Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

উপরোক্ত রেওয়ায়েতগুলো থেকে জানা যায় যে, যে শপথের পেছনে কোনো নিয়ত বা সং সক্রিয় নেই, তা নিতান্ত মুখ ফসকে বেরুনো অর্থহীন শপথ । এ ধরনের শপথে কাফফারা দিতে হয় না। আর যে শপথে শপথকারী কোনো জিনিস করা বা কোনো জিনিস বর্জন করার নিয়ত তথা সংকল্প করবে, সেটাই ইচ্ছাকৃত বা ধর্তব্য শপথ । এ শপথ ভংগ করলে কাফফারা দেয়া ওয়াজেব। আর এ ধরনের শপথ যদি কোনো ভালো কাজ বর্জনের বা খারাপ কাজ করার জন্যে করা হয়, তবে সেই শপথ ভংগ করা ওয়াজেব এবং সে জন্যে কাফফারা দিতে হবে । আর যদি কেউ জেনে শুনে মিথ্যা কসম খায় । তাহলে কারো কারো মত এই যে, এতে কোনো কাফফারা চলবে না। অর্থাৎ কোনো কাফফারা দ্বারা এর গুনাহ মাফ হবে না । ইমাম মালেক স্বীয় গ্রন্থ মোয়াত্তায় বলেছেন, কসম সম্পর্কে আমি যে উৎকৃষ্টতম কথা শুনেছি তা হলো, কেউ নিশ্চিত বিশ্বাস নিয়ে একটি কথা বললো, কিন্তু পরে দেখা গেলো যে, ব্যাপারটা তার বিপরীত, এটি অর্থহীন শপথ। এতে কাফফারার প্রয়োজন নেই। আর যে ব্যক্তি কোনো বিষয়ে শপথ করে, অথচ সে জানে যে, সে এ বক্তব্যে মিথ্যাবাদী ও গুনাহগার এবং শুধুমাত্র কাউকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কিংবা কোনো আর্থিক লাভের জন্যে এরূপ বলে, সে এত বড় পাপ কাজ করে যে, তার কোনো কাফফারাই গ্রহণযোগ্য নয়। শপথ করা সত্তেও যে কাজ ভাল ও কল্যাণকর, তা করার আদেশ দিয়ে উপসংহারে বলা হয়েছে, আল্লাহ তায়ালা সব কিছু শোনেন ও সব কিছু জানেন ।" এ দ্বারা মানুষকে তিনি বুঝিয়েছেন যে, আল্লাহ তায়ালা সকল কথা শোনেন এবং কিসে কল্যাণ হবে তাও জানেন । এ জন্যেই তিনি এই বিধি জারী করেছেন। অতপর অর্থহীন শপথ এবং ইচ্ছাকৃত ও সংকল্পে উজ্জীবিত শপথ সংক্রান্ত বিধান বর্ণনা করার পর উপসংহারে বলা হয়েছে, “আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও ধৈর্যশীল ।' এ দ্বারা মোমেনদের মনকে এই মর্মে আশ্বস্ত করা হয়েছে যে, আল্লাহ তায়ালা তার বান্দাদেরকে তাদের মুখ ফসকে বেরুনো কথাবার্তার কৈফিয়ত তলব করার ব্যাপারে যথেষ্ট সহনশীল এবং অন্যায় কাজের ইচ্ছা পোষণ করায় তাদের মনের যে গুনাহ হয়, তা তাওবা করলে তিনি মাফ করে দেন। উক্ত দু'টি উপসংহার দ্বারা শপথের গোটা বিষয়কে আল্লাহর সাথে সংশ্লিষ্ট করা হয়েছে এবং প্রত্যেকটি কথা ও কাজে অন্তরকে আল্লাহর প্রতি নিবিষ্ট করা হয়েছে। “ইল্পা”৪ বাখতা ও বিধান শপথ সংক্রান্ত মৌলিক বিধি বর্ণনা শেষে পরবর্তী আয়াতে “ইলা' সংক্রান্ত শপথের বিধি বর্ণনা শুরু হয়েছে। “ইলা' হলো নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট কালের জন্যে স্বামী কর্তৃক আপন স্ত্রীর সাথে সহবাস না করার শপথ করা। ২২৬ ও ২২৭ নং আয়াতে বলা হয়েছে, “যারা আপন স্ত্রীদের সাথে ইলা করে, চেড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে) তাদের চার মাস পর্যন্ত অবকাশ রয়েছে । এরপর যদি তারা “ইলা' প্রত্যাহার করে, তাহলে তারা যেন মনে রাখে যে, আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও দয়ালু । আর তারা যদি তালাক দেয়ার সংকল্প করে ফেলে, তাহলে তারা যেন ভুলে না যায় আল্লাহ তায়ালা সর্বস্রোতা ও সর্বজ্ঞ ।' দাম্পত্য জীবনের নানা ঘটনা প্রবাহে কোনো না কোনো কারণে সময়ে সময়ে স্বামীদের এরূপ মানসিক ভাবান্তর ঘটে থাকে যে, তারা স্ত্রীর সাথে মিলিত হবে না বলে শপথ করে বসে। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।