Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

বা বেশী পরিপন্থী হবেই। প্রকৃতির সাথে তার সংঘাত আর সংঘাতের পরিণামে তার ব্যর্থতা অনিবার্ধ। ফলে মানুষ ব্যক্তিগতভাবে ও সমষ্টিগতভাবে দুঃখ দুর্দশায় ভুগতেই থাকবে । আর এ বিষয়টি সম্পর্কে আল্লাহ তায়ালা পুরোপুরি অবগত । মানুষ এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান রাখে না। সপপত্থের ব্যাপান্ে সতর্কতা অবন্পম্বন ঝতুবতী স্ত্রীর সাথে সহবাস সংক্রান্ত বিধান বর্ণনা করার পর এখান থেকে “ইলার' বিধান ধত্রান্ত আলোচনা শুরু হয়েছে। 'ইলা' অর্থ হচ্ছে স্ত্রীর সাথে একত্রে বসবাস ও সহবাস না করার শপথ গ্রহণ । এখানে ইলা নিয়ে আলোচনা করার আগে খোদ শপথের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। ২২৪, ২২৫, ২২৬ ও ২২৭ নং আয়াতে তাই বলা হয়েছে, “তোমরা সৎ কাজ, আত্মসংযম ও মানুষের মধ্যে শাস্তি স্থাপন থেকে বিরত থাকবে- এই মর্মে শপথের জন্যে আল্লাহর নামকে অজুহাত হিসাবে গ্রহণ করো না। আল্লাহ তায়ালা সবকিছু শোনেন ও সব কিছু জানেন। তোমাদের অর্থহীন শপথের জন্যে আন্মাহ তায়ালা তোমাদেরকে দায়ী করবেন না। কিন্তু যে শপথ তোমরা আন্তরিকভাবেই করো সে সম্পর্কে তিনি তোমাদের অবশ্যই দায়ী করবেন। আল্লাহ তায়ালা ক্ষমাপরায়ণ ও ধৈর্যশীল । যারা স্ত্রীর সাথে সংগম না করার শপথ করে তাদের মনস্থির করার জন্যে চার মাসের অবকাশ রয়েছে । তারপর তারা যদি কসম থেকে প্রত্যাবর্তন করে তবে আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও পরম দয়ালু । আর যদি তারা তালাক দেয়ার সংকল্প গ্রহণ করে তবে আল্লাহ তায়ালা সর্বশ্রোতা ও সর্বজ্ঞ 1” “আল্লাহর নামকে শপথের জন্যে অজুহাত হিসাবে গ্রহণ করো না'... আল্লাহর এই উক্তি সম্পর্কে হযরত ইবনে আব্বাস (রা.) থেকে যে তাফসীর বর্ণিত হয়েছে তাতে বলা হয়েছে যে, এর অর্থ হলো, তোমরা ভালো কাজ করবে না বলে শপথ করো না। শপথ করে থাকলে তা ভংগ করে কাফফারা দাও এবং ভালো কাজ করো । ইমাম ইবনে কাসীর এই একই তাফসীর মাসরুক, শা'বী, ইবরাহীম নাখয়ী' মোজাহেদ, তাউস, সাঈদ বিন জুবাইর, আতা, আতা খুরাসানী ও সুদ্দী (রহ) থেকে উদ্ধত করেছেন। সহীহ মুসলিমে হযরত আবু হোরায়রা রো.) বর্ণিত একটি হাদীস থেকে উল্লেখিত তাফসীরের সমর্থন পাওয়া যায়। সে হাদীসটি এই যে, রসূল (স.) বলেছেন, 'যে ব্যক্তি কোনো ব্যাপারে শপথ করে, অতপর তার বিপরীত করাই কল্যাণজনক মনে হয়, সে যেন শপথের কাফফারা দেয় এবং ভালো কাজটি করে ।' সহীহ বোখারীতে হযরত আবু হোরায়রার বর্ণিত অপর একটি হাদীসও এর সমর্থন করে। যথা- রসূল (স.) বলেছেন, “আল্লাহর কসম, তোমাদের মধ্যে কেউ যদি শপথ করার কারণে পরিবারের অধিকার খর্ব করে আল্লাহর কাছে গুনাহগার হতে থাকে তাহলে সে যেন অবশ্যই কসম ভেংগে কসমের কাফফারা দিয়ে দেয় । সুতরাং এ তাফসীর অনুসারে আয়াতের মর্ম দাড়ালো এই যে, “আল্লাহর নামে শপথ করাকে তোমরা সৎকাজ, আত্মসংযম ও সমাজে শান্তি স্থাপনের বিপক্ষে অজুহাত হিসেবে দাড় করিও না। যদি আশংকা করো যে, শপথ করার কারণে ওই কাজ করতে পারবে না, তাহলে শপথ ভাংগার কাফফারা দাও এবং শপথ ভংগ করে কাজটি করো । কেননা, তালো কাজ করা, আত্ম সং কাজ করা এবং সমাজে শাস্তি প্রতিষ্ঠা করা শপথ রক্ষা করার চেয়ে উত্তম ও অপরিহার্ধ্য। বিজাহ্ল ২য় ৩১ ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।