ব্যক্তি স্ত্রীর সাথে ঝগড়া করে তার ওপর ক্রোধ চেপে রেখে বললো, “তোমাকে রাখবোও না, বিদায়ও করবো না ।, স্ত্রী বললো, সেটা কি রকম? স্বামী বললো, “আমি তোমাকে তালাক দেবো । তারপর যেই ইদ্দত ফুরিয়ে আসবে, অমনি তা প্রত্যাহার করবো । স্ত্রী রসূল (স.) কে এ কথা জানালো ।' তখন আল্লাহ তায়ালা নাধিল করলেন, “তালাক দু'বার । অতপর স্ত্রীকে হয় বিধিমত রাখতে হবে, নচেত সদয়ভাবে বিদায় করতে হবে ।' আল্লাহ তায়ালা আপন বিধান নাযিল করার ব্যাপারে যে বিজ্ঞানসম্মত পন্থা অবলম্বন করেছিলেন তা এই যে, যখন যে বিধির প্রয়োজন দেখা দিতো, তখন তা নাধিল করতেন । এভাবে পর্যায়ক্রমে সকল মৌলিক বিধি নাধিল হয়। বাকী ছিলো শুধু খুঁটিনাটি বিধি। এগুলো পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে উক্ত মৌল বিধিসমূহের আলোকে রচিত হতো। আলোচ্য আয়াতে যে কড়াকড়ি আরোপ করা হয় তাতে তালাককে সীমিত ও সুনির্দিষ্ট করা হয়। এতে নারীর জীবন নিয়ে দীর্ঘকালব্যাপী ছিনিমিনি খেলার অবকাশ রাখা হয়নি । প্রথম তালাক সংঘটিত হওয়ার পর স্বামীর জন্যে এই অবকাশ রাখা হয় যে, সে অন্য কোনো ব্যবস্থার আশ্রয় না নিয়েই ইদ্দতকালের মধ্যে তালাক প্রত্যাহার করতে পারবে । কিন্তু যখন ইদ্দত পার হয়ে যাওয়া সত্তেও প্রত্যাহার করবে না, তখন “তালাক বায়েন' হয়ে যাবে । অর্থাৎ বিচ্ছেদ সম্পূর্ণ হয়ে যাবে। নতুন করে মোহরানা নির্ধারণ পূর্বক নতুনভাবে বিয়ে না করা পর্যন্ত স্ত্রীকে ফেরত নেয়া যাবে না। ইদ্দতের মধ্যে তালাক প্রত্যাহার করলে কিংবা ইদ্দত অতিবাহিত হওয়ার পর নতুন করে বিয়ে সম্পন্ন করলে সে আর একটি তালাক দেয়ার অধিকার লাভ করবে । এই তালাকের যাবতীয় বিধান হবে অবিকল প্রথম তালাকের মতো । এভাবে যখন তৃতীয় তালাক দেবে, তখন স্বামী স্ত্রীতে চূড়ান্ত বিচ্ছেদ সংঘটিত হবে। এরপর ইন্দতের মধ্যে বা পরে তালাক প্রত্যাহারের আর কোনো অবকাশ থাকবে না। দ্বিতীয় কোনো স্বামীর সাথে বিয়ে অতপর স্বাভাবিক কারণে তার কাছ থেকে তালাক প্রাপ্তি এবং সেই স্বামী কর্তৃক ইদ্দতের মধ্যে তালাক প্রত্যাহার না করায় বা চূড়ান্তসংখ্যক তালাক দেয়ায় বিচ্ছেদ ঘটার পরই শুধু তার পক্ষে প্রথম স্বামীর সাথে পুনর্বিবাহ বৈধ হবে। আগেই বলেছি যে, প্রথম তালাক হচ্ছে প্রথম অভিজ্ঞতা । আর দ্বিতীয় তালাক দ্বিতীয় ও শেষ অভিজ্ঞতা । এরপর যদি সম্পর্ক স্বাভাবিক হয় তাহলে ভালো কথা । নচেত এরপর তৃতীয় তালাক সংঘটিত হবে এবং তা দ্বারা বুঝা যাবে যে, দাম্পত্য জীবনে এমন কোনো মৌলিক বিকৃতি ঘটেছে, যার কারণে তা আর পুনর্বহাল করার সম্ভাবনা নেই। মোদ্দাকথা এই যে, তালাক শুধু সর্বশেষ ব্যবস্থা হিসাবেই অবলম্বন করা যায়- যখন তালাক ছাড়া আর কোনো বিকল্প থাকে না এবং কোনো বিকল্প ব্যবস্থায় লাভ হয় না। তারপর যখন দুটো তালাক সংঘটিত হবে । তখন স্বাভাবিকভাবে ও বিধিসম্মতভাবে স্ত্রীকে সাবেক অবস্থায় ফিরিয়ে নেয়া এবং নতুনভাবে উভয়ের গ্রহণযোগ্য ও সন্তোষজনক পন্থায় দাম্পত্য সম্পর্ক পুনর্বহাল করা যাবে, অথবা কোনো কষ্ট না দিয়ে জদ্র ও সদয়ভাবে বিদায় করে দেয়া যাবে । এই বিদায় পর্ব হচ্ছে তৃতীয় তালাক । এরপর স্ত্রী জীবনের এক নতুন সীমারেখায় গিয়ে অবস্থান করে। এ হচ্ছে ইসলামের বস্তুনিষ্ঠ বিধান, যা বাস্তব সমস্যাবলীর কার্যকর ও বস্তুনিষ্ঠ সমাধান দেয়। বাস্তব সমস্যাকে ইসলাম অস্বীকার করে না। কেননা অস্বীকার করাতে কোনো ফায়দা নেই। আর ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।