এর উদাহরণস্বরূপ হযরত আবু বকর (রা.)-এর একটি ঘটনার উন্মেখ করা যায়। তার নিকটাত্বীয় মিসতাহ যখন হযরত আয়শা (রা.)-এর বিরুদ্ধে অপবাদ রটনায় অংশ নিলো, তখন তিনি শপথ করলেন যে, মিসতাহর ভরণ-পোষণের দায়িত্ব তিনি আর বহন করবেন না। আল্লাহ তায়ালা তৎক্ষণাত সুরা নূরের নিম্নোক্ত আয়াত নাযিল করলেন, ? “তোমাদের মধ্যে যারা বিত্তশালী ও সচ্ছল, তারা যেন আত্মীয়স্বজন, দরিদ্র ও আল্লাহর পথে হিজরতকারীদেরকে দান করবে না বলে শপথ না করে এবং তাদেরকে যেন ক্ষমা করে ও তাদের অপরাধ ভুলে যায় । তোমরা কি পছন্দ করো না যে, আল্লাহ তায়ালা তোমাদেরকে ক্ষমা করুন? (সূরা নূর, আয়াত ২২)। এ আয়াত নাধিল হওয়ার পর হযরত আবু বকর (রা.) তার শপথ প্রত্যাহার করেন ও কাফফারা দেন। এই সাথে এ কথাও উল্লেখযোগ্য যে, আল্লাহ তায়ালা মানুষের প্রতি এত অনুকম্পাশীল যে, শপথকারী ভেবে চিন্তে ইচ্ছাপূর্বক যে শপথ করে, তাতে ছাড়া কাফফারার বাধ্যবাধকতা আরোপ করেননি । অনিচ্ছাবশত নেহাৎ মুখ ফসকে বেরিয়ে যাওয়া অর্থহীন শপথের জন্যে কাফফারা আরোপ করেননি, বরং তা মাফ করে দিয়েছেন। ২২৪ নং আয়াতে “তোমাদের অর্থহীন শপথের জন্যে আল্লাহ তোমাদেরকে দায়ী করেন না..." বলে উপরোক্ত বিধিই বর্ণনা করা হয়েছে। আবু দাউদ শরীফে হযরত আয়েশা (রো.) থেকে বর্ণিত আছে যে, রসূল (সে.) বলেছেন, “অর্থহীন শপথ এই যে, কেউ নিজের ঘরে বসে বললো, “আল্লাহর কসম কক্ষণো না অথবা “আল্লাহর কসম সত্য বলছি। ইবনে জরীরও হযরত আয়েশা (রা.) থেকে বর্ণনা করেছেন যে, অর্থহীন শপথ হলো, “আল্লাহর কসম, তা নয়” এবং “আল্লাহর কসম, এ কথা সত্য' এরূপ বলা। হযরত হাসান বিন আবুল হাসান বলেন, “একবার রসূল (স.) জনৈক সাহাবীকে সাথে নিয়ে যাওয়ার সময় একদল তীর নিক্ষেপকারীর কাছ দিয়ে অতিক্রম করলেন। এই সময় তাদের একজন বললো, “আল্লাহর কসম, আমি লক্ষ্য ভেদ করেছি । আল্লাহর কসম, লক্ষ্যত্রষ্ট হয়েছে ।' এ কথা শুনে রসূল (স.)-এর সহ্যাত্রী বললো, “হে রসূল (স.)! এই লোকটি শপথ ভংগ করেছে।' রসূল (স.) বললেন, “কখনো না! তীর নিক্ষেপকারীদের কসম গুরুত্বহীন ও অর্থহীন। এতে কাফফারাও দিতে হয় না, শাস্তিও হয় না।” হযরত ইবনে আব্বাস (রা.) বলেছেন, তুমি রাগাবিত অবস্থায় শপথ করলে তা অর্থহীন শপথ ।' অপর রেওয়ায়াত থেকে জানা যায় যে, তিনি বলেছেন। “আল্লাহ তায়ালা যে জিনিস হালাল রেখেছেন তাকে শপথপূর্বক হারাম করা অর্থহীন শপথ । এতে কোনো কাফফারা দিতে হয় না।" হযরত সাঈদ ইবনুল মোসায়ব বর্ণনা করেন যে, আনসারদের মধ্যে দুই ভাই উত্তরাধিকার সূত্রে একটা সম্পত্তির অধিকারী হন। এক ভাই অপর ভাইয়ের সম্পত্তি কিভাবে বন্টন করা হবে জিজ্ঞাসা করলেন। ভাইটি জবাব দিলেন, “তুমি যদি পুনরায় বন্টনের বিষয়ে জিজ্ঞাসা করো, তাহলে আমার সকল সম্পত্তি কাবা শরীফের দুয়ারে উৎসর্গ করবো । এ কথা হযরত ওমরের কানে এলে তিনি ওই ব্যক্তিকে বললেন, “তোমার সম্পত্তিতে কাবা শরীফের কোনো প্রয়োজন নেই৷ তুমি তোমার শপথের জন্যে কাফফারা দাও এবং তোমার ভাই | এর সাথে কথা বলো। আমি রসূল (স.)-কে বলতে শুনেছি যে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে কোনো শপথ করলে বা মান্নত মানলে এবং রক্ত সম্পকীয় আত্মীয়তা ও মালিকানা বহির্ভূত সম্পদ সম্পর্কে কোনো শপথ করলে তা বৈধ হবে না। ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।