Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

কক্ষণো নয়। এরূপ করলে স্ত্রীর ও তার দাম্পত্য সম্পর্কের অবমাননা হবে । ইসলাম এই অবমাননা পছন্দ করে না। ইসলাম তো নারীকে সম্মান করে, দাম্পত্য সম্পর্ককে শ্রদ্ধা জানায় এবং :| তাকে আল্লাহর এবাদাতের পর্যায়ে উন্নীত করে। এ ধরনের স্বামীর উপযুক্ত শাস্তি এটাই হবে যে, তাকে আমরা তার ওই স্ত্রী থেকে বঞ্চিত করবো, যার সাথে তার বিরাজমান সম্পর্ককে সে অপমান করেছে। এও তার উপযুক্ত শাস্তি যে, তাকে আমরা প্রথম দুই তালাকে ইদ্দতের মধ্যে আপোষ না করায় সম্পূর্ণ নতুন আক্দ ও নতুন মোহরানার বিনিময়ে বিয়ে করতে বাধ্য করবো। আর তৃতীয় তালাক দিলে ওই স্ত্রীকে তার ওপর চূড়ান্তভাবে নিষিদ্ধ করবো যতক্ষণ সে অন্য স্বামীর ঘর করে না আসে । এমতাবস্থায় মোহরানা ও খোরপোশের কোনো কিছুই সে ফেরত পাবে না। আসল কথা এই যে, আমাদেরকে মানুষের মনস্তীত্তিক বাস্তবতাকে এবং জীবনের বাস্তবতাকে দেখতে ও বুঝতে হবে। নিছক স্বপ্নের জগতে উড়ে বেড়ালে চলবে না। জীবন যখন স্বাভাবিক গতিতে ধাবমান হবে, স্ত্রী দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং তারপর সেই স্বামী তাকে তালাক দেবে, তখন তার ও তার পূর্ববর্তী স্বামীর পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোনো বাধা নেই। ' তবে শর্ত এই যে, আল্লাহর সীমা রক্ষিত হওয়ার বিষয়ে তাদের উভয়ের আস্থা থাকা চাই। কেননা এখানে নিছক লালসা চরিতার্থ করাটাই আসল ব্যাপার নয় এবং তাদের মিলনে বা বিচ্ছেদে তাদের আশা ও বাসনা পূর্ণ হলো কি হলো না, সেটাই দেখার বিষয় নয় । আসল বিবেচ্য বিষয় হলো আল্লাহর সীমারেখা রক্ষিত হবে কিনা তা নিশ্চিত করা । এটাই জীবনের আসল বৈশিষ্ট্য । এটা হারালে তাদের দু'জনের জীবনই আল্লাহর সন্তুষ্টি থেকে বঞ্চিত হবে । “আর এ হচ্ছে আল্লাহর সীমারেখা, যা তিনি জ্ঞানী লোকদেরকে জানিয়ে দেন।' বস্তুত আল্লাহ তায়ালা যে তার সীমারেখা তথা তার আদেশ ও নিষেধ কিছুমাত্র অস্পষ্ট রাখেননি, এটা তার বান্দাদের ওপর তাঁর অতি বড় অনুগ্রহ । এসব সীমারেখা তিনি জ্ঞানী লোকদের জন্যে কোরআনে বর্ণনা করেন। যারা যথার্থ জ্ঞানী তারা এগুলো জানে এবং এসব সীমারেখার ওপর এসে থমকে দীড়ায়। যারা এটা জানেও না, মানেও না, তারা অন্ধ এবং ঘোর জাহেলিয়াতে নিমজ্জিত ৷ এরপর ২৩১ ও ২৩২ নং আয়াতে তালাক দাতা স্বামীদের প্রতি আল্লাহর নির্দেশ আসছে। সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায় তালাকের পর কী করণীয়, এই নির্দেশ তা বিশ্লেষণ করেছে। আয়াত দুটি লক্ষ্য করুন, “যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দেবে এবং তারা ইদ্দত পালন সম্পন্ন করবে, তখন তাদেরকে হয় ভালোভাবে রেখে দাও, নচেত ভালোভাবে বিদায় করে দাও। আল্লাহ তায়ালাই সবকিছু জানেন। তোমরা জানো না।' জীবনে মিলন বা বিচ্ছেদ যাই ঘটুক না কেন, ভদ্রতা, সদাশয়তা ও মহানুভবতা সর্বক্ষেত্রে জীবনের প্রধান ভূষণ হওয়া উচিত । মানুষকে কষ্ট দেয়া ও নির্যাতন করার অসদুদ্দেশ্য কারো থাকা উচিত নয়। বিচ্ছেদ বা তালাকের সময় মানুষের অবস্থা এত উত্তেজনাপূর্ণ ও সংকটাপন্ন হয় যে, তখন এই উচ্চাংগের সদাচার ও মহানুভবতার পরিচয় একমাত্র তারাই দিতে পারে, যাদের | মনমেযাজ পার্থিব সংকীর্ণতা ও পার্থিব পরিবেশ ও পরিস্থিতির স্পর্শ থেকে অনেক উধ্র্ব বিরাজ করে, যাদের মন হিংসা ও বিদ্বেষ থেকে পবিত্র থাকে এবং যাদের অন্তর এত প্রশস্ত থাকে যে, পার্থিব সংকীর্ণতা তাদেরকে প্রভাবিত করতে পারে না। ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।