সাথে নতুন করে দাম্পত্য জীবন শুরু করতে পারে। এটা স্ত্রীর সতিত্ব রক্ষার জন্যে যেমন অধিকতর সহায়ক এবং তার জন্যে অধিকতর সম্মানজনক, তেমনি স্বামীর জন্যেও অধিকতর শান্তিদায়ক ও কল্যাণকর ব্যবস্থা । আর যেহেতু দাম্পত্য সম্পর্ককে দীর্ঘস্থায়ী করাই আল্লাহর উদ্দেশ্য, তাকে স্থবির করে দেয়া তার কাম্য নয়, তাই এর গুরুত্ব বিবেচনায়ও এ ব্যবস্থা সর্বোত্তম এবং সাধারণ ন্যায় বিচারের নিকটতম। | 'কাস্তইহ যদি বিয়ের বন্ধন ছিল কনতে হয় ইলা ও অন্যান্য প্রসংগের আলোচনা তালাকের পর্যায়ে এসে থেমে যাওয়ার পর এবার তালাক সংক্রান্ত বিস্তারিত ও খুঁটিনাটি বিধির বর্ণনা শুরু হয়েছে। এ সবের মধ্যে রয়েছে ইদ্দত, খোলা, খোরপোশ ও তালাক প্রাপ্তাকে দেয় দ্রব্যাদি সংক্রান্ত বিধি। আলোচনার সর্বপ্রথমে এসেছে ইদ্দত ও তালাকে রজয়ী সংক্রান্ত বিধি। ২২৮ নং আয়াতে |. আল্লাহ তায়ালা বলেন, যে সবস্ত্রী লোককে তালাক দেয়া হয়েছে, তারা যেন তিনটি মাসিক খতু অথবা খতু থেকে রয়েছে নারীদের ওপর পুরুষের অধিকার, (অবশ্য) তাদের ওপর পুরুষের মর্যাদা একমাত্রা বেশী রয়েছে। (তবে সব ক্ষমতার উর্ধে হচ্ছেন) বিশ্ব জাহানের মালিক) আল্লাহ তায়ালা । সর্বাধিক ক্ষমতার মালিক তিনিই সর্বজ্ঞানে জ্ঞানী, সব বিচারকের বড় বিচারকও তিনি । (আয়াত ২২৮) আয়াতে যে “ছালাছাতা কুরু' শব্দটি রয়েছে, তার অর্থ নির্ণয়ে মতভেদ রয়েছে। কারো মতে এর অর্থ তিনটি খতুকাল, আবার কারো মতে, তিনটি খতুমুক্ত পবিত্রতার কাল। প্রতীক্ষায় থাকবে" এই চমৎকার বাক্যটিতে একটি সুক্ষ মনস্তাত্তিক অবস্থার চিত্র অংকন করা হয়েছে। এখানে যে বিষয়টি বুঝানো হয়েছে তা এই যে, তাদেরকে তিনটি খতু কাল অতিক্রম বা তিনটি খতু থেকে পবিত্র হওয়া পর্যন্ত নতুন কোনো বিয়ে না করে অপেক্ষা করতে হবে । তবে কোরআনের এই বর্ণনাভংগীতে মনস্তাত্মিক অবস্থা ছাড়াও আরো একটি বিষয়ে ইংগিত দেয়া হয়েছে। সে বিষয়টি এই যে, তালাকপ্রাপ্তা স্ত্রীর মনে নতুন করে দাম্পত্য সম্পর্ক স্থাপনের আগ্রহ উজ্জীবিত রাখাই এর উদ্দেশ্য । মনের এই আগ্রহই তাকে দাম্পত্য নতুন উদ্যোমে জীবন শুরু করার অপেক্ষা করতে ও নিজেকে সংযত রাখতে উদ্দুদ্ধ করে। বলা বাহুল্য, অপেক্ষা করার মধ্যেই এই প্রস্তুতির আয়োজন নিহিত । এটা একটা স্বাভাবিক অবস্থা। স্ত্রীর নিজের অক্ষমতা ও অসম্পূর্ণতা যে তার দাম্পত্য জীবনের ব্যর্থতার জন্যে দায়ী নয় এবং সে যে আর একটি পুরুষকে বরণ করে নিতে সক্ষম, এ কথা প্রমাণ করার সুপ্ত আগ্রহই তাকে এই প্রতীক্ষার তথা ইদ্দত পালনে বাধ্য করে। এ আথহ স্বভাবতই স্বামীর মধ্যে থাকার কথা নয়। কেননা সে তালাক দিয়েছে । এ আগ্রহ স্ত্রীর মনে তীব্রভাবে বিদ্যমান থাকে কেননা সে তালাকপ্রাপ্ত। এভাবেই কোরআন স্বীয় বাচনভংগী দ্বারা মনস্তাত্বিক অবস্থার চিত্র তুলে ধরে । আর এই মনস্তাত্তিক অবস্থাকে সে যথেষ্ট মর্ধাদাও দিয়ে থাকে। তালাকপ্রাপ্ত স্ত্রীরা এই সময়টুকু অপেক্ষা করবে এ জন্যে যে, এতে করে তারা নতুন বিয়ের আগে প্রমাণ করতে পারবে যে, তাদের গর্ভ তাদের পূর্ববর্তী দাম্পত্য সম্পর্কের কোনো রকম দায়দায়িত্ব বহন করছে না। তাই আল্লাহ তায়ালা বলেন, “তাদের গর্ভে আল্লাহ যা সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের জন্যে বৈধ নয়।' অর্থাৎ তাদের গর্ভে সন্তানের ভ্রুণ থাক কিংবা খতুত্রাব থাক, গোপন করা যাবে না । আর এই সাথে উক্ত ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।