রয়েছে মনে করে, স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে তারা তা করতে পারে, তাতে কোনো দোষ, কোনো পাপ হবে না। অবশ্য এটা হতে হবে উভয়ের পারস্পরিক সম্মতিক্রমে ৷ অথবা নিজেদের মধ্যে পরামর্শক্রমে এটা করতে হবে । শিশুর কল্যাণের প্রতি নযর দেয়া, তার রক্ষণাবেক্ষণে সার্বিক তত্বাবধান করা তাদের ওপর ফরয বা অবশ্য কর্তব্য । তেমনিভাবে পিতা যদি আগ্রহী হয় যে, তিনি শিশুকে দুধ পান করাবার জন্যে টাকার বিনিময়ে ধাত্রী নিয়োগ করবেন, এটা তিনি তখন করতে পারেন, যখন দেখেন যে এভাবে দুধ পান করানোতে শিশুর জন্যে কল্যাণ নিহিত রয়েছে। এ জন্যে শর্ত হচ্ছে তাকে ধাত্রীর বিনিময় পুরোপুরি দিতে হবে এবং তার দাবী দাওয়া সুন্দরভাবে পূরণ করতে হবে। “আর তোমরা যদি চাও যে ধাত্রী দ্বারা তোমাদের সন্তানকে দুধ পান করাবে, তবে তাতে কোনো দোষ নেই, তোমাদের কোনো অপরাধ হবে না, যদি তোমরা যথারীতি বিনিময় প্রদান করো।' এটা শিশুর নিরাপত্তা গ্যারান্টি । এভাবেই শিশুর স্বার্থ রক্ষিত হয়। সবশেষে গোটা ব্যাপারটি খোদায়ী সংযোগ তথা তাকওয়ার সংগে সম্পৃক্ত হয়ে যায়। এভাবে জাগ্রত করে তোলা হয় এক সূক্ষ্ম এবং গভীর অনুভূতি, যা ছাড়া এ দায়িত্ব পালন করা সম্ভব নয়। “তোমরা আল্লাহকে ভয় করে চলবে এবং জেনে রাখবে যে, তোমরা যা কিছু করছো, আল্লাহ তা সম্যক অবলোকন করছেন ।" তাছাড়া বড় কথা হচ্ছে সবচেয়ে গুরুত্পূর্ণ গ্যারান্টির বিষয়টি । আর এটা হচ্ছে একমাত্র সে রক্ষাকবচ। বিধবা লারীর প্রতি উন্সন্ান্সের উদাক্সতা তালাকপ্রাপ্তা স্ত্রীর বিধান এবং তালাকের নানাবিধ প্রতিক্রিয়া ব্যক্ত করার পর যে স্ত্রীর স্বামী মৃত্যুবরণ করেছে, তার বিধান বর্ণনা করা হচ্ছে। তার ইদ্দত এবং ইদ্দত পালন শেষে তার প্রতি বিয়ের প্রস্তাব দেয়া ইদ্দত পালন কালে ইশারা-ইংগিতে তাকে বিয়ে করার কথা বলা ইত্যাদি বিধান সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। “আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদেরকে রেখে যাবে, যেসব স্ত্রীরা চার মাস দশদিন পর্যস্ত অপেক্ষা করে রাখবে নিজেদেরকে । সমাপ্তি পর্যায়ে না যাওয়া অবধি বিয়ে করার কোনো ইচ্ছা করবে না। আর জেনে রাখবে যে, তোমাদের মনে যে কথা রয়েছে, আল্লাহর তা জানা আছে। সুতরাং তাকে ভয় করে চলবে । এবং আরো জেনে রাখবে যে, আল্লাহ ক্ষমাশীল ও ধৈর্যশীল।' যে নারীর স্বামী মৃত্যুবরণ করেছে, পরিবারের সদস্যবর্গ, স্বামীর নিকটবর্তী লোকজন এবং সমাজের অনেকের পক্ষ থেকে তাকে অনেক গঞ্জনার সম্মুখীন হতে হয়। আর আরবদের মধ্যে এ প্রচলন ছিলো যে, স্বামী মারা গেলে স্ত্রীকে বসবাসের অযোগ্য একটা ঘরে স্থান দেয়া হতো । তাকে নিকৃষ্ট বস্ত্র পরিধান করতে হতো। সুগন্ধী ইত্যাদি দ্রব্য সে এক বৎসর পর্যন্ত স্পর্শ করতে পারতো না। এক বৎসর পর সে ঘর থেকে বেরিয়ে আসতো । এখানেও তাকে জাহেলী যুগের কতিপয় নিয়ম-নীতি কঠোরভাবে মেনে চলতে হতো । জাহেলী যুগের এসব প্রথা-পার্বনের মধ্যে ছিলো জন্তু জানোয়ারের বিষ্ঠা তুলে আনা আর তা ছুঁড়ে মারা, গাধা খচ্চর জাতীয় জন্তু জানোয়ারের পৃষ্টে আরোহন করানো ইত্যাদি । ইসলাম নারীর এ অমানবিক কষ্ট লাঘব করেছে এবং নারীর জীবন থেকে এ বোঝা সম্পূর্ণরূপে দূরীভূত করেছে। স্বামীর মৃত্যুর পর তাকে আর পরিবারের সদস্যদের পক্ষ থেকে গঞ্জনা-নির্যাতন সইতে হয় না। ভদ্র জীবন যাপনের লক্ষ্যে ইসলাম নারীপক্ষের প্রতিবন্ধকতা বিদূরিত করেছে। নারীকে দিয়েছে নিরাপদ পারিবারিক জীবনের নিশ্য়তা । ইসলাম ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।