Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ সম্বোধনসূচক বাক্য প্রয়োগ করেছে। এই উদ্দেশ্য বিশেষভাবে কোরআনের শ্রোতা আরব মুসলমানদেরকে আল্লাহর দেয়া নেয়ামতের বিরাটত্বব ও বিশালত্ অনুভব করার সুযোগ দান। বলা বাহুল্য যে, আল্লাহর নাধিল করা এই কেতাবের মধ্যেই রয়েছে গোটা জীবনের ভিত্তিমূল পারিবারিক জীবনের বিধানসম্মত আলোচ্য আয়াতসমূহ । এরপর আয়াতের শেষাংশে সর্বশেষ প্রেরণা উজ্জীবক বাণী দিয়ে মুসলমানদেরকে আল্লাহর ভীতি প্রদর্শন করা হয়েছে এবং তিনি যে সব বিষয়ে অবহিত, তা ম্মরণ করিয়ে দেয়া হয়েছে। বলা হয়েছে, “আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, আল্লাহ সব কিছুই জানেন ।" এভাবে লজ্জা ও কৃতজ্ঞতার মনোভাব জাগিয়ে তোলার পর ভীতি ও সতর্কতার চেতনা উজ্জীবিত করা হয়েছে এবং মোমেনকে উদারতা কোমলতা ও সৌজন্যের পথে পরিচালিত করার জন্যে মানসিকভাবে প্রস্তুত করা হয়েছে। আর তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও এবং এভাবে যখন তারা তাদের অপেক্ষার সময় ইদ্দত পালনের মাধ্যমে শেষ করে নেয়, তখন তাদেরকে তাদের পছন্দমতো স্বামীদের সংগে পারস্পরিক সম্মতিক্রমে নিয়ম অনুযায়ী বিয়ে করতে তোমরা বাধা দেবে না। ইমাম তিরমিযী হযরত মা'কাল ইবনে ইয়াসার থেকে হাদীস বর্ণনা করে বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের যুগে তিনি তার বোনকে একজন মুসলমানের কাছে বিয়ে দেন। বোন স্বামীর সংগে কিছু কাল কাটান। অতপর স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেন। তা থেকে তিনি আর প্রত্যাবর্তন করেননি। এ অবস্থায় তালাকের ইন্দত পূর্ণ হয়ে যায়। তার বোনের স্বামী স্ত্রী একে অপরকে কামনা করে । অতপর স্ত্রীর কাছে বিয়ের প্রস্তাব পেশ করেন। হযরত মা'কাল স্বামীকে বললেন, হে নরাধম! বোনকে দিয়ে আমি তোমাকে সম্মানিত করেছিলাম, তাকে তোমার কাছে বিয়ে দিয়েছিলাম; কিন্তু তুমি তাকে তালাক দিয়ে দিলে, খোদার কসম, যতোদিন তুমি বেঁচে থাকবে, সে আর কখনো তোমার কাছে ফিরে আসবে না। তিনি বলেন, আল্লাহ স্বামীর জন্যে স্ত্রীর এবং স্ত্রীর জন্যে স্বামীর প্রয়োজন জেনে নিলেন এবং এহেন পরিস্থিতিতে এ আয়াতটি আল্লাহ নাধিল করলেন হযরত মা'কাল তা শুনে বললেন, আমি পালনকর্তার নির্দেশ শুনলাম এবং মেনে নিলাম । অতপর তিনি স্বামীকে ডেকে বললেন, বোনকে তোমার কাছে বিয়ে দিয়ে আমি তোমাকে সম্মানিত করছি। আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা অন্তরের প্রয়োজনে তাৎক্ষণিক সাড়া দান করলেন, যার সত্যতা সম্পর্কে তিনি ভালো করেই জানেন। এর দ্বারা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি তার রহমত প্রকাশ পায়। অবশ্য আয়াত থেকে সাধারণভাবে একটা ব্যবস্থাকে সহজ করার কথাও প্রকাশ পায়, যা আল্লাহ তায়ালা বান্দাদের জন্যে সব সময়ই চান। কোরআনী জীবন বিধানে মুসলিম মিল্লাতের জন্যে যে প্রশিক্ষণ উপস্থাপন করো, এ সুস্থ-সুন্দর ভারসাম্যপূর্ণ জীবন বিধান দিয়ে আল্লাহ তায়ালা মুসলিম মিল্লাতকে যে নেয়ামতে ধন্য করেছেন, মানব জীবনের সর্বাবস্থায় যা মানুষের বাস্তব প্রয়োজনে স্থায়ী সমাধান দিতে পারে তা এখানে বলে দেয়া হয়েছে। তেমনিভাবে এখানে নিষেধাজ্ঞা আর ভয়-ভীতি প্রদর্শনের পর মানুষের বিবেক আর অনুভূতিকে জাগ্রত ও উদ্দীপ্ত করা হয়েছে, “তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, এ দ্বারা তাদেরকে উপদেশ দেয়া হচ্ছে। এটা তোমাদের জন্যে অতি পরিশুদ্ধ এবং অতি পবিভ্র। আর আল্লাহ জানেন, তোমরা জানো না।' ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।