Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

এই ক্ষতির উদাহরণ ইতিপূর্বে জনৈক আনসারী সাহাবীর ঘটনায় উল্লেখ করা হয়েছে। তিনি তার স্ত্রীকে বলেছিলেন, “তোমাকে আমি ছাড়বোও না, আশ্রয়ও দেবো না।” এ হলো অসদুদ্দেশ্যে আটকে রাখা । ক্ষতির উদ্দেশ্যে আটকে রাখা । ইসলামের উদার ও মহান নীতি একে সমর্থন করে না। কোরআনে একাধিকবার একে নিষিদ্ধ করা হয়েছে। প্রাগ-ইসলামিক আরব সমাজে এ রীতি প্রচলিত ছিলো । ইসলামের সংস্কার ও মর্যাদায় গৌরবাৰিত হতে পারেনি এমন যে কোনো সমাজে এ রীতি প্রচলিত থাকাটা অসম্ভব কিছু নয়। এখানে কোরআন মহত্ম ও উদারতম মনোভাব জাগিয়ে তোলে । একই সাথে জাগিয়ে তোলে আল্লাহকে ভয় করা ও লজ্জা করার মনোবৃত্তি। এই সকল বৈশিষ্ট জাগিয়ে তুলে অন্তরকে জাহেলিয়াতের সকল লক্ষণ ও মলিনতা থেকে মুক্ত করা ও সম্মানজনক আসনে আসীন করার জন্যে। এ জন্যেই বলা হয়েছে- “যে ব্যক্তি এটা করবে, সে নিজের ওপর যুলুম করবে । তোমরা আল্লাহর আয়াতগুলোকে উপহাসের বিষয় রূপে গ্রহণ করো না। আল্লাহ তায়ালার নেয়ামতকে স্মরণ করো আর স্মরণ করো আল্লাহ তায়ালা তোমাদের ওপর যে কেতাব ও হেকমত নাযিল করেছেন তাকে । এ দ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দিয়ে থাকেন। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে, আল্লাহ তায়ালা সকল জিনিস সম্পর্কে অবগত | যে ব্যক্তি তালাক দেয়া স্ত্রীকে যুলুম ও ক্ষতি করার উদ্দেশ্যে আটক রাখবে, সে নিজের ওপর যুলুম করবে । কেননা ওই মহিলা তো এখন তার বোন। তার ওপর যুলুম করা নিজের ওপর যুলুম করার সমার্থক। তাছাড়া নিজেকে আল্লাহর নাফরমানির জায়গায় নিয়ে আসার মাধ্যমেও সে নিজের ওপর যুলুম করে । নিজেকে আল্লাহর আনুগত্য থেকে সরিয়ে নিয়েও নিজের ওপর যুলুম করে। এ হচ্ছে চেতনা ও প্রেরণা উজ্জীবনের প্রথম প্রয়াস। আর যেসব আয়াতে আল্লাহ তায়ালা দাম্পত্য সম্পর্ক ও তালাকের বর্ণনা দিয়েছেন, তা সুস্পষ্ট, সরল ও ছ্যর্থহীন, সত্য ও ন্যায়ের ভিত্তিতে জীবন ও সমাজকে প্রতিষ্ঠাই ওই আয়াতগুলোর উদ্দেশ্য । তাই মানুষ যখন শরিয়তের এইসব বিধিকে নারী নির্যাতন ও নারীর ক্ষতি সাধনের জন্যে অপপ্রয়োগ করে, যে সুযোগ ও অধিকারকে নিরাপত্তার ব্যবস্থা হিসাবে দেয়া হয়েছে, তাকে তারা তামাশায় পরিণত করে, এবং তালাক প্রত্যাহারের যে অধিকারটি দাম্পত্য জীবনের পুনর্বহাল ও সংশোধনের উদ্দেশ্যে দেয়া হয়েছে, তাকে তারা নারীর ক্ষতি ও পেরেশীনীবৃদ্ধির কাজে লাগায় । এখন সে নিসন্দেহে এগুলোর প্রতি উপহাস করে । এর একটি উদাহরণ আমাদের সমকালীন তথাকথিত মুসলিম সমাজে প্রচলিত দেখতে পাই। এটি হচ্ছে, ইসলামী শরিয়তে যে সব উদার বিধি রয়েছে, সেগুলোকে হিলা বাহানা করা, কষ্ট দেয়া ও দুর্নীতি করার উদ্দেশ্যে ব্যবহার করার প্রথা। এমনকি তালাকের অধিকারকেও জঘন্যতম কায়দায় অপপ্রয়োগ করা হয়ে থাকে । এ হচ্ছে আল্লাহর আয়াতের সাথে সবচেয়ে নির্লজ্জ উপহাস এবং এ উপহাসকারীর জন্যে আল্লাহ তায়ালা ভয়াবহ পরিণাম নির্ধারণ করে রেখেছেন। আয়াতে আল্লাহর নেয়ামত এবং আল্লাহর উপদেশের উৎস কেতাব ও হেকমত তথা সুক্ষ জ্ঞানের কথা স্মরণ করতে বলা হয়েছে। এ দ্বারা লঙ্জা ও আল্লাহর নেয়ামতের স্বীকৃতি দানের মনোভাব জাগিয়ে তোলা হয়েছে। উল্লেখ্য যে, সেকালে মুসলমানদের আল্লাহর নেয়ামত স্মরণ করা গুরুতৃপূর্ণ অর্থ বহন করতো । ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।