Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

এ ধরনের স্ত্রীর ইদ্দত নির্ধারণ করে দিয়েছে চার মাস দশ দিন। যদি সে নারী অন্তস্বত্তা না হয়ে থাকে। অন্তস্বত্তা হয়ে থাকলে তার ইদ্দত হচ্ছে গর্ভখালাস পর্যন্ত । তালাকপ্রাপ্তা স্ত্রীর ইদ্দত এটার চেয়ে অনেক কম । এ সময় সে গর্ভে যা কিছু আছে, তা থেকে মুক্ত হবে । এ সময় স্বামীর স্বজনরা তাকে ঘর থেকে বহিষ্কার করে তার ব্যক্তিকে আহত করতে পারবে না। এ সময় সে জদ্রজনোচিত পোশাক পরিধান করতে পারবে, কিন্তু বিয়ের পয়গামের আশায় সাজ সঙ্জা করতে পারবে না। অবশ্য এ ইদ্দত পালন করার পর কেউ আর তাকে ত্যাক্ত বিরক্ত করতে পারবে না। আল্লাহর বিধানের সীমারেখার মধ্যে অবস্থান করে জদ্রজনোচিত আচার আচরণ অবলম্বন করার পূর্ণ স্বাধীনতা তার রয়েছে। মুসলিম নারীর জন্যে বৈধ সাজ সজ্জা আর শোভা সৌন্দর্য সে গ্রহণ করতে পারে। এ সময় সে বিয়ের পয়গাম প্রস্তাবও গ্রহণ করতে পারে । কোনো প্রাচীন প্রথা তার পক্ষে অন্তরায় হতে পারবে না, কোন তথাকথিত কৌলিন্য আভিজাত্যের অহমিকাও প্রতিবন্ধক হতে পারবে না। এ পথে আল্লাহ তায়ালার ছাড়া অন্য কেউ তার পর্যবেক্ষণকারী নেই। “আর তোমরা যা কিছু করো, সে ব্যাপারে আল্লাহ তায়ালা ভালোভাবে অবহিত আছেন, তিনি সব খবর রাখেন।' [ও এ হচ্ছে নারীর অবস্থা । অতপর আলোচনা ধারায় সে সব পুরুষের প্রসংগের অবতারণা করা হয়েছে, স্ত্রীর ইদ্দত পালনকালীন সময়ে যারা তার প্রতি আগ্রহী । মন-মানসের শিষ্টাচার, সামাজিক রীতিনীতি, আবেগ অনুভূতি, প্রয়োজন ও সুযোগ সুবিধার প্রতি লক্ষ্য রেখে তাদের জন্যে ব্যাখ্যা দান করা হয়েছে। নির্ধারণ করে দেয়া হয়েছে কতিপয় নীতিমালা, “আর তোমরা যদি আকার ইংগিতে সে নারীর বিয়ের পয়গাম দাও কিংবা নিজেদের মনে মনে তা গোপন রাখো, তবে তাতেও তোমাদের কোনো পাপ নেই ।” ইদ্দত পালনকালে নারী মৃত ব্যক্তির পরিবারের অনুভূতিতে বেঁচে থাকে । তেমনিভাবে তার গর্ভে কিছু আছে কি নেই, সে বিষয়েই আলোচনা চলে । তার অন্তস্বত্তা হওয়ার বিষয়টি ইতিপূর্বে প্রকাশ পাক বা না পাক, ইদ্দত গর্ভ খালাসের সাথে সম্পৃক্ত । স্বভাবগতভাবেই এসব বিষয় নতুন দাম্পত্য জীবন সম্পর্কে আলোচনা করতে বারণ করে। কারণ, সে আলোচনা করার এখনো সময় হয়নি । এটা বারণ করা হয় এজন্যে যে, তাতে নারীর অনুভূতি আইত-হতে পারে । এসব আলোচনা তাকে পীড়িত করতে পারে । এসব বিষয়ের প্রতি লক্ষ্য রেখেই আকার ইংগিতে বিয়ের পয়গাম দেয়ার অনুমতি দেয়া হয়েছে; কিন্তু স্পষ্ট করে বিয়ের কথা বলা যাবে না। এমন দূরবর্তী ইংগিতের অনুমতি দেয়া হয়েছে, যাতে নারী বুঝতে পারে যে, লোকটি তাকে কামনা করে, ইদ্দত পালন শেষে তাকে স্ত্রী হিসাবে পেতে চায়। হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ইতিপূর্বে আকার ইংগিত যেমন এরকম বলবে, আমি বিয়ে করতে চাই, আমি নারীর প্রয়োজন বোধ করছি । আমি যদি একজন ভালো নারী পেতাম!" এমনিভাবেই ইচ্ছা প্রকাশের অনুমতি দেয়া হয়েছে। তবে খুব বেশী স্পষ্টভাবে আকার ইংগিতেও এ আকাংখা ব্যক্ত করা যাবে না। এতোটুকু বৈধ করা হয়েছে এজন্যে যে, আল্লাহ তায়ালা জানেন-এ এমন এক কামনা যা রোধ করার ক্ষমতা মানুষের মধ্যে নেই। “আল্লাহ জানেন যে, তোমরা অবশ্যই সে নারীদের সাথে কথা বলবে । নারীদের প্রসংগের অবতারণা করা কে আল্লাহ তায়ারা বৈধ করেছেন এজন্যে যে, স্বাভাবিক আকর্ষণের সংগে তা সম্পৃক্ত। মূলতঃ তা হালাল এবং বৈধ । ইসলাম নারী সংসর্গের ব্যাপারে বাস্তব পদক্ষেপ গ্রহণের আহবান জানায় এবং এ জন্যে একটা সময় নির্ধারণ করে। স্বাভাবিক আকর্ষণ নিশ্চিহ্ন না করার প্রতি ইসলাম গুরুত্ব আরোপ করে এ সব নিয়ম শৃংখলার মাধ্যমে স্বাভাবিক আকর্ষণকে আরো সুস্থ ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।