“নারীদের তেমনি ন্যায়সংগত অধিকার আছে, যেমন আছে তাদের ওপর পুরুষদের ।' অর্থাৎ এ ক্ষেত্রে তালাকপ্রাপ্তাদের যেমন কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তেমনি তাদের কিছু অধিকারও রয়েছে। তালাকপ্রাপ্ড স্ত্রীদের কর্তব্যের মধ্যে রয়েছে অপেক্ষা করা তথা ইদ্দত পালন করা এবং তাদের গর্তাশয়ে কোনো সন্তান আছে কিনা তা গোপন না করা । আর তাদের স্বামীদের কর্তব্যের মধ্যে রয়েছে স্ত্রীকে ফেরত দেয়ার পেছনে তাদের উদ্দেশ্য যেন সৎ থাকে, নিজে যেমন ক্ষতিগ্রস্ত হতে চাইবে না, তেমনি স্ত্রীরও ক্ষতি করবে না। অনুরূপভাবে ইদ্দতকালীন খোরপোশ প্রদান এবং অন্য যেসব কর্তব্যের কথা আগামিতে আলোচিত হবে, সে সবও তাকে মেনে চলতে হবে। “নারীদের ওপর পুরুষদের মর্যাদা আছে।" আমার মতে কোরআনের এই উক্তিতে স্ত্রীকে ইদ্দতকালে স্বামীর তত্বাবধানে ফিরিয়ে দেয়া হয়েছে। এই অধিকার স্বামীকে দেয়ার কারণ এই যে, স্বামীই তালাক দিয়েছে। স্বামী তালাক দেবে আর প্রত্যাহারের অধিকার দেয়া হবে স্ত্রীকে এবং সে গিয়ে স্বামীকে নিজের তত্ত্বাবধানে নেবে- এটা যুক্তিসঙ্গত নয়। বস্তুত স্বামীর এই অগ্রাধিকার পরিস্থিতির স্বাভাবিক দাবী । এটা শুধুমাত্র ইদ্দতকালের সীমিত অগ্রাধিকার । এটা কোনো শর্তহীন ও সীমাহীন অধিকার নয় যেমন অনেকে মনে করে থাকে এবং অন্যান্য স্থানেও উদাহরণ হিসাবে পেশ করে থাকে অতপর আয়াতের শেষে মন্তব্য করা হয়েছে, “আল্লাহ তায়ালা মহাপরাক্রমশীলী ও প্রজ্ঞাময় ।" এ মন্তব্যের মাধ্যমে বুঝানো হয়েছে যে, আল্লাহ তায়ালা এই বিধিসমূহ জারী করার ব্যাপারে যেমন ক্ষমতাশীল, তেমনি প্রজ্ঞাময় ও কৌশলী । বিভিন্ন পারিপার্থিক সমস্যার প্রভাবে মানুষের মনে যে বিভ্রান্তি ও বিভিন্ন ধরনের জীবন ব্যবস্থার কুপ্রভাব পড়ে, তা এই উক্তি দ্বারা দূর করা সম্ভব । শ্বসৎগ তম্াক ও তমাহক্স পরবর্তী বিধি তালাকের সংখ্যা, মোহরানার ওপর তালাকপ্রাপ্তা স্ত্রীর অধিকার ৷ এবং তালাক দেয়ার সময় তাকে ইতিপূর্বে দেয়া কোনো জিনিস ফেরত নেয়ার নিষেধাজ্ঞা সংক্রান্ত । কেবল একটি ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে। সেটি এই যে, বর্তমান স্বামীকে অপছন্দকারী স্ত্রী যদি আশংকা করে যে, এই অবাঞঙ্িত বিয়ে বহাল থাকলে সে কোনো পাপে লিপ্ত হতে পারে। এরূপ পরিস্থিতিতে স্ত্রী স্বামীকে কিছু দিয়ে নিজের স্বাধীনতা ক্রয় করে নিতে পারে। একে খোলা বলা হয়। ২২৯ নং আয়াতটি লক্ষ্য করুন, “তালাক দু'বার । এরপর স্ত্রীকে হয় বিধিমত রেখে দিতে হবে, নচেত সদয়ভাবে মুক্ত করে দিতে হবে।' অর্থাৎ যে তালাকের পর দাম্পত্য জীবন পুনরারন্ করা যায়, তা দু*বারে সীমাবদ্ধ। এই সীমা যে ব্যক্তি অতিক্রম করে, তার পরবর্তী আয়াতে উল্লেখিত শর্ত ব্যতীত স্ত্রীকে ফিরিয়ে আনার আর কোনো উপায় নেই। সেই শর্ত হলো, অন্য একটি বিয়ে করতে হবে। অতপর স্বাভাবিক ও স্বতক্ফূর্তভাবে কোনো কারণে সে তালাক দেবে এবং তা আর প্রত্যাহার করবে না। এভাবে সে “তালাকে বায়েন' প্রাপ্ত হবে । কেবল তখনই প্রথম স্বামীর জন্যে তাকে পুন বিয়ে করা বৈধ হবে, যদি স্বেচ্ছায় স্ত্রী তাকে নতুন করে স্বামী হিসেবে বরণ করে নেয়। এই কড়াকড়ি আরোপের কারণ এই যে, ইসলামের প্রাথমিক যুগে সীমাহীন সংখ্যক তালাক দেয়ার রেওয়ায ছিলো । স্বামী তালাক দিয়ে ইদ্দতের মধ্যে প্রত্যাহার করতো, আবার তালাক দিতো ও প্রত্যাহার করতো । এভাবে যতোবার ইচ্ছা হতো করতো। তাছাড়া আনসারদের এক ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।