Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

আর একটি হাদীসে আরো বিস্তারিত বিবরণ রয়েছে। আবু জারীর ইকরামাকে জিজ্ঞাসা করেন যে, খোলার কি কোনো ভিত্তি আছে? তিনি জবাব দিলেন যে, হযরত ইবনে আব্বাস বললেন, “ইসলামে প্রথম খোলার ঘটনা ঘটে আবদুল্লাহ ইবনে উবাই এর বোনকে নিয়ে । সে রসূল (স.)-এর কাছে এসে বললো, “হে রসূল (স.)! আমাকে ও আমার স্বামীকে আর কোনো কিছুই একত্রে রাখতে পারবে না। আমি তীবুর এক পাশ উচু করে দেখলাম, সে কয়েক ব্যক্তির সাথে ঢুকছে। পরে দেখলাম, সে সবার চেয়ে কালো, সবার চেয়ে খাটো এবং সবার চেয়ে কুর্থসত। তার স্বামী বললো, হে রসূল (স.)! আমি ওকে আমার সর্বশ্রেষ্ঠ সম্পদ দান করেছি। সেটি হচ্ছে আমার বাগান। ও যদি আমার বাগানটা আমাকে ফেরত দেয় তাহলে আমি ওর দাবী মেনে নেবো। রসূল (স.) মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমার বক্তব্য কী? সে বললো, বাগান ফেরত দেবো। সে চাইলে আরো কিছু দিতেও রাযি আছি। এরপর রসূল (স.) তাদের মধ্যে বিচ্ছেদ করিয়ে দিলেন। এই রেওয়ায়াতগুলো ছারা সেই মনস্তাত্তিক অবস্থাটা বুঝা যায়, যাকে রসূল (স.) মেনে নিয়েছিলেন এবং এ কথা বুঝেই মেনে নিয়েছিলেন যে, ওটা একটা অনিবার্ধ ও সংকটজনক | অবস্থা, যাকে অস্বীকার বা অপছন্দ করে কোনো লাভ নেই, এবং স্ত্রীকে এ পরিস্থিতিতে দাম্পত্য সম্পর্ক বজায় রাখতে বাধ্য করায়ও কোনো ফায়দা নেই। তাই তিনি এ সব সমস্যার সমাধানে | আল্লাহপ্রদত্ত ব্যবস্থা গ্রহণ করেন। কেননা এই ব্যবস্থা সে বাস্তবানুগ ও কার্যকর উপায়ে মানুষের স্বভাব প্রকৃতি ও মেযাজের মোকাবেলা করে এবং অত্যন্ত সুবিবেচনাপ্রসূত ও বিবেক সম্মত পন্থায় তার সাথে আচরণ করে। আর যেহেতু এসব পরিস্থিতিতে আল্লাহ তায়ালা ও তার শাস্তির ভয়ই মানুষকে সত্য ও ন্যায়ের পথে বহাল রাখতে পারে তাই আল্লাহর বেধে দেয়া সীমা লংঘনের বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে, *এ হচ্ছে আল্লাহর সীমা রেখা । তোমরা একে লংঘন করো না। যারা আল্লাহর সীমা লংঘন করে তারা হচ্ছে যালেম।" এখানে আমরা কোরআনী বাচনভংগীর একটা সৃক্ষ পার্থক্য দেখে ক্ষণিকের জন্যে থমকে দীড়াই। পার্থক্য সত্তেও এই দুটো বাচনভংগী একই অর্থবোধক | কেবল পারিপার্থিক প্রেক্ষাপট দুটো ভিন্ন রকমের । এই সূরায় ইতিপূর্বে একস্থানে রোযা সংক্রান্ত আলোচনা প্রসংগে উপসংহার টানা হয়েছে এভাবে, “এই হচ্ছে আল্লাহর সীমারেখা । তোমরা এর কাছেও যেও না।' আর এখানে উপসংহার টানা হয়েছে, “এই হচ্ছে আল্লাহর সীমারেখা । তোমরা একে অতিক্রম করো না।' প্রথমটিতে সীমা রেখার নিকটবর্তী হওয়া থেকে সতর্ক করা হয়েছে। আর দ্বিতীয়টিতে সতর্ক করা হয়েছে সীমারেখা অতিক্রম করার বিরুদ্ধে । প্রথম সতর্কবাণীতে এমন সব জিনিসের আলোচনা করা হয়েছিলো, যা নিষিদ্ধ হলেও আকর্ষণীয় ও লোভনীয় । যেমন, “তোমাদের জন্যে রোযার রাত্রে স্ত্রীদের সাথে সহবাস বৈধ করা হয়েছে। তারা তোমাদের জন্যে পোশাক আর তোমরা তাদের জন্যে পোশাক । ......... .এ হচ্ছে আল্লাহর সীমারেখা ৷ তোমরা এই সীমারেখার নিকটবর্তী হয়ো না।" ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।