সন্তানের মাতার উপর ফরয করেছেন সন্তানের প্রতি দায়িত্ব পালন করা। আর আল্লাহ তায়ারা মানুষের নিজেদের চেয়েও তাদের বড় পৃষ্ঠপোষক । তিনি সন্তানের পিতামাতার চেয়েও বেশী দয়াবান, বেশী কল্যাণকামী । নবজাত শিশুকে দু'বছর দুধ পান করানো তিনি শিশুর মাতার উপর ফরয করে দিয়েছেন। এ দুধ পান করাতে হবে পূর্ণ দু'বছর । কারণ, মহান আল্লাহ তায়ালা জানেন যে, শারীরিক মানসিক সব দিক থেকে এ সময়টি শিশুর জন্যে গুরুত্বপূর্ণ । এ বিধান তার জন্যে, যে দুধ পান করাবার মেয়াদ পূর্ণ করতে চায়। আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান আর মনস্তাত্তিক গবেষণা প্রমাণ করে যে, শারীরিক আর মানসিক উভয় দিক থেকে শিশুর সুষ্ঠু বিকাশের জন্যে শিশুকে পূর্ণ দু'বৎসর দুধ পান করানো আবশ্যক । কিন্তু মুসলিম মিল্লাতের প্রতি আল্লাহর নেয়ামত যে, কোনোরকম গবেষণা আর পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সরাসরি আল্লাহর পক্ষ থেকেই তারা এটা জানতে পেরেছে। এতো দীর্ঘ সময় ধরে অজ্ঞতা তাদের গ্রাস করবে, তা মানব প্রকৃতি মেনে নিতে পারে না। আল্লাহ তায়ালা তো তীর বান্দার প্রতি অতি দয়াবান। বিশেষ করে এসব দুর্বল ছোট শিশুদের প্রতি, যারা দয়া-অনুগ্রহের বেশী মুখাপেক্ষী । শিশুর মাতার প্রতি আল্লাহ তায়ালা যে কর্তব্য ফরয করে দিয়েছেন, তার বিপরীতে পিতারও কিছু কর্তব্য রয়েছে। পিতার কর্তব্য হচ্ছে যথারীতি ভালোভাবে শিশুর মাতার খোরপোষের ব্যবস্থা করা। এ ব্যাপারে উভয়ই সমান দায়িত্বশীল উভয়ে সমান অংশীদার । এ ছোট্ট দুধের শিশু সম্পর্কে তাদের উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে । মাতা দুপ্ধপান করানো আর প্রতিপালন দ্বারা শিশুকে সহায়তা দান করবে, আর পিতা খাদ্য আর পরিধেয় বস্ত্রের ব্যবস্থা করবে। তাকে এটা করতে হবে শিশুর প্রতি কর্তব্য পালনের স্বার্থেই । পিতামাতা উভয়ে নিজ নিজ শক্তি-সামর্থের সীমার মধ্যে থেকে এ দায়িত্ব পালন করবে। “কাউকে তার সাধ্যের অতীত কষ্ট দেয়া যাবে না। পিতামাতার কোনো একজন সন্তানের অজুহাতে অপরকে কষ্ট দিতে পারবে না।" সন্তানের কারণে মাতাকে কষ্ট দেয়া যাবে না, কষ্ট দেয়া যাবে না সন্তানের কারণে তার পিতাকে । সন্তানের প্রতি স্নেহ-ভালবাসা আর মমত্বববোধ প্রকাশে পিতা অন্তরায় হতে পারবে না, পারবে না অহেতুক হস্তক্ষেপ করতে; এ ব্যাপারে তাকে হুমকী ধমকী দিতে পারবে না। কোনো বিনিময় ছাড়া শিশুকে দুধ পান করাবার জন্যে মাতাকে বাধ্যও করতে পারে না। সন্তানের জন্যে পিতার ভালবাসা প্রকাশে মাতাও বাধা সৃষ্টি করতে পারে না, পারে না তার ঘাড়ে এমন বোঝা চাপাতে, এমন দাবী উত্থাপন করতে, যাতে তার কোমর ভেংগে যায়। পিতার অবর্তমানে বা তার মৃত্যুর পর তার উপর অর্পিত দায়িত্ব তার বৈধ উত্তরাধিকারীর উপর বর্তাবে। আর ওয়ারেসের উপরও অনুরূপ দায়িত্ব অর্পিত হবে। দুগ্ধ দায়িনী মাতার ভরণ-পোষণের যথাবিহিত ব্যবস্থা করা এবং দায়িত্ব সৃচারুরূপে আঞ্জাম দেয়া তার কর্তব্য । এতে পারিবারিক দায়িত্বের একটা দিক উত্তরাধিকারের ফলে প্রমাণিত হয়, অপর একটা দিক প্রমাণিত হয় ওয়ারেসের দায়িত্ব বহন করার কারণে । এভাবে পিতা মারা গেলেও শিশু সন্তান ধ্বংস হবে না। সন্তান এবং তার মাতার অধিকার সর্বাবস্থায় সংরক্ষিত থাকবে । এরপর আলোচনার ধারা চলে গেছে দুগ্ধদান বিষয়টির বিস্তারিত ব্যাখ্যার দিকে । “তারা উভয়ে যদি পারস্পরিক সম্মতি আর পরামর্শক্রমে দুধ ছাড়াতে চায়, তবে এতে তাদের কোনো দোষ নেই ।" পিতা-মাতা বা মাতা এবং ওয়ারেস যদি দু'বছর হওয়ার পূর্বেই দুধ ছাড়াতে চায়, তবে তারা তা করতে পারে । কারণ এভাবে দুধ ছাড়ানোতে তারা শিশুর জন্যে কল্যাণ নিহিত ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।