Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

পানাহার ও যৌনতা সংক্রান্ত নিষিদ্ধ জিনিস প্রবলভাবে মানুষদের আকর্ষণ করে। তাই | এগুলোর ব্যাপারে আল্লাহর সীমা রেখার ধারে কাছেও যাওয়া যাবে না বলে হুশিয়ারী উচ্চারণ করা ! নিরাপদ ও কল্যাণকর । তাই মানুষ যখন এসব জিনিসের কাছাকাছি যাবে, তখন এগুলোর | আকর্ষণের সামনে যাতে ইচ্ছাশক্তির দুর্বলতাজনিত পদস্থলন এড়ানো যায়, সে জন্যে তাকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। কিন্তু আলোচ্য আয়াতের প্রেক্ষাপট ভিন্নরকমের ৷ এখানকার প্রেক্ষাপট হচ্ছে, অপছন্দনীয় অবাঞ্ছিত, সংঘাতময় ও বিরোধপূর্ণ বিষয়গুলোর প্রেক্ষাপট । তাই এখানে আশংকা রয়েছে সীমা অতিক্রমের । তাই সীমার নিকটবর্তী হতে নয় বরং সীমা অতিক্রম করতে নিষেধ করা হয়েছে। প্রেক্ষাপটের পার্থক্যের জন্যেই নিষেধাজ্ঞার এই পার্থক্য, বিভিন্ন প্রেক্ষাপটের দাবীও যে বিভিন্ন হয়ে থাকে, সে সম্পর্কে এই বাচনভংগী বিস্ময়করভাবে শাণিত, নিপুণ ও নিখুত। তশাক হ্ম্পর্ক্টে দু একটি মৌন্পিক কথ্থা এরপর তালাকের আরো বিশদ বিধান বর্ণনা করা হয়েছে। ২৩০ নং আয়াতে এরশাদ করা হয়েছে, অতপর যদি স্বামী (তৃতীয়বার) তালাক দিয়ে দেয়, তাহলে তারপর এই স্ত্রী তার জন্যে কোনো অবস্থায় বৈধ হবে না, (হা) যদি তাকে অপর স্বামী বিয়ে করে এবং (নিয়ম মাফিক) তালাক দেয় এবং (পরবর্তী পর্যায়ে) তারা যদি সত্যিই) মনে করে যে, তারা (এখন থেকে দাম্পত্য জীবন সম্পর্কে) আল্লাহর সীমা রেখা মেনে চলতে পারবে, তাহলে তাদের (মধ্যে) পুনরায় (বিয়ের বন্ধনে) ফিরে আসতে কোনো দোষ নাই। এই হচ্ছে আল্লাহর বেঁধে দেয়া সীমারেখা, যারা (এর ভালো মন্দ সম্পর্কে সম্যক) অবগত আছে আল্লাহ তায়ালা তাদের জন্যে এই নির্দেশ সুস্পষ্ট করে পেশ করেন। আগেই বলেছি যে, তৃতীয় তালাক স্পষ্টতই প্রমাণ করে যে, দাম্পত্য জীবনে কোনো মৌলিক বিকৃতি বিদ্যমান এবং তা অদূর ভবিষ্যতে শোধরানোর কোনো উপায় নেই। স্বামী যখন তৃতীয় তালাক দিতে দৃঢ়ভাবে ইচ্ছুক থাকে, তখন স্বভাবতই এই বিকৃতি প্রমাণিত হয়। এরূপ অবস্থায় উভয়ের জন্যে নতুন জীবন সংগী অনুসন্ধান করা উত্তম । এই তিনটি তালাক যদি একেবারেই বিনা কারণে, কিংবা তাড়াহুড়োর কারণে কিংবা গোয়ার্তমির কারণে সংঘটিত হয়ে থাকে, তাহলে তালাক দেয়ার অধিকারটির এই অপব্যবহার বন্ধ হওয়া অত্যন্ত জরুরী । কেননা এ অধিকারটি কেবল একটি নিরাপত্তামূলক ব্যবস্থা এবং ক্ষেত্রে নির্বৃদ্ধিতার আচরণ করা কখনো সমীচীন হতে পারে না। তাই এমতাবস্থায় এমন দাম্পত্য জীবনের অবসান ঘটাই কল্যাণকর, যা স্ত্রীর প্রতি স্বামীর ন্যুনতম সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয় না। কেউ বলতে পারে যে, একজন অবিবেচক পুরুষের মুখ ফসকে একটা কথা বেরুনোর দরুন একজন নারীর জীবন, তার নিরাপত্তা ও স্থীতি বিপন্ন হবে কেন? তার কী দোষ? এর জবাব এই যে, আমরা আসলেই একটা বাস্তব মানবিক সমস্যার সম্মুখীন। এ সমস্যার এই সমাধান যদি আমরা গ্রহণ না করি, তাহলে এর সমাধান কিভাবে হবেঃ এই পুরুষটি তার স্ত্রীকে ও তার সাথে তার সম্পর্ককে বিন্দুমাত্রও মর্যাদা না দেয়া সত্তেও তাকে কি আমরা ওই স্ত্রীকে নিয়ে জীবন যাপনে বাধ্য করতে পারি? তাকে কি আমরা বলতে পারি যে, তুমি তালাক দিয়েছো তাতে কী হয়েছে, ওই তালাক আমরা মানিও না, স্বীকারও করি না, বহালও রাখি না। এই রইলো তোমার স্ত্রী তোমার দায়িত্বে । ওকে স্ত্রী হিসাবে বহাল রাখো । ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।