রসুলের এ আনুগত্য হবে নিরংকুশ, সকল প্রকার প্রভাব থেকে মুক্ত, সেখানে জাহেলী যুগে উথ্থিত কোনো শ্লোগান, গোত্রবাদের দোহাই, ভৌগোলিক জাতীয়তাবাদ বা এতিহাসিক ও বংশীয় কৌলিন্য ইত্যাদি কোনো কিছুর গুরুত্ব থাকবে না। থাকবে না অতি সংগোপনে লুকায়িত আভিজাত্যের কোনো চিহৃ, তাদের বিবেক কোনো পক্ষপাত দোষে দুষ্ট হবে না। এমতাবস্থায় মুসলমান যখন পুরোপুরি আত্মসমর্পণ করলো এবং রসূলের অনুসারী হয়ে যখন তারা সেই কেবলার অনুসরণ করলো যার অনুসরণ রসূল (স.) নিজে করেছিলেন। তখন ইহুদীরা এই কাজটিকে তাদের পক্ষে একটি মযবুত দলীল হিসেবে গ্রহণ করলো, আর তখনই আল্লাহ রব্বুল ইযযতের পক্ষ থেকে মাসজিদে হারামকে পুনরায় কেবলা হিসেবে গ্রহণ করার ফরমান জারি হয়ে গেলো । কিন্তু এ সময়ে মুসলমানদের অন্তরগুলো একটি 'মহাসত্যের বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছিলো, আর তা হচ্ছে ইসলামের বন্ধন এবং রসূল (স.)-এর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ, এটাই ইসলামের তাৎপর্য, এটাই ইসলামের মাধুর্য, এখানে এসেই কেবলা পরিবর্তনের সেই তাৎপর্য বুঝা যায় যা ইবরাহীম (আ.) ও ইসমাঈল (আ.) ওই পবিত্র ঘরটি প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, আর তা হচ্ছে এ ঘরে একনিষ্ঠভাবে আল্লাহরই নাম নেয়া হবে, এখানে আল্লাহর বান্দারা এসে নিজেদেরকে মুনিবের কাছে পরিপূর্ণভাবে সমর্পণ করবে। তার ইচ্ছাকেই নিজেদের ইচ্ছা বলে ঘোষণা দেবে । এই ঘর হবে সেই সকল মুসলিম উম্মাহর জন্যে মীরাস উেত্তরাধিকার) যারা হবে নবী ইবরাহীম (আ.)-এর দোয়ার বরকত হিসাবে আগত প্রিয় মোহাম্মাদ (স.)-এর সঠিক অনুসারী । এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে ইবরাহীম (আ.) কাতরভাবে আল্লাহ রব্বুল আলামীনের কাছে দোয়া করেছিলেন যেন তার বংশে একজন রসূল পয়দা হন, যিনি ইসলামকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তায়ালা. তার এ দোয়া কবুল করেছিলেন এবং তার পুত্র, পৌত্র ও প্রপৌত্রকে নবুওত দান করেছিলেন এবং সবশেষে পাঠিয়েছেন সেই রসূলকে যার উদ্দেশ্যে উচ্চারিত হয়েছিলো ইবরাহীম (আ.)-এর সেই কাতর কণ্ঠের দোয়া। এর পূর্বেকার পারাতে এ বিষয়ের ওপর বেশ কিছু আলোচনা এসেছে যে, স্মরণ করো ওই সময়ের কথা যখন ইবরাহীম (আ.)-কে তার রব কিছু কথা দ্বারা পরীক্ষা করলেন, তখন তিনি সে কথাগুলোর দাবী পূরণ করে সে পরীক্ষায় উত্তীর্ণ হলেন।' এ পর্যন্ত আলোচনা এসেছে মাসজিদে হারামের ভিত্তি স্থাপন ও তার নির্মাণ সম্পর্কে তাদের দুজনকে ঘিরে আশেপাশের যে পরিবেশ গড়ে উঠেছিলো সে সম্পর্কে, আলোচনা এসেছে আহলে কেতাব ও ইবরাহীম (আ.) সম্পর্কে তার সন্তানাদি, তার দ্বীন এবং তার কেবলা সম্পর্কে এবং তার ওয়াদা ও তীর ওসিয়ত সম্পর্কে । এ সুরার মধ্যে ইতিমধ্যে যে আলোচনাটা এসে গেছে তা হচ্ছে একটি নির্দিষ্ট বিরতির পর মাসজিদে আকসা থেকে মাসজিদে হারামের দিকে কেবলা পরিবর্তন সম্পর্কিত অতি সুন্দর একটি ভূমিকা । ইবরাহীম ও ইসমাঈল (আ.) যে ঘর নির্মাণ করেছিলেন তার দিকে মুখ করে নামায পড়ার জন্যে কেবলা পরিবর্তনের নির্দেশ এসেছিলো । তারা পিতা পুত্র যে দীর্ঘ দোয়া করেছিলেন তার উদ্দেশ্য ছিলো মুসলিম উম্মাহ যেন ওই ঘরের উত্তরাধিকারী হয় এবং তারা যেন তীর বংশের মধ্য থেকেই পয়দা হয়। মাসজিদুল হারামকে ইবরাহীম (আ.)-এর ছ্বীন এর কেন্দ্র এবং আল্লাহর সাথে করা তীর ওয়াদার পাত্র হিসাবে গড়ে ওঠা মুসলিম উম্মাহর জন্যে ওই ঘরকে কেবলা নির্ধারণ করাটা সম্পূর্ণ স্বাভাবিক এবং যুক্তিসংগত ব্যাপার বলে মনে হয়, কেননা এই কেবলা নির্ধারণের মাধ্যমে মুসলিম উম্মাহকে বিশ্বের নেতৃতৃদান যেমন বোধগম্য ব্যাপার তেমনি অন্তরের মধ্যে এর যৌক্তিকতাও অনুভূত হয় যা ইতিহাস পেশ করেছে। ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।