Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

করা যাবে না। মানুষের এ সব বাস্তব সমস্যাকে ইসলাম অস্বীকার যেমন করে না, তেমনি তাকে অবহেলাও করে না। কেননা অবহেলা করাতে ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। বিচ্ছেদের ক্ষেত্রে আল অধিকান দাম্পত্য জীবন যাপন কালে স্বামী স্ত্রীকে কখনো মোহরানা বাবদ বা খোরপোশ বাবদ যা কিছু দিয়ে থাক, বনিবনা না হওয়ার ক্ষেত্রে স্ত্রীকে বিদায় করার সময় তার কোনো কিছু ফেরত নেয়া স্বামীর পক্ষে বৈধ নয়। অবশ্য স্ত্রী নিজে যদি অনুভব করে যে, স্বামীর প্রতি তার ঘৃণা ও বিরাগ এত তীব্র যে, সে কিছুতেই তার ঘর করতে সক্ষম হবে না এবং এও বুঝতে পারে যে, স্বামীর প্রতি তার ঘৃণা ও বিরাগ তার জন্যে আল্লাহর বিধান অনুসারে স্বামীর আনুগত্য, তার সাথে সৌজন্যমূলক ব্যবহার কিংবা সতিত্ব বজায় রাখা অসন্ভব করে তুলবে । তাহলে সেই ক্ষেত্রে স্ত্রীর জন্যে স্বামীর কাছে তালাকের আবেদন জানানো বৈধ । এরপ ক্ষেত্রে যেহেতু স্বামী তার ঘর ভাংতে ইচ্ছুক নয় তাই স্ত্রী তাকে এর ক্ষতিপূরণ হিসাবে মোহরানা বা খোরপোশ বাবদ ইতিপূর্বে সে যা কিছু দিয়েছে, তা সার্বিক বা আংশিক ফেরত দেবে । এর উদ্দেশ্য শুধু এই যে, সে যেন আল্লাহর নাফরমানী ও সীমালংঘন এবং নিজের ওপর ও অন্যের ওপর যুলুম করা থেকে নিজেকে বিরত রাখতে পারে৷ এভাবে ইসলাম মানুষ যে বাস্তব পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকে, তার দিকে লক্ষ্য রাখে, যে সব মানুষের মন খ্ববই শক্ত ও একগুয়ে, তাদের ভাবাবেগের প্রতিও লক্ষ্য রাখে। যে দাম্পত্য জীবনকে স্ত্রী ঘৃণা করে, তার অধীনে থাকতে তাকে বাধ্য করে না এবং একই সাথে স্বামী এই স্ত্রীর পেছনে যে অর্থসম্পদ ব্যয় করেছে, তাও নষ্ট করে না। কেননা সে তো এখানে নির্দোষ । আলোচ্য আয়াতে বর্ণিত এই বিধান কতোদুর প্রাণবন্ত ও কল্যাণকর ছিলো, তা উপলব্ধি করার সুবিধার্থে রসূলুল্লাহ সে.)-এর আমলে সংঘটিত একটা দৃষ্টান্ত তুলে ধরছি। এ থেকে স্পষ্ট হয়ে যাবে যে, মহান আল্লাহর অতুলনীয় ও অমোঘ বিধানে কতো ন্যায়বিচার, কতো ভারসাম্য, এবং কতো সূক্ষ্ম পরিকল্পনা নিশ্চিত করা হয়েছে এবং তা কতো আপোষহীন । ইমাম মালেক স্বীয় হাদীস গ্রন্থ মোয়াত্তায় বলেন, হাবীবা বিনতে সাহল আনসারী সাবেত বিন কায়স বিন শাম্মাসের স্ত্রী ছিলেন। রসূল (স.) প্রত্যুষে ঘর থেকে বেরিয়েই দেখেন হাবীবা তার দরজায় দাড়িয়ে আছে। রসূল (সে.) বললেন, মহিলাটি কে? তিনি বলেছিলেন, আমি হাবীবা বিনতে সাহল। রসূল (স.) বললেন, ব্যাপার কি? তিনি বললেন, আমিও আমার স্বামীর জন্যে নই, আর সাবেত বিন কায়সও তার স্ত্রীর জন্যে নয়। এরপর তার স্বামী এলে রসূল (স.) বললেন, এই যে হাবীবা বিনতে সাহল । সে আল্লাহর ইচ্ছা অনুসারে যা বলার ছিলো বলেছে। হাবীবা বললেন, হে রসূল (স.), সাবেত আমাকে যা যা দিয়েছে, সবই আমার কাছে আছে। রসূল (স.) সাবেতকে বললেন, ওইসব জিনিস কিছু নিয়ে নাও। সাবেত নিয়ে নিলেন এবং হাবীবা তার পিতৃগৃহে থেকে গেলেন। বোখারীতে বর্ণিত আছে যে, সাবিত বিন কায়স বিন শাম্মাসের স্ত্রী রসূল (স.)-এর কাছে এলো এবং বললো, হে রসূল (স.)! আমি তার চরিত্র বা ধর্ম সম্পর্কে কোনো অভিযোগ করছি না। তবে ইসলামের অভ্যন্তরে কুফুরকে আমি অপছন্দ করি। রসূল (স:) বললেন, তুমি ওর বাগানটি ফেরত দেবে তো? (সাবেত তাকে মোহরানা বাবদ একটা বাগান দিয়েছিলো) সে বললো, হা। রসূল (স.) সাবেতকে বললেন, বাগানটি ফেরত নিয়ে ওকে তালাক দাও । . বিজ্াত্ন ২কস ৩২ ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।