Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

আবার সূরা রূমে আছে- “আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন এই যে, তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্যে জোড়া সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে বসবাস করতে পারো এবং তোমাদের মধ্যে প্রেমগ্রীতি ও মায়ামমতা সৃষ্টি করেছেন ।" এই সমস্ত বক্তব্যই দাম্পত্য সম্পর্কের বিভিন্ন দিককে যথাস্থানে ফুটিয়ে তুলেছে । এখানে যে প্রেক্ষাপটে বক্তব্যটি এসেছে, তার সাথে শস্য ক্ষেতের উপমাই সংগতিপূর্ণ। কেননা এখানকার প্রেক্ষাপট হচ্ছে সন্তান প্রজননের প্রেক্ষাপট । যতক্ষণ তা শস্যক্ষেত থাকবে অর্থাৎ সন্তান প্রজননের যোগ্য থাকবে, ততক্ষণ যে পদ্ধতিতে তার কাছে আসতে চাও আসো । তবে অবশ্যই যে স্থানে সন্তান প্রজননের মতো উর্বরতা আছে সেই স্থানে আসো, যাতে শস্যক্ষেতের উদ্দেশ্য সফল হয়। এটাই এই বাক্যটির মর্ম, “সুতরাং তোমাদের শস্য ক্ষেতে যেভাবে ইচ্ছা আসো।" পরবর্তী বাক্যটিতে বলা হচ্ছে যে, এই সাথে তোমাদের জীবনের চুড়ান্ত উদ্দেশ্য ও পরিণতির কথা স্মরণ করো। আল্লাহর দিকে তাকওয়া ও এবাদাত সহকারে মনোনিবেশ করো । তাহলে তোমাদের দাম্পত্য জীবনের এই সন্তান প্রজননের কাজটিও একটি নেক কাজে পরিণত হবে যা নিজেদের পুঁজি হিসাবে তোমরা আগাম করে রাখবে । আর আল্লাহর সাথে সাক্ষাত হওয়ার বিষয়টি নিজেদের জন্যে আগাম কিছু সঞ্চয় করে রাখো । আল্লাহকে ভয় করো এবং মনে রেখো যে, তার সাথে তোমাদের সাক্ষাত অবধারিত ।” অতপর আল্লাহর সাক্ষাতের সময় মোমেনরা সকল সৎ কাজের ন্যায় সন্তান প্রজননের কাজটিরও উত্তম প্রতিদান পাবে- এই মর্মে সুসংবাদ দিয়ে আয়াতের উপসংহার টানা হয়েছে। বস্তুত মোমেন যে কাজই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করবে, তা সৎ কাজে পরিণত হবে । আয়াতের শেষ বাক্যটি হলো, 'মোমেনদেরকে সুসংবাদ দিয়ে দাও ।” এখানে আমরা ইসলামের উদারতা ও মহানুভবতার সাক্ষাত পাই। সে মানুষকে তার যাবতীয় স্বভাবসুলভ আবেগ উচ্ছ্বাস ও চাহিদাসহ গ্রহণ করে । পুণ্যময়তা ও পবিভ্রতার নামে তার স্বভাব ও প্রকৃতিকে সে ধ্বংস করতে চেষ্টা করে না এবং তার যে সব প্রাকৃতিক প্রয়োজন ও চাহিদাকে সে নিজে তৈরী করেনি বরং শুধুমাত্র তার পার্থিব জীবনের বিকাশ, উন্নয়ন ও সংরক্ষণের স্বার্থে তা পূরণে বাধ্য হয়, সেগুলোকে ইসলাম নোংরামি ও মলিনতা আখ্যা দিয়ে অবজ্ঞা করে না। ইসলাম শুধু তার মনুষত্বকে বহাল রাখে, তার মান উন্নয়ন করে এবং তাকে আল্লাহর সান্নিধ্যে পৌছিয়ে দেয়। আবার সেই সাথে তার দৈহিক চাহিদাও পূরণ করে । তবে ইসলাম প্রথমে চেষ্টা করে যেন তার দৈহিক চাহিদাগুলোর সাথে মানবিক চেতনা ও অনুভূতির মিশ্রণ ঘটে এবং সর্বশেষে চেষ্টা করে যেন তার সাথে ধর্মীয় চেতনা মিশ্রিত ও যুক্ত থাকে । এভাবে সাময়িক দৈহিক চাহিদা, স্থায়ী মানবিক লক্ষ্য ও মূল্যবোধ এবং পবিত্র ধর্মীয় ও নৈতিক চেতনার মধ্যে একই সাথে মিশ্রণ ও সময় ঘটায়। এই মিশ্রণ ও সমন্বয়ের পেছনে তার একই লক্ষ্য ও উদ্দেশ্য সক্রিয় থাকে । আল্লাহর খলীফা হিসাবে মানুষের সত্ত্বায় এই জিনিসগুলোর মিশ্রণ ও সমন্বয় আগে থেকেই বিদ্যমান । তার সত্ত্ায় ও প্রকৃতিতে যে সব শক্তি ও ক্ষমতা নিহিত রয়েছে, তার কল্যাণেই সে এই খেলাফাতের যোগ্য হয়েছে। মানুষের সাথে আচরণের এই খোদায়ী বিধান তার স্বভাব প্রকৃতির যাবতীয় চাহিদা ও প্রয়োজন মেটায় । কেননা যিনি উক্ত স্বভাব প্রকৃতির স্রষ্টা, এই বিধান তারই রচিত। এছাড়া অন্য সকল বিধানই মানুষের স্বভাব প্রকৃতির কম ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।