Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

নারীদের মনে গর্ভস্থ নুর সৃষ্টিকর্তা আল্লাহর স্মৃতি জাগিয়ে তোলা হয়েছে এ্রবং আল্লাহর প্রতি ও আখেরাতের প্রতি ঈমানে উদ্ুদ্ধ করা হয়েছে। বস্তুত আল্লাহ তায়ালা মাতৃগর্ভে যা সৃষ্টি করেছেন তা গোপন না করার জন্যে ঈমানের শর্ত আরোপ করেছে। আর বিশেষভাবে আখেরাতের উল্লেখ করার বিশেষ গুরুত্ব রয়েছে এখানে । কেননা সেখানে রয়েছে কর্মফল । তিন ঝতুকাল অপেক্ষা করার কারণে যদি কোনো ক্ষতি হয়, তবে সে ক্ষতিপূরণ পাওয়া যাবে আখেরাতে । আর গর্ভে কী আছে, তা গোপন করলে যে শাস্তি হবে, তাও হবে আখেরাতে । মাতৃগর্ভে কী আছে তা আল্লাহ তায়ালা অবশ্যই জানেন। কেননা তিনিই তা সৃষ্টি করেছেন। কাজেই তার কাছ থেকে কিছুই গোপন থাকতে পারে না। সুতরাং কোনো কামনা বাসনা, কোনো স্বার্থ বা কোনো আকাংখা*র প্রভাবে তা গোপন করা বৈধ নয় । তা অবশ্যই প্রকাশ করতে হবে । আর প্রকাশ করার জন্যেই এই অপেক্ষা তথা ইদ্দত পালন। এ হচ্ছে ইদ্দত পালনের এই বিধির একটি দিক। এর অপর দিকটি এই যে, স্বামী স্ত্রীতে বিচ্ছেদ ঘটার পর তারা যাতে নিজেদের মনের অবস্থা ও আবেগ কোন পর্যায়ে আছে, তা পরখ করতে পারে, সে জন্যে কিছুটা অবকাশ প্রয়োজন । এমনও তো হতে পারে যে, উভয়ের হৃদয়ে এখনো ছিটেফৌটা ভালোবাসা সুপ্ত রয়েছে, যাকে জাগিয়ে তোলা যেতে পারে, এমন কিছু আবেগ অনুভূতি ও প্রেমগ্রীতি রয়েছে, যার ওপর ভুল বুঝাবুঝি, অহংকার বা উত্তেজনা প্রবল হয়ে উঠেছে এবং সেই চাপা পড়া আবেগ অনুভূতিকে পুনরুজ্জীবিত করার এখনো সুযোগ রয়েছে। ক্রোধ যখন প্রশমিত হবে, হঠকারিতা যখন স্তিমিত হবে এবং অন্তর যখন উত্তেজনামুক্ত হবে, তখন যে কারণগুলো উভয়কে বিচ্ছেদের দিকে টেনে নিয়ে গিয়েছিলো তা হয়তো নিতান্ত তুচ্ছ মনে হবে। নতুন ধ্যানধারণা ও বিবেচনার উজ্জীবন ঘটবে এবং মায়ামমতার বশে উভয়ে দাম্পত্য জীবন পুনরারন্ত করা কিংবা দায়িত্ব সচেতনতার বশে জীবনকে সুন্দর ও সুশৃংখলভাবে গড়ে তোলার প্রেরণায় উজ্জীবিত হয়ে সাবেক অবস্থায় প্রত্যাবর্তন করার তাগিদ অনুভব করতে পারে । যেহেতু বৈধ জিনিসগুলোর মধ্যে তালাক হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণীত জিনিস। এটি একটি চরম ব্যবস্থা । শুধুমাত্র অন্য সকল ব্যবস্থা ব্যর্থ হওয়ার পরই এর আশ্রয় নেয়া যেতে পারে। তালাকের পূর্বে যে সব ব্যবস্থা গ্রহণ করা উচিত তার বিবরণ কোরআনের অন্যান্য জায়গায় দেয়া হয়েছে। তাছাড়া শরীয়তের সুনির্দিষ্ট বিধি রয়েছে যে, সহবাস করা হয়নি এমন খাতুমুক্ত অবস্থায় তালাক দেয়া উচিত । এই বিধি অনুসৃত হলে প্রায় ক্ষেত্রে তালাকের সংকল্প কার্যকর করার মাঝে পুনর্বিবেচনার অবকাশ সৃষ্টি হতে পারে । কেননা এক্ষেত্রে স্বামীকে স্ত্রীর খাতুমুক্ত অবস্থা ফিরে আসার অপেক্ষা করতে হয় এবং হতে পারে এই সময়ের মধ্যে মনের রাগ পড়ে গেলে সে এই সিদ্ধান্ত থেকে ফিরেও আসতে পারে। প্রথম তালাক দ্বারা যে অভিজ্ঞতা অর্জিত হয়, তাতে স্বামী স্ত্রী উভয়ে নিজেদের ভাবাবেগ সম্পর্কে অবহিত হয়ে থাকে । ইদ্দতকালে যখন উভয়ে বুঝতে পারে যে, দাম্পত্য জীবন পুনরারন্ত করা সম্ভব, তখন সে পথ উন্মুক্ত থাকে । এ কথাই আয়াতের নিম্নোক্ত অংশে বলা হয়েছে, “তাদের স্বামীরা তাদেরকে ওই সময়ের মধ্যে ফিরিয়ে নেয়ার বেশী হকদার যদি তারা আপোষ রফায় ইচ্ছুক হয়ে থাকে । ' সময়ের মধ্যে' অর্থাৎ ইদ্দতকালের মধ্যে । “যদি আপোষ রফায় ইচ্ছুক হয়' অর্থাৎ স্ত্রীকে ফিরিয়ে নেয়ার উদ্দেশ্য যদি দাম্পত্য শান্তি পুনর্বহাল করা হয় এবং স্ত্রীকে নির্যাতন করা, সাবেক বিডন্বনাময় জীবনের শেকলে তাকে পুনরায় আবদ্ধ করে প্রতিশোধ নেয়া, অহংকার ও বড়াই করা এবং অন্য বিয়ে করার পথ রুদ্ধ করা তার উদ্দেশ্য না হয়ে থাকে । ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।