Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

শ্রেষ্ঠতম নেয়ামত ঈমানসহ স্বাস্থ্য, জীবিকা ও অন্য সকল রকমের নেয়ামতকে স্বরণ করা, সব ,| সময় খোদাভীতিকে এবং ব্যর্থ দাম্পত্য জীবন ও নিক্ষল খোরপোশের বিনিময় আল্লাহর কাছ থেকে প্রাপ্তির আশা হৃদয়ে উজ্জীবিত রাখার ফলে সৃষ্টি হয়ে থাকে । দাম্পত্য জীবনে মিলন বা বিচ্ছেদ যাই ঘটুক, সর্বাবস্থায় সদাশয়তা, মহানুভবতা ও ত্যাগ-তিতিক্ষার উপদেশ আলোচ্য আয়াত দুটির অন্যতম আলোচ্য বিষয়। জাহেলী যুগে নারী ছিলো সবচেয়ে বেশী নির্যাতনের শিকার । এ নির্যাতন ছিলো জাহেলিয়াতের নিষ্ঠুর ও বিকৃত স্বভাবের ফসল ও তার সাথে সামঞ্জস্যপূর্ণ । ক্ষুদ্র মেয়ে শিশুও নির্যাতন থেকে রেহাই পেতো না । কখনো তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা হতো । কখনো সে চরম অবমাননা লাঞ্কনা ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে জীবন ধারণে বাধ্য হতো । এমনকি স্বামীর ঘর করাও নারী নির্যাতন থেকে বাদ পড়তো না। তাকে বিবেচনা করা হতো গৃহস্থী আসবাবপত্রের মতো এবং উটনী ও ঘোড়াও ছিলো তার চেয়ে বেশী দামী ও সম্মানার্থ। এমনকি তালাক পেয়ে তার যুলুমের অবসান ঘটতো না। তাকে অচল করে রাখা হতো এবং তালাক দানকারী স্বামীর অনুমতি ছাড়া সে বিয়ে করতেও পারতো না। কখনো কখনো তালাকপ্রাপ্তার পিতৃ পরিবারও তাকে তালাক দানকারী প্রাক্তন স্বামীর কাছে ফেরত না পাঠিয়ে বিয়ে দিতো না। তারা ভাবতো যে, প্রাক্তন স্বামী আবার আপোষ রফা করতেও চাইতে পারে । সাধারণভাবে নারীর প্রতি অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য ও অবজ্ঞার দৃষ্টিতে তাকানো হতো । শুধু আরবে নয়, তৎকালে সারা বিশ্বের সকল সমাজেই এই একই ধরনের জাহেলিয়াত বিরাজ করতো এবং সর্বত্রই নারীর প্রতি চলতো একই রকম নিপীড়ন। এরপর এলো ইসলাম । ইসলাম এসে নারীর জীবনের ওপর বইয়ে দিলো মহত্ব ও উদারতার স্লিগ্ধ সমিরণ। এখানে আমরা সেই স্গিপ্ধ সমিরণের কিছু নমুনা দেখতে পাচ্ছি। ইসলাম নারীর প্রতি আরো সম্মানজনক দৃষ্টি দিলো। সে ঘোষণা করলো যে, নারী ও পুরুষ একই প্রাণ থেকে এবং একই আল্লাহর সৃষ্টি। সদাচার ও ন্যায়পরায়নতা থাকলে দাম্পত্য সম্পর্কও তার চোখে আল্লাহর এবাদাতের সমতুল্য ৷ জাহেলিয়াতের যুগের নারী এসব মহৎ আচরণের দাবী করা দূরে থাক, এসব তাদের জানাও ছিলো না। জাহেলিয়াতের পুরুষ ও এসব চায়নি । কেননা এগুলোকে সে কল্পনাও করতে পারতো না। এই মহত্ব ও মহানুভবতা ছিলো নারী পুরুষ উভয়ের প্রতি আল্লাহ প্রদত্ত রহমত । এ রহমত বর্ষিত হয়েছিলো সমগ্র মানব জাতির ওপর। ২৩১ নং আয়াতের প্রথমাংশটি লক্ষ্য করুন, “যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও অতপর তারা তাদের মেয়াদের কাছে পৌছে যায়, তখন তাদেরকে হয় ভালোভাবে রেখে দাও, নতুবা ভালোভাবে বিদায় করে দাও তাদের ক্ষতি করার জন্যে আটকে রেখো না।' “মেয়াদের কাছে পৌছে যাওয়া'র অর্থ হলা পূর্ববর্তী আয়াতে বর্ণিত ইদ্দতের সমাপ্তি ঘনিয়ে আসা । ইদ্দত ফুরিয়ে আসলে হয় সদুদ্েশ্য প্রণোদিত হয়ে ও সদ্যবহার সহকারে স্ত্রীকে ফেরত নিতে হবে। এটাই হলো ভালোভাবে রেখে দেয়া । নয়তো ইদ্দত ফুরিয়ে যেতে হবে। ফুরিয়ে গেলে স্ত্রীর “বায়েন তালাক' হবে । এটাই ভালোভাবে বিদায় করে দেয়া । কোনো রকম কষ্ট দেয়া যাবে না। স্ত্রীর কাছ থেকে কোনো পণও চাওয়া যাবে না। তাকে যার সাথে ইচ্ছা হয় বিয়ে করতেও বাধা দেয়া যাবে না। “তাদের ক্ষতি করার জন্যে আটকে রেখো না।' ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।