মানসিক নির্যাতন, স্নায়বিক ও মানসিক ক্ষতি, নারী হিসাবে তার অবমাননা । দাম্পত্য জীবনের অচলাবস্থা । সম্পর্কের বিচ্ছিন্নতা এবং পরিবারের ভিত্তি ধ্বংস হওয়ার আশংকা দেখা দেয়। “ইলাকে' ইসলাম সূচনাতেই নিষিদ্ধ ঘোষণা করেনি । কেননা এটা কখনো কখনো দাল্তিক স্ত্রীর জন্যে কার্যকর চিকিৎসা সাব্যস্ত হয়ে থাকে । যে সব নারী নিজের মোহনীয় রূপ, ছলনাময়ী স্বভাব এবং পুরুষের মন জয় করার ক্ষমতা ও যোগ্যতার ওপর নির্ভর করে অহংকার ও আত্মভিমানের মাত্রা ছাড়িয়ে যায়, তাদের জন্যে ইলা" একটা মব্ন্তরী ওষুধ প্রমাণিত হতে পারে । অনুরূপভাবে দাম্পত্য জীবনে কোনো সাময়িক তিক্ততা অবসাদ কিংবা আকনম্মিক ক্রোধজনিত উত্তেজনায় স্বাশরুদ্ধকর অবস্থার সৃষ্টি হলে “ইলা' দ্বারা তা থেকে অব্যাহতি লাভের সুযোগ পাওয়া যায়। এরপর দাম্পত্য জীবন আগের চেয়ে শক্তিশালী গতিশীল ও সচ্ছন্দ সাবলীল হয়ে থাকে। কিন্তু ইসলাম সে পুরুষকেও স্বেচ্ছাচারী হতে দেয়নি । কেননা সে কখনো কখনো বাড়াবাড়িও করতে পারে এবং স্ত্রীকে কষ্ট দিতে, অপমান করতে, কিংবা নির্যাতন করে ঝুলন্ত অবস্থায় রেখে দিতে পারে । ফলে সে তার সাথেও দাম্পত্য জীবন যাপন করতে পারে না এবং অন্য কারো সাথে দাম্পত্য জীবন যাপনের জন্যে তার বন্ধন থেকে মুক্ত হতেও পারে না। তাই বিভিন্ন রকমের সম্তাবনার মধ্যে সমন্বয় ও সামঞ্জস্য বিধান এবং জীবনের বাস্তব সমস্যাবলীর সমাধানের লক্ষ্যে ইসলাম “ইলা"র জন্যে সর্বোচ্চ চার মাসের মেয়াদ বেঁধে দিয়েছে। এই সর্বোচ্চ মেয়াদ মেয়েদের ধৈর্যের শেষ সীমা হিসাবে বিবেচিত হতে পারে । এই সীমার মধ্যে সমস্যার একটা সমাধান হলে স্ত্রীর মন ভাংবে না এবং নিজের স্বাভাবিক জৈব চাহিদার চাপে তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্টও হবে না। বর্ণিত আছে যে, একবার হযরত ওমর (রা.) গোপনে জনগণের সার্বিক অবস্থা সম্পর্কে অবগত হবার মানসে গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। সহসা তার কানে এক মহিলার কণ্ঠস্বর ভেসে এলো । সে নিম্নের কবিতাটি “এই রাত অনেক দীর্ঘ মনে হচ্ছে এবং চারদিক কালো হয়ে গেছে। অথচ আমি আমোদ ফুর্তি করতে কোনো বন্ধু না পেয়ে কাতরাচ্ছি। আল্লাহর শপথ, এমন যদ্রি না হতো যে আমি আল্লাহকে স্মরণ করছি, তাহলে এই খাট চারপাশ থেকে অবশ্যই দুলে উঠতো । এ ঘটনার হযরত ওমর (রা.) তার কন্যা হযরত হাফসাকে জিজ্ঞাসা করলেন, কোনো মহিলা তার স্বামীর কাছ থেকে দূরে সর্বোচ্চ কতো দিন ধৈর্যধারণ করে থাকতে পারে?' তিনি বললেন, “ছয় মাস অথবা চার মাস ।” তখন হযরত ওমর (রা.) বললেন, এখন থেকে আমি আর কোনো সৈনিককে এই মেয়াদের চেয়ে বেশীদিন প্রবাসে থাকতে বাধ্য করবো না। তিনি স্থির করলেন যে, মোজাহেদরা এই মেয়াদের চেয়ে বেশীদিন বাইরে কাটাবে না। একথা সত্য যে, এরপ ক্ষেত্রে বিভিন্ন মানুষের স্বভাব প্রকৃতি বিভিন্ন রকমের ৷ তবে একজন পুরুষ কর্তৃক নিজের মন ও ভাবাবেগকে পরীক্ষা ও যাচাই করার জন্যে চার মাস যথেষ্ট সময় । এই সময়ের মধ্যে হয় সে নিজের সুস্থ ও স্বাভাবিক দাম্পত্য জীবন পুনরায় শুরু করবে এবং নিজের স্ত্রীর কাছে ফিরে যাবে, নচেত তার ঘৃণা ও অনাগ্রহ অব্যাহত রাখবে । এমতাবস্থায় এই বন্ধন ছিন্ন করে ফেলা এবং স্ত্রীকে তালাক দিয়ে মুক্ত করে দেয়াই সমীচীন । হয় স্বামী তাকে তালাক দেবে, নতুবা আদালত হস্তক্ষেপ করে তালাকের ব্যবস্থা করে দেবে, যাতে তাদের উভয়ে নতুন মানুষের ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।