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।