সাধারণ মানব-প্রকৃতির উপলব্ধি থেকে আরও গভীর । এই দৃষ্টিভংগী সকল দিক দিয়েই মূল্যবান আর একটি মহাসত্যকে ফুটিয়ে তোলে। সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষের মধ্যেই প্রকাশ্য কিছু জিনিসের সামনে মাথা নত করার প্রবণতা অতি সংগোপনে হলেও বিরাজ করে এবং এই চেতনা তার শরীর ও অন্তরাত্মার মধ্য থেকে গড়ে ওঠে । তবে এই গোপন চেতনাবোধ তাকে সঠিক পথেই এগিয়ে নিয়ে যাবে অথবা তার ইন্দরিয়গ্রাহ্য ও প্রকাশ্য কোনো মূর্তির সামনে মাথা নত করলেই তার চেতনা ও উপলব্ধি শক্তি প্রশমিত হবে অথবা এতে সে নিশ্চিন্ত হয়ে যেতে পারবে এটা জরুরী নয়। এইভাবেই এ বিষয়টির ব্যাখ্যা সমাপ্ত করা হয়েছে। হয় এই ব্যাখ্যাতে আশা করা যায় তার চেতনা বিকশিত হবে এবং তার মনও শান্ত হয়ে যাবে এই ব্যাখ্যাতে সে নিশ্চিন্ততা বোধ করবে ও পুরোপুরিভাবে শান্তি পাবে, তার হৃদয়ের বোঝা পুরোপুরিভাবে নেমে যাবে। প্রকাশ্য ও গোপন জিনিসের মধ্যে যে যোগসূত্র বর্তমান রয়েছে তাও সে গভীরভাবে উপলব্ধি করবে, অজানা অচেনা তত্ব ও তথ্যের সাথে ইন্দ্রিয়গ্াহ্য ও প্রকাশ্য বস্তু নিচয়ের যে গভীর যোগসূত্র বর্তমান রয়েছে তা উপলব্ধি করে আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে। এই স্বাভাবিক ভিত্তির ওপর ইসলাম তার সকল আনুষ্ঠানিক এবাদাতগুলোকে প্রতিষ্ঠিত | করেছে। এগুলো শুধুমাত্র নিয়তের ওপর নির্ভর করে না- বা আত্মিকভাবে ইচ্ছা প্রকাশ করলেই এগুলোর হক আদায় হয় না বরং এগুলোর জন্যে ইচ্ছার সাথে প্রয়োজন প্রকাশ্য কিছু বাস্তব কাজের । নামাযের মধ্যে রয়েছে কেয়াম দৌড়ানো), কেবলার দিকে মুখ করা, তাকবীর বলা, কেরাত পাঠ, রুকু, সেজদা ইত্যাদি । হজ্জের জন্যে নিদিষ্ট স্থান থেকে ও নির্দিষ্ট পোশাকে এহ্রাম বীধা, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, “সাঈ' করা, সাফা মারওয়ার মাঝখানে দৌড়ানো, দোয়া পাঠ করা, লাব্বায়ক বলতে থাকা, কোরবানী করা, মাথার চুল ফেলা । রোযার জন্যে দিনের বেলায় পানাহার ও স্ত্রী সহবাস থেকে দূরে থাকা । এমনি করে প্রত্যেক এবাদাতের জন্যেই বাহ্যিক কিছু কাজ আছে, এর মাধ্যমে মানব সত্ত্বার প্রকাশ্য ও গোপন অস্তিত্বের মধ্যকার একটা সম্পর্ক নিণতি হয় এবং এর শক্তিগুলোকেও প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে। এ তত্ব ও বাস্তব কাজের সম্মিলন মানুষের ধ্যান-ধারণাকে বাস্তবে রূপ দেয় । আর আল্লাহ তায়ালা একথা জানেন যে মানুষের দেহের মধ্যে লুক্কায়িত শক্তিকে প্রকাশ্য রূপ দেয়ার যে প্রাকৃতিক তাগাদা রয়েছে তাই মূলত সঠিক পথ পরিত্যাগকারীদেরকে ক্রোধাব্বিত করে রেখেছে। এই শক্রতা চরিতার্থ করার জন্যে মানুষের মধ্য থেকে একটি দল নিজেদেরকে বৃহৎ শক্তিতে পরিণত করার জন্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এ জন্যে ইন্দ্িয়গাহ্য বস্তু, গাছ-পাথর, তারকারাজি, সূর্য ও চাদ, জীবজন্তু, পশুপাখী ও অন্যান্য সকল প্রকার বস্তুর সাহায্যে তারা তাদের আভ্যন্তরীণ শক্তিকেও কাজে লাগাতে বদ্ধপরিকর । এমন সময় ইসলাম এসে প্রাকৃতিক ও স্বাভাবিক চাহিদা অনুযায়ী আনুষ্ঠানিক এবাদাতের কাজগুলোকে বাস্তব রূপ দিয়েছে । একাধারে আল্লাহর সন্ত্বাকে বস্তুগত কোনো কিছুর দ্বারা বিধৃত করার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে, নাকচ করে দিয়েছে তার রূপ ও আকৃতির সম্তাব্যতাকে কোনো ধ্যান-ধারণার মধ্যে আনার বিষয়টিকে । এই কারণে কেবলার দিকে মুখ করে মুসলমান তার পুরো সত্তাকে আল্লাহর দিকে রুজু করে তৃপ্তি পায়। তার অন্তর, অনুভূতি ও অংগ-প্রত্যংগকে আল্লাহমুখী করে সে ওই মহা শক্তিমানের সাথে সম্পর্কিত হতে চায় যাকে স্থানভিত্তিক চিন্তা করা যায় না, যদিও কোনো একটি নির্দিষ্ট স্থানকেই কেবলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অবশ্যই নামাযসহ অন্যান্য আনুষ্ঠানিক এবাদাত করার জন্যে কোনো স্থানকে এমন কেন্দ্র হিসেবে গ্রহণ করা জরুরী যার দিকে মুখ করা যায় এবং যেখানে একত্রিত হয়ে সারা বিশ্বের ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।