আল্লাহর সবচেয়ে বড়ো যে নেয়ামতের কথা তাদের মনে পড়তো, তা হলো তাদের একটি বিশ্বজোড়া জাতি বা উম্মাহ হিসাবে অবস্থান। ইসলামের আগে তো আরবরা এবং আরবের বেদুইনরা কোনো উল্লেখ করার মতো জাতিই ছিলো না। পৃথিবী তাদেরকে চিনতো না, তাদের অস্তিত্ও অনুভব করতো না। তারা ছিলো মূল্যহীন ও গুরুতৃহীন কতগুলো গোষ্ঠী, উপদল ও উপজাতি । তাদের কাছে এমন কোনো জিনিসই ছিলো না যা তারা মানব জাতিকে উপহার দিতে পারতো এবং তার ওসিলায় সারা বিশ্ব তাদেরকে চিনতে পারতো । এমনকি তাদের নিজ জনগণকে দেয়ার মতো এমন কোনো জিনিসও তাদের কাছে ছিলো না, যা ছারা তারা স্বনির্ভর হতে পারতো এবং অন্যের কাছে তাদের হাত পাততে হতো না। তাদের কাছে আধ্যাত্মিক বা বস্তুগত কিছুই ছিলো না। তাদের অধিকাংশই ছিলো নিঃস্ব দরিদ্র । কিন্তু অল্প কিছু সংখ্যক ছিলো ধনী ও বিলাসী । সেই বিলাসিতাও ছিলো অত্যন্ত নোংরা ধরনের । তারা শুধু সম্পদের দিক দিয়েই দরিদ্র ছিলো না। জ্ঞান, বুদ্ধি, বিবেক ও আত্মার দিক দিয়েও দরিদ্র ছিলো । তাদের আকীদা বিশ্বাস উপজাতীয় ও সীমাবদ্ধ । তাদের সামাজিক তৎপরতা বলতে আকম্মিক চোরাগোপ্তা হামলা, লুটতরাজ, প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে আক্রমণ, খেলাধূলা, মদ ও জুয়া ইত্যাদির বাইরে কিছুই ছিলো না। সর্বাবস্থায় ্ষদ্রাতি্ষুদ্র জিনিস ছিলো তাদের মনোযোগের বিষয় । ইসলাম তাদেরকে এই অমানুষিক অবস্থা থেকে মুক্ত করে । বরং তাদেরকে নতুন জীবন দান করে। তাদেরকে এক বিশাল জাতিতে পরিণত করে, যাকে সমগ্র বিশ্ব চেনে। মানব জাতিকে সে এক মহান আকীদা ও আদর্শ উপহার দিয়েছে, যা বিশ্ব প্রকৃতির অজানা রহস্য এত সুন্দরতাবে বিশ্লেষণ করে যে, ইতিপূর্বে আর কখনো তেমন ব্যাখ্যা করা হয়নি। এই আদর্শ মুসলিম জাতিকে সারা বিশ্বের নেতৃত্ব দানের যোগ্য বানায় । অত্যন্ত বিজ্ঞজনোচিত ও মহৎ নেতৃত্বের যোগ্য বানায়। এই আকীদার বদৌলতেই ইসলাম এই জাতিকে সারা বিশ্বে একটা স্বতন্ত্র জাতি হিসাবে চিহ্নিত করে । এর আগে তাদের কোনো উল্লেখযোগ্য অস্তিত্ই ছিলো না। ইসলাম মুসলিম উম্মাহকে এমন শক্তি ও প্রতাপ দিয়েছে, যার জন্যে সারা বিশ্ব তাকে শুধু চেনে, তা নয় বরং তাকে হিসাব করে ও গুরুত্ব দেয়। এর আগে তারা ছিলো আশপাশের সাম্রাজ্যগুলোর ভূত্য অথবা অজানা অচেনা মানুষ । তাদেরকে চার দিক থেকে বিপুল সম্পদও দান করেছে। সবচেয়ে বড় কথা এই যে, তাদেরকে সে মনের শান্তি, সামাজিক শান্তি ও পরিবারিক শান্তি দান করেছে। দান করেছে হৃদয়ের তৃপ্তি, বিবেকের প্রশান্তি জীবন যাপন পদ্ধতির স্থিতিশীলতা । তাদেরকে আরো দিয়েছে উচ্চ ও প্রশস্ত দৃষ্টি, যা দিয়ে তারা সারা বিশ্বের জাহেলী সমাজগুলোকে দেখতে পায় এবং বুঝতে পারে যে, আল্লাহ তায়ালা তাদেরকে যা কিছু দিয়েছেন তা আর কাউকে দেননি । আল্লাহ তায়ালা যখন এখানে তার নেয়ামতের কথা স্মরণ করিয়েছেন, তখন তার দ্বারা মুসলিম উম্মাহর পার্থিব জীবনে বিরাজমান নেয়ামতকেই বুঝিয়েছেন, যা বিস্তারিতভাবে আলোচনা করার প্রয়োজন নেই। তারা জাহেলিয়াত ও ইসলামে একই প্রজন্মের অন্তর্ভুক্ত ছিলো। অথচ তাদের জীবনে তারা এতো বড় পরিবর্তন প্রত্যক্ষ করেছে, যা মানবীয় কল্পনার বহির্ভূত এক অলৌকিক ব্যাপার । তাদেরকে যে নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে তাদের ওপর আল্লাহর নাধিল করা বিধানও তার অন্তর্ভুক্ত । কোরআন তার ভাষায় বলেছে, “যে কেতাব ও হেকমত তথা জ্ঞান বিজ্ঞান আল্লাহ তায়ালা তোমাদের ওপর নাযিল করেছেন।" ৃ ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।