Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ তায়ালা, আর পরকালের প্রতি ঈমান এমন একটা বন্তু যা এ উপদেশ আর সাবধান বাণীকে অন্তরে বদ্ধমূল করে। তখন মানব হৃদয় সম্পর্ক স্থাপন করে এ বিশ্ব জাহানের চেয়েও বিশাল-বিস্তীর্ণ এক জগতের সংগে । তেমন এক মানব হৃদয় যে কোনো বিষয় গ্রহণ কিংবা বর্জনের সময় সর্বপ্রথমআল্লাহ এবং তার সন্তুষ্টির প্রতিই লক্ষ্য আরোপ করে। তখন মানব মনে এ অনুভূতি জাত হয় যে, মানুষের জন্যে যা পৃত-পবিত্র, তাদের জন্যে যা নিতান্ত পরিশুদ্ধ ও পরিশীলিত, আল্লাহ তায়ালা তাদের জন্যে তাই চান। আল্লাহর ডাকে সাড়া দেয়ার জন্যে মোমেনকে উদ্বদ্ধ-অনুপ্রাণিত করাই আল্লাহর কাজ। এটাই তীর শান, মোমেন তার নিজের এবং আশপাশের সমাজ আর পরিবেশের জন্যে পৃত-পবিত্র বস্তুকেই গনীমত মনে করবে, মহামূল্যবান বস্তু মনে করবে। মোমেনের অন্তরে এ অনুভূতি জাগ্রত হবে যে, যে স্বয়ং আল্লাহ তায়ালা তার জন্যে এ জীবন ব্যবস্থা দান করেছেন, মানুষ যা জানে না, সে আল্লাহ তায়ারা তা জানেন। আল্লাহর আহবানে তীর সন্তুষ্টিতে তাৎক্ষণিক সাড়া দেয়াই হচ্ছে মোমেনের কাজ । মোমেন আল্লাহর সন্তুষ্টির কাছে আত্মসমর্পণ করে। ও ঈমান এভাবে সব কিছুকে এবাদাতের স্তরে স্থান দেয়। আল্লাহর রজ্জুর সংগে সবকিছুর সম্পর্ক স্থাপন করে । তাকে পবিভ্র করে বিশ্বের যাবতীয় কালিমা থেকে, যাবতীয় অপবিভ্রতা থেকে । বাধন কষণ আর আকর্ষণ বিকর্ষণের নিয়ম-নীতি থেকেও তাকে মুক্ত ও পবিত্র করে, তালাক আর বিচ্ছেদের ব্যাপারে যা একান্ত অপরিহার্য । তালাক পক্ন্র্তি সমস্তা ও তাক সমাধান তালাক দেয়ার পর দুগ্ধপোষ্য শিশুর দুধপান সম্পর্কে নিঙ্গের নির্দেশ দেয়া হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে তালাকের পরও যে সম্পর্ক ছিন্ন হয় না, পারিবারিক বিধানে সে সম্পর্কে স্পষ্ট উল্লেখ থাকা অপরিহার্য । এ এমন এক সম্পর্ক, যাতে স্বামী-স্ত্রী উভয়ে সমান অংশীদার । এ সম্পর্কের ক্ষেত্রে নবাগত সন্তানের পাশাপাশি উভয়ের ভূমিকা রয়েছে। যখন স্বামী স্ত্রী উভয়ের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তখন কচি শিশুর জন্যে সূক্ষ্ম ও বিস্তারিত নিরাপত্তা অপরিহার্য হয়ে পড়ে, তখন এ ব্যবস্থা যা সর্বাবস্থায় যথেষ্ট হতে পারে । “আর সন্তানবত্তী নারীরা তাদের সন্তানদেরকে পূর্ণ দু'বছর দুধ পান করাবে। যদি কেউ তার | সন্তানের দুধ পান করাবার পূর্ণ মেয়াদ সমাপ্ত তারা করতে চায়। আর সন্তানের অধিকারী অর্থাৎ পিতার কর্তব্য হচ্ছে নিয়ম অনুযায়ী সেসব নারীর খোর- পোষের দায়িত্ব পালন করা । কাউকে তার সামর্থের অতীত চাপ দেয়া যাবে না। সন্তানের কারণে তাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। আর সন্তানের কারণে পিতাকেও ক্ষতির সম্মুখীন করা যাবে না। আর ওয়ারেসের উপরও অনুরূপ দায়িত্ব । পারস্পরিক সম্মতি আর পরামর্শক্রমে পিতামাতা উভয়ে যদি দুধ ছাড়াতে চায়, তবে তাতে তাদের কোনো দোষ নেই । আর তোমরা যদি কোনো ধাত্রী দ্বারা নিজেদের সন্তানদেরকে দুধ পান করাতে চাও, তাতে তোমাদের কোনো দোষ নেই; যদি তোমরা যথারীতি তার বিনিময় দিয়ে দাও। আর আল্লাহকে ভয় করে চলবে এবং জেনে রাখবে যে, আল্লাহ তোমাদের যাবতীয় কাজ ভালো করেই জানেন।' দুগ্ধপোষ্য শিশুর প্রতি তালাকপ্রাপ্তা স্ত্রীর কর্তব্য রয়েছে। আল্লাহ তায়ালা তার উপর এ কর্তব্য ফরয করেছেন। স্বামী-্ত্রীর বিরোধ এ দায়িত্ ব্যাহত করতে পারে না। মাতা তার প্রকৃতি আর প্রবৃত্তির কারণে এ দায়িত্ব ত্যাগ করতে পারে না, পারে. না নিজের সন্তানকে পরিত্যাগ করতে । এমনটি করলে ছোট শিশু ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তায়ারা এ ছোট শিশুর দায়িত্ গ্রহণ করেন আর বিলাল মস ৩৩ ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।